Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কমিটি নিয়ে বিতর্কে শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ সদস্যের একযোগে পদত্যাগ

banglarbhoreBy banglarbhoreApril 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। ৯ এপ্রিল (বুধবার) শ্যামনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুম বিল্লাহ। তিনি জানান, ৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়।

অথচ কমিটি গঠনের আগে মাঠপর্যায়ের কর্মীদের কোনো মতামত নেয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেয়া হয়েছে। সুবিধাভোগীদের জায়গা করে দিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত না থাকা ব্যক্তিরাও পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।

সংবাদ সম্মেলনে আরো জানান, তারা শুধু পদত্যাগ করেই থেমে থাকবেন না; বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকনসহ অনেকে।

তাদের ভাষ্য, বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলাই ছিল সংগঠনের মূল লক্ষ্য। দুর্ভাগ্য জনকভাবে সেই চেতনার অবক্ষয় ঘটেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে ৭৬ সদস্যের কমিটির মধ্যে ৪৮ জন লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রের কপি গণমাধ্যম ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে। তারা জানান,আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বরং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজের স্বপ্নে বিশ্বাসী। একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদেই এই পদত্যাগ।

কমিটি নিয়ে বিতর্ক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.