Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দিনব্যাপী স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাউণ্ডে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে আঞ্জুমান আরা একাডেমি। তারা ২-১ সেটে ভাটপাড়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে। এর আগে প্রথম সেমিফাইনালে আঞ্জুমান আরা একাডেমি ২-০ সেটে উপশহর মাধ্যমিক বিদ্যালয়কে ও ভাটপাড়া একই ব্যবধানে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে যায়গা করে নেয়। প্রতিযোগিতা শেষে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার চতুর্থ প্রত্নঢিবি হিসেবে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সালতা গ্রামের সালতাপীরের ঢিবি নামে পরিচিত প্রত্নস্থানে ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হচ্ছে। যশোর সদর উপজেলার ইউএনও শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে খনন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক দপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ৮ সদস্য বিশিষ্ট অভিজ্ঞ খনন টিম বাস্তব খননকার্য পরিচালনা ও তদারক করবে। উল্লেখ্য, বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে যশোর জেলার সদর উপজেলায় পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে কাশিমপুর ইউনিয়নের সালতা গ্রামে মাঝারি আকৃতির উচ্চতা বিশিষ্টি প্রত্নঢিবি হিসেবে সনাক্ত করে। ১৯৬৮ সালের প্রত্নসম্পদ আইন অনুযায়ী এ-র প্রত্নতাত্ত্বিক…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কাজলী কলেজিয়েট স্কুল মুখোমুখি হয় কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট স্কুলের। খেলায় কাজলী স্কুল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট ৩ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, কারিগরি শিক্ষার খুলনা বিভাগের আঞ্চলিক সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিবদ্ধনহীন মেডিকেল আ্যাসিস্ট্যান্ট ফিরোজ কবিরকে কারাদণ্ড প্রদান করেছেন। জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে লুৎফার রহমান নামে এক রোগীকে হার্নিয়া অপারেশনে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করে। এবং হাতুড়ে ডাক্তার দিয়ে রোগী অপারেশন করার দায়ে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকটি সিলগালা করে দেয়। রোববার এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে কোটচাঁদপুরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি। শনিবার রাতে এ মিছিল করে দলটি। জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণের ছবি বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পেজে দেখা যায়। এর প্রতিবাদে কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই মিছিলের এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, স্বেচ্ছাসেবক…

Read More

মেহেরপুর সংবাদদাতা সদ্য ঘোষিত মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি। রোববার দুপুর ১২টার দিকে মেহেরপুর কাঁথুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। আওয়ামী লীগের দোসরদের রাখার অভিযোগ তুলে কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। সদর উপজেলা বিএনপির মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের। মিছিলের আগে কাঁথুলি বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম (৫২) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার সকালে তিনি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান। তার বাড়ি উপজেলার গোপসেনা গ্রামে। তিনি দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন করা হয়। তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সহকর্মীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটায় স্কুলে যাওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্রী মিম নিহত হয়েছে। নিহত মিম উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। এবং দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, নিহত মিমের পিতা ঢাকায় ইট ভাটায় কাজ করে। মিম ও তার ৫ বছর বয়সের এক ভাইকে নিয়ে তার মা বাড়িতে থাকে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মিমসহ ৩জন স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে কিছুটা দূরে একটি ইট বোঝাই ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এ সময় ট্রলি ও চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ও মিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে। দেবহাটা…

Read More

মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর উপজেলার নেংগুড়াহাটের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে সয়লাব হয়ে গেছে ভেজাল সাতে। কিছু অসাধু ব্যবসায়ীরা এ ভেজাল সারের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে গেলেও নিঃস্ব হচ্ছে কৃষকরা। সেই সাথে উপজেলার অনুমোদিত বৈধ সার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা পড়ছেন চরম বিপাকে। অভিযোগ উঠেছে আসল না নকল সেটা বোঝার ক্ষমতা না থাকায় অধিকাংশ কৃষক ভেজাল ও নিম্নমানের সার কিনে প্রতারিত হচ্ছে। এসব সার জমিতে দেয়ার পর কাজ হচ্ছে না। অভিযোগ উঠেছে হাজরাকাটি বেলতলা বাজারের এক প্রভাবশালী ব্যবসায়ী নিজ কারখানায় তৈরি করছেন এসব ভেজাল সার। এছাড়া শায়লা বাজারের অপর সার ব্যবসায়ী দুই ভাইয়ের বিরুদ্ধেও ভেজাল সার কারবারের অভিযোগ উঠেছে। জানা যায় মনিরামপুর…

Read More

মণিরামপুর সংবাদদাতা বাংলার অপরূপ প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে তোলে যে কয়েকটি লতা, তাদের অন্যতম হচ্ছে স্বর্ণলতা। গ্রাম্য ভাষায় কেউ আলোকলতা বা সোনা লতা নামেও চেনে। বহু গুণে গুণান্বীত এ লতা শ্যামল বাংলার পথে প্রান্তরে আপন রূপের মহিমা ছড়ায় নিজের মত করে। কিন্তু কালের বিবর্তনে এ গুণী লতার আর দেখা মেলে না সচরাচর। এরই মাঝে যশোরের মণিরামপুর উপজেলার হলুদ গালিচায় মুগ্ধতা ছড়াতে দেখা গেছে স্বর্ণলতা বা আলোকলতার। মনিরামপুর-ঝিকরগাছা আঞ্চলিক সড়কের দেবিদাসপুর এলাকায় ঝুরি ঝুরি হলদে সুতায় রোদ পড়ে সোনা রাঙা আভা ছাড়াচ্ছে এলাকাজুড়ে। পরজীবী এই উদ্ভিদ বেশিরভাগ দেখা যায় কাঁটাজাতীয় বা বরই গাছের কাণ্ডে। এর সবুজাভ উজ্জ্বল রঙ বহুদূর থেকে নজর কেড়ে…

Read More