Author: banglarbhore

রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর উপজেলার রাজগঞ্জ টু ত্রিমোহিনি সড়কে দুর্ঘটনায় বাবর আলী নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। জানা যায়, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের আব্দুর রশিদ কুমিরা-পুলেরহাট সড়ক নির্মাণ কাজ প্রকল্পে নাইটগার্ড হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার ভোর ৬টার দিকে বাড়ি ফেরার পথে হাকিমপুর বাবুর মোড়ে এসে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধান ক্ষেতে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মণিরামপুর থানাকে অবহিত করলে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির। পুলিশ ঘটনা স্থলে এসে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোপসেনা গ্রামের ইউপি সদস্য জিয়ামোত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলায় সেফটি ট্যাংকের মধ্য থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে খরসংগ গ্রাম থেকে নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাসিমা বেগম ইব্রাহিম মোল্লার স্ত্রী। রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহাজান আলী জানান, স্থানীয় লোকজন থেকে প্রথমে খবর পায় পুলিশ। পরবর্তীতে রাতে পুলিশের একটি দল গিয়ে সেফটি ট্যাংকের ভিতর থেকে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার হাত-পা ও মুখ বাধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর মরদেহটি সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে…

Read More

মাগুরা সংবাদদাতা “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় আন্তঃউপজেলা অনুর্ধ্ব-১৮ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুল হক, সহকারী কমিশনার আমিরুল ইসলাম ও এনডিসি মোহাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বালক ও বালিকা গ্রুপে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা অংশ নেয়। বালিকা ফাইনালে শালিখা উপজেলা ২০ পয়েন্ট অর্জন করে সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Read More

-প্রেস বিজ্ঞপ্তি সমাজের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে যশোর কমিউনিটি যুক্তরাজ্যর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মহতী কার্যক্রমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কমিউনিটি যুক্তরাজ্যর সভাপতি ইউনুস হাসান লিমন, বিশেষ অতিথি ছিলেন রাকিবুল আলম রাকিব, যশোর কমিউনিটি যুক্তরাজ্য এর ক্রীড়া সম্পাদক রাশিদুল আলম রসি এবং আবদুল্লাহ বিদ্যুৎ। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর কমিউনিটি যুক্তরাজ্যর যশোর প্রতিনিধি তারিফ হোসেন এবং মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্র কষ্ট থেকে তাদের কিছুটা রক্ষা করতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এক মাসের মধ্যে খাতওয়ারি সেবা ও সাবমার্সিবল বিল বাতিলের দাবি জানিয়েছে পৌর নাগরিক কমিটি। এ দাবি মানা না হলে কর বন্ধ করা হবে। শুক্রবার বিকেল ৪টায় আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেয়া হয়। পৌর নাগরিক কমিটি যশোরের আহ্বায়ক শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, পৌর কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাপ্লাইয়ের পানির গতি বৃদ্ধি ও পানি বিশুদ্ধ করতে হবে। সাপ্লাইয়ের সংযোগ ঐচ্ছিক করতে হবে। রাস্তা ড্রেন সংস্কার করতে হবে। পৌরসভার ভেতর অবস্থিত সকল সরকার ও পৌরসভার পুকুর সংরক্ষণ করে সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে। সভায় বক্তব্য রাখেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্বেচ্ছাসেবী সংস্থা টিউশন সেবা যশোরের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর পার্কে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজওয়ান রনি। অতিথি ছিলেন এবিএম আশিকুর রহমান, মিলন শেখ ও মো. সাইফুল্লাহ। স্বেচ্ছাসেবী সংগঠনের এই মিলন মেলায় ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। সংগঠনগুলো হল মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি, আহ্বান, চন্দ্রবিন্দু ফেলোশিপ বাংলাদেশ, হাসিমুখ, ঐক্যবন্ধন ও জামতলা ব্লাড ব্যাংক। এ সময় টিউশন সেবা যশোরের অ্যাকটিভ মেম্বারদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও টিউশন সেবা যশোর পরিবারের বর্তমান অভিভাবক ক্রেস্ট অর্জন করেন টিউশন সেবার সভাপতি রেজওয়ান রনি। স্বেচ্ছাসেবী মিলন মেলা ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হলুদ গাঁদা, গোলাপ আর ঝাউ বাগানের মাঝে একঝাক তরুণ গোল হয়ে বসে পারস্যের কবি সাহিত্যিকদের সাহিত্য-দর্শন নিয়ে আড্ডায় মশগুল। প্রখ্যাত কথাসাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহের লেখা পারস্যপ্রতিভা বই নিয়ে এই প্রতিবেশ অধ্যয়ন সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের সদস্যরা যশোরের গদখালি ফুলের রাজ্যে এই সাহিত্য পাঠচক্রে মিলিত হন। সাহিত্য আলোচনায় উঠে আসে, পারস্যের খ্যাতিমান কবি ওমর খৈয়াম, মাওলানা জালালউদ্দীন রুমি, শেখ সাদী, ফরিদউদ্দীন আত্তার, মোহাম্মদ হাফিজ ও মহাকবি ফেরদৌসীদের সাহিত্যদর্শন, প্রেম, সাধনা, অধ্যাত্মবাদসহ জীবনের সৌন্দর্য সৃষ্টির নানান দিক। আলোচনার শুরুতে চোখ বন্ধ রেখে ১০ মিনিট ধ্যান করা হয়। সাহিত্য পাঠচক্রের সদস্য সালেহা সুলতানা ঊষা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে গুলিবিদ্ধ হানিফ হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার দুপুরে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত হানিফ শহরের লোন অফিসপাড়ার রুস্তম আলীর ছেলে। ফতেপুরের দাইতলায় জমি কিনে সেখানে হানিফ বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলের ভাঙ্গুরা ইটভাটায় গত বুধবার রাতে পার্টি চলছিল। সেখানে মদ্যপ অবস্থায় টুটুলের পিস্তল থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জামায়াতে ইসলামী বাংলাদেশের যশোর জেলার উদ্যোগে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের বেসরকারি হাসপাতাল জেডিএল-এ সুন্নাতে খাৎনা ক্যাম্পে ৫০জন শিশুকে সুন্নাতে খৎনা দেয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন। উদ্বোধন অনুষ্ঠানে জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, সুন্নাতে খৎনা ইসলামি ঐতিহ্যের অংশ এবং এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। জামায়াতে ইসলামী সবসময় মানুষের সেবা এবং কল্যাণে কাজ করে। এই ক্যাম্প তারই একটি উদাহরণ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাদাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের খৎনার কাজ শুরু করেন। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফ্রেন্ডস ক্লাব যশোরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে শত শত নারী পুরুষ অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন যশোর জেলার ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক আকসার আহমেদ সিদ্দিকী শৈবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেকসাবেক ওয়ার্ড কমিশনার আফজালুল করিম রানু, ফ্রেন্ডস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাজ্জাদুল হক কামাল, খলিলুর রহমান, ওলিয়ার রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন,…

Read More