বাংলার ভোর প্রতিবেদক যশোরে মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হানিফ (৪৯) নামে এক আ.লীগ কর্মী জখম হয়েছেন। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল নিজ গাড়িতে করে হানিফকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সাবেক চেয়ারম্যান টুটুল জানান, বুধবার দিনগত গভীর রাত তিনটার দিকে যশোর নড়াইল সড়কের বিজলী পেট্রোল পাম্পের পাশে পড়ে থাকতে দেখেন হানিফকে। তখন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগ থেকে ওষুধ কেনার কথা বলে চেয়ারম্যান টুটুল পালিয়ে যান। যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্যদিকে, হাসপাতালেই মাতলামি শুরু করেন গুলিবিদ্ধ হানিফ। খবর পেয়ে ডিবি পুলিশ ও কোতোয়ালি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সামিয়া মেহজাবিন রংতুলি ও কবুরা মেহজাবিন টিউলিপ দুই বোন এবারও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থ অয়োজিত এই বৃত্তি পরীক্ষায় তারা এই সাফল্যের স্বাক্ষর রেখেছে। যশোর শহরের জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল, কালেক্টরেট স্কুলসহ বিভিন্ন স্কুল থেকে ৩৭৩ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। রংতুলি যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজের ৫ম শ্রেণীর (বর্তমানে ৬ষ্ঠ শ্রেণীর) ছাত্রী ও টিউলিপ অক্সফোর্ড স্টেট ইন্টারন্যাশনাল স্কুলের ২য় শ্রেণীর (বর্তমানে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজের ৩য় শ্রেণীর) ছাত্রী। দুই বোন মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রকৃত মানুষ হতে চায়। রংতুলি ও টিউলিপ বাংলার ভোর…
বাংলার ভোর প্রতিবেদক ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট স্কুলের মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান। এসসময় তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি জুলাই বিপ্লবে তরুণদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং দেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই-আগস্টে অনুষ্ঠিত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগ ও বিজয়গাঁথার লোমহর্ষক স্মৃতিচারণ করেন। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে তারা একতাবদ্ধ থাকতে আহবান জানান। সহকারী তথ্য…
ঝিকরগাছা সংবাদদাতা জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ক্রীড়া সমিতির আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল মাঠে খেলা শুরু হয়। খেলায় প্রথমে ব্যাট করে সরকারি এম.এল মডেল হাইস্কুল নির্ধারিত ওভারে ৪উইকেট হারিয়ে ৫০রান সংগ্রহ করে। জবাবে ৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪৯রান করে। ফলে ১ রানে ঝিকরগাছা এম.এল মডেল হাইস্কুল জয় লাভ করে। খেলায় সর্বোচ্চ ২২রান করে সরকারি এম.এল মডেল হাইস্কুলের খেলোয়াড় মহিব হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।
খাজুরা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্ম দেশ পরিচালনা করবে। নিয়মিত খেলাধুলা ও পড়ালেখার চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে। বৃহস্পতিবার বিকেলে বাঘারপাড়ার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও বন্দবিলা ইউনিয়ন বিএনপির বর্তমান সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো। এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা…
মাগুরা সংবাদদাতা ভারতের বেশ কিছু বাঁধের কারণে বাংলাদেশের নদী, খাল-বিল শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে। ফলে চাষাবাদে সমস্যা দেখা দিয়েছে। ভারত যে বাঁধ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে। বিগত সময়ে আমাদের সরকার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছিল।” বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানের মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দিনব্যাপি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। এ কর্মশালায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার নেতাকর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন,…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। পাইকগাছা রুরাল এ্যাডভান্সমেন্ট সেন্টার (প্রাক) ও শিবসা ডায়াগনস্টিকের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের মাধ্যমে এলাকার দরিদ্র রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাক নির্বাহী পরিচালক শেখ কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য সহকারী তাবাচ্ছুম জান্নাতি, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার, আব্দুর রাজ্জাক সরদার, স্বাস্থ্য সেবিকা কোহিনূর বেগম, ফারহানা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সুজন, রুবেল ও মাসুদ।
দেবহাটা সংবাদদাতা সাতক্ষীরার দেবহাটায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেবহাটার গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা…
মাগুরা সংবাদদাতা মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জানুয়ারী) রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাতে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে তাকে ফেলে চলে গেছে বলে এলাকার লোকজন ধারণা করছে। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে রেখে গেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।…
বাংলার খেলা প্রতিবেদক তারুণ্যের উৎসব উপলক্ষে যশোরে প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে মুখোমুখি হয় স্বাগতিক এপিক বাস্কেটবল একাডেমি ও মাগুরা জেলা বাস্কেটবল দল। এপিক বাস্কেটবল একাডেমি আয়োজিত ম্যাচে ৪৯-৩৭ পয়েন্টে পরাজিত হয়েছে সফরকারী মাগুরা জেলা বাস্কেটবল দল। ম্যাচে প্রথম কোয়ার্টারে এপিক বাস্কেটবল ৬-৪, দ্বিতীয় কোয়ার্টারে ১৯-৯, তৃতীয় কোয়ার্টারে ১৮-১১ ও শেষ চতুর্থ কোয়ার্টারে ৬-১৩ পয়েন্ট অর্জন করে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন খোকন। সাবেক খেলোয়াড় রফিকুল চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর ও জেলা…