Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreApril 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা আলোর পথ’র আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে আনুলিয়া ইউনয়নের বিছট গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা সংলগ্ন বেঁড়িবাধের উপর এ মানববন্ধন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে।

আমাদের ঘর-বাড়ি, জমি-জমা ও স্বপ্ন সবকিছুই আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে।

এই নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেড়িবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে, যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে। আজ যখন আমরা নদীর পানিতে সর্বস্ব হারাচ্ছি, কেউ কেউ ত্রাণের ব্যাগ গুনছেন।

বক্তারা এ সময়, খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানিয়ে বলেন, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।

আশাশুনিতে টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ দাবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.