Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঈদের কেনাকাটায় আতর,  সুরমা ও জায়নামাজের বাড়তি চাহিদা

banglarbhoreBy banglarbhoreMarch 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

ঈদুল ফিতর উপলক্ষে যশোরের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটা জমে উঠেছে। পোশাক ও সজ্জা সামগ্রীর পাশাপাশি ধর্মীয় উপকরণ কেনার ধুম পড়েছে। বিশেষ করে আতর, সুরমা, জায়নামাজ ও টুপির চাহিদা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। শহরের বিভিন্ন বিপণিবিতান, দোকান ও ফুটপাত ঘুরে দেখা গেছে, এসব পণ্য বিক্রি হচ্ছে দেদারসে। মুজিব সড়কের ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের টুপি। এখানে আফগানি টুপি ১শ’ টাকা, মক্কা টুপি ৮০ টাকা, নেপালি টুপি ১শ টাকা, ইন্দোনেশিয়ান টুপি ২শ ৫০ টাকা, সিকুইন্স টুপি ১৫০ থেকে ২২০ টাকা, ফয়সাল ক্যাপ টুপি ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মানসম্মত বিপনি বিতানে পাকিস্তানি টুপির চাহিদা বেশি। যা বিক্রি হচ্ছে ১৫শ’ টাকা দরে।

আতর ও সুরমার বাজারেও কেনাকাটার ব্যস্ততা দেখা গেছে। ফুটপাতে আতর ও সুরমার দাম ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে থাকলেও বিশ্বস্ত প্রতিষ্ঠান জমজমে পাওয়া যাচ্ছে উন্নত মানের আতর ও সুরমা। এখানে হাশমি সুরমা ২শ’ টাকা, আল আমিন সুরমা ৪০ টাকা গ্রাম দরে বিক্রি হচ্ছে। আতরের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভ্যানতার ক্লথ (৮০ টাকা/মিলি), এসসাস আল আরাবিয়া (৪০ টাকা/মিলি), কুল ওয়াটার ও জুপি (২০ টাকা/মিলি), সিয়ার সেভেন (৫০ টাকা), উট (১৪০০ টাকা) ও হারামাইন হানিন (৬০ হাজার টাকা)।

জায়নামাজের মধ্যে চায়না অ্যামবুস ৬শ’ টাকা এবং হারামাইন গ্যালফ ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ইমরান হুসাইন নামে এক ক্রেতা বলেন, ঈদের নামাজের জন্য নতুন জায়নামাজ ও টুপি কেনা আমাদের পরিবারের নিয়ম। সেই সঙ্গে আতর ও সুরমা কিনেছি। এগুলো নামাজের সময় ব্যবহার করব।

ফুটপাতে বসা নাজমুল হোসেন নামে এক বিক্রেতা জানান, তুলনামূলক কম দামের কারণে অনেক ক্রেতা ফুটপাত থেকে আতর ও টুপি কিনছেন। তবে বড় দোকানে পাওয়া যাচ্ছে উন্নতমানের ব্র্যান্ডেড আতর ও সুরমা।

জমজম প্রতিষ্ঠানের বিক্রেতা আরাফ বিন জাহিদ বলেন, এ বছর কেনাবেচা খুব ভালো। শেষ মুহূর্তে এসে আতরের চাহিদা আরও বেড়েছে। এবারও ঈদের আগে আতর, জায়নামাজ ও টুপি চাহিদা বেড়েছে। বিভিন্ন দামের ও মানের পণ্য থাকায় ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী কিনতে পারছেন। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ধর্মীয় সামগ্রীর কেনাকাটা বাড়ছে। বিক্রেতারা আশা করছেন, শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে।

ঈদের কেনাকাটা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.