Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শহরের ফুটপাতে শরবত বিক্রির হিড়িক 

স্বাস্থ্য কর্মকর্তার সতর্কবার্তা
banglarbhoreBy banglarbhoreApril 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

যশোর শহরের দড়াটানা, বকুলতলা, মুজিব সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাতে গড়ে উঠেছে অস্থায়ী শরবতের দোকান। গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে শহরের এই ফুটপাতে শরবতের দোকানগুলোতে ভিড় বাড়ছে। সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে বাড়ছে শরবতের চাহিদা। প্রতিদিন শত শত পথচারী ১০ থেকে ২০ টাকায় কিনে খাচ্ছেন বিভিন্ন স্বাদের ঠান্ডা শরবত। তবে এই শরবতের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানিয়েছেন, ফুটপাতের অস্থায়ী দোকানে বিক্রি হওয়া শরবত খাওয়া থেকে বিরত থাকা উচিত। এসব শরবতে ব্যবহৃত বরফ, পানি ও ফ্লেভারের মান যাচাই করা হয় না। ফলে ফুড পয়জনসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।

শহরের বিভিন্ন শরবত বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, ঈদের পর থেকে শরবতের চাহিদা বেড়েছে কয়েকগুণ। নয়ন হাসান নামে এক বিক্রেতা জানান, প্রতিদিন তার ৫শ’ থেকে ২ হাজার টাকার শরবত বিক্রি হয়। শরবতে লেবু, বিট লবণ, তুকমা ও নানা ধরনের ফ্লেভার ব্যবহার করা হয়।

লিয়াকত আলী নামের আরেক বিক্রেতা বলেন, দুপুর ১২টার পর থেকে বিক্রি বাড়ে। মাছ বাজার ও রেলগেট এলাকার ফ্যাক্টরি থেকে বরফ সংগ্রহ করেন তারা।

আরেক বিক্রেতা শাহিনুর রহমান জানান, বড় বাজার থেকে লেবু ও বরফ কিনে শবরত তৈরি করা হয়। ১শ’ পিস লেবু কিনে আনেন ৬শ’ থেকে ৭শ’ টাকায়। ১শ’ থেকে ৩শ’ টাকায় বরফ কিনে সারাদিন শরবত বিক্রি করেন তিনি।

আব্দুল্লাহ আল সিয়াম নামে পথচারী বলেন, প্রচণ্ড গরম পড়ছে। তাই শরবত কিনে খাচ্ছি। গরমে একটু স্বস্তি পেতে ফুটপাতের এই শরবত খাচ্ছি। খাবারের মান ও গুণাগুণের কথা চিন্তা করিনি।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা আরও বলেন, গরমে সুস্থ থাকতে পরিশুদ্ধ ঠাণ্ডা পানিতে সামান্য লবণ মিশিয়ে পান করাই উত্তম। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি শরবত শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

যশোর শহরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.