Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
  • শার্শায় হেরোইনসহ আটক এক
  • সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
  • সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
  • অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৯, ২০২৫

যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিও’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের দেয়াড়া ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও)।

শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের প্রতিটি গ্রামে জরিপের মাধ্যমে নির্বাচিত অর্ধশতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি ইয়াছির আরাফাত, সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সদস্য ইনামামুল হক, আসিফুজ্জামান, জনি হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস জুড়ে তারা ধারাবাহিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে ১৪ জন এতিম শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুটি মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর জন্য ইফতার ও খাবারের আয়োজন করা হয়েছে। ঈদ উপহার সামগ্রির মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, আলু, পেঁয়াজ, রসুন, বাদাম ও মুরগি।

সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিগত তিন বছর ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে আমরা ঈদ উপহার প্রদান করছি। এছাড়া প্রতিবছর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বিনামূল্যে কোচিং কার্যক্রম পরিচালনা করছি।

এইচডিও'র উদ্যোগে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং

যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.