Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে বেড়াতে গিয়ে নারীশ্রমিক ধর্ষণের শিকার, আটক ২

banglarbhoreBy banglarbhoreMarch 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতনের শিকার ওই নারীর বাড়ি উপজেলার আম্রঝুটা গ্রামে। তিনি নওয়াপাড়ার জেজেআই জুট মিলে শ্রমিকের কাজ করেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষণের শিকার হন। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে আটক করেছে। আটকরা হলেন উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩)।

নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানান, ঘটনার দিন বিকেলে বিকাশে টাকা পাঠাতে তিনি উপজেলার কালিবাড়ি মোড়ে যান। সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারী বাস) হেলপার সবুজ হোসেনের সাথে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক চালকের ভ্যানযোগে সবুজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সাথে দেখা করতে যাওয়ার পথে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এণ্ড কলেজের সামনে পৌছালে অভিযুক্ত দুই যুবক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করেন।

এসময় দুজন ওই নারী ও সবুজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করেন। এরপর সবুজকে সাথে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে নিয়ে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে।

শনিবার এ ঘটনা জানজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকে। জানতে পেরে উপজেলার নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার বিকেলে দুই ধর্ষককে আটক করে।
নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজন আটক হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

মণিরামপুরে বেড়াতে গিয়ে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.