Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শামীম আকতার। আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মান্নান বিশ্বাস, লেবুতলা ইউনিয়নের সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আব্দার হোসেন, সাবেক সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস, বর্তমান সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি। লেবুতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একই সংগঠনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের চাহিদার সিংহভাগ সবজি সরবরাহ করে যশোরের চাষিরা। তবে টানা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত ও বিজতলা। কয়েক দফায় সবজির চারা রোপণ করেও বাঁচানো যাচ্ছে না। তাই বারবার সবজি চারা রোপণ করছে কৃষকরা। দেরিতে রোপণ করায় পিছিয়ে যাচ্ছে শীতকালীন সবজি চাষের মৌসুম। ফলে শীতের মৌসুমে বাজারে সবজি সরবরাহ করাও কঠিন হবে। বাজারে শীতকালীন সবজির ভরপুর সরবরাহ এবার দেরিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কৃষি বিভাগ বলছে, সবজি উৎপাদনে ক্ষতিগ্রস্ত চাষিদের দেয়া হচ্ছে সার ও বিজের প্রণোদনা। যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দু’পাশে তাকালেই দেখা যাবে শত শত পলিথিনে ঢাকা রয়েছে সবজির বিজতলা। প্রতিবছর আষাঢ় মাস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ও দুপুরে তারা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে কারাগারের ফটকে ওই নারীর ছেলে ও ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে মারপিট করার জন্য অবস্থান নেন। এতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কারারক্ষী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যশোরে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে দুইজনের মধ্যে টানাহেঁচড়ার ঘটনায় কারাগারে আটক থাকা দুইজনের জামিন বুধবার মঞ্জুর করেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন আবেদনের শুনানি শেষে তাদেরকে জামিনের আদেশ দেন। ওই জামিনের কাগজ কারাগারে পৌঁছালে আজ…

Read More

‘তৃণমূলের সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’ এই শ্লোগানকে সামনে নিয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক মাসের সমাপনী ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা। বৃহস্পতিবার বিকেল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আফরোজা শিরীন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সহ-সভাপতি রোজিনা রহমান, সহ-সভাপতি নাসিমা বানু লিলি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুলতানা রহমান জলি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন, লিগ্যালএইড সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুফিয়া বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা পারভীন, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক রুমা পারভীন, সদস্য জোৎস্না রানী ঘোষ,…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন করে ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করা হয়। রোস্তম মোল্যার পক্ষে অনুদান প্রদান করেন তার ভাইপো কলেজের বর্তমান সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। এ সময় মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস. ফাজিল (স্নাতক) মাদরাসা ও যশোর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোশারেফ হোসেন, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, প্রভাষক রফিকুল ইসলাম, রোস্তম…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি  মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান  করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকার, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন আহমদ, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, কুশনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার…

Read More

শ্যামনগর সংবাদদাতা কপ-৩০ সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে যুব সমাজের কণ্ঠস্বর ‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটকালীন সময়ে যুবরা প্লাকার্ড প্রদর্শনীতে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি, অন্যায় ও অনিশ্চয়তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের ভবিষ্যৎ বিক্রি নয়, এখনই জলবায়ু ন্যায়বিচার চাই। বৃহস্পতিবার সকাল ১০টায় খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালুর চরে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। সিডিও ইয়ুথ টিমের সদস্য জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষকে দারিদ্র্যর দিকে ঠেলে দেয়া হচ্ছে। সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সদস্য…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন কাটাপোল গ্রামের কাঠ ও কলা ব্যবসায়ী মোহাম্মদ আলী মণ্ডল (৩৮)। এ সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা খোয়া গেলে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী কাটাপোল উত্তরপাড়ার বাসিন্দা এবং দুই সন্তানের জনক। তিনি পেশায় কাঠ ও কলা ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি যশোর সাতমাইল বাজারে কলা বিক্রি করতে যান। ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে রাতে একটি যাত্রীবাহী বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাসটি কোটচাঁদপুর এলাকায় পৌঁছালে তিনি অজ্ঞান হয়ে গেছেন বুঝতে পেরে যাত্রী ও বাসের সুপারভাইজার মোবাইল ফোন থেকে পরিবারের…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ী স্কুল অ্যাণ্ড কলেজ প্রতিষ্ঠাকালীন করণিক কাম শিক্ষক উমেশচন্দ্রের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক নজরুল ইসলাম আকন বলেন, উমেশ বালা একজন কর্মনিষ্ঠ মানুষ। প্রতিষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণে থাকবে আমাদের। প্রিয় উমেশ দা..কালের খেয়ায় ভ্রমণে আসা উসর-মায়াময় পৃথিবীতে আমরা সকলেই মহাকালের পথের যাত্রাপথিক। প্রতিদিন চলছে যার অবিরাম মহড়া। সময়ের বেদি থেকে বিদায় নেয়ার এই বিষাদক্ষণে আপনার বাকি জীবনের মঙ্গলকামনা ছাড়া আমাদের হাতে আর কিছু নাই…!

Read More

ঝিকরগাছা সংবাদদাতা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাবে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা চাই ঝিকরগাছায় শান্তি সম্প্রীতির ঐতিহ্য বজায় থাকুক। সভাপতির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সার্বজনীন উৎসব। আমরা সবাই মিলে পূজার নিরাপত্তা রক্ষা করবো। উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির…

Read More