Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreMarch 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বুধবার দুপুরে যশোর জেলা পরিষদের হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা এদেশ ১৮ কোটি মানুষের, মুক্তিযোদ্ধা ৫৬ হাজার বর্গমাইলের। মুক্তিযুদ্ধের একতা আমাদের সেই পতাকার, একটা মানচিত্রের। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। এখানে বিভাজিত সমাজের কোনো অবস্থান নাই। দেশ পরিচালনায় যারা ব্যর্থ হবেন, দেশের মানুষের আকাক্সক্ষা পূরণে যারা ব্যর্থ হবেন, দেশের জনগণকে যারা বিভাজিত করে বঞ্চিত করবেন তার জন্য বারবার গণআন্দোলন হতে পারে গণ বিপ্লব হতে পারে গণঅভ্যুত্থান হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ হবে না। শাসন ক্ষমতার পরিবর্তন হতে পারে, শাসন কাঠামোর পরিবর্তন হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের অবস্থান কখনও পরিবর্তন হবে না। মুক্তিযুদ্ধের অবস্থান মুক্তিযুদ্ধই থাকবে। এই পটভূমি যদি আমরা বুঝতে না পারি তাহলে বারবার যারা আসবেন তারা নতুন করে সুযোগ নেয়ার চেষ্টা করবেন। এই রকমভাবে কাউকে সুযোগ সৃষ্টি করে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কোনো সুযোগ সৃষ্টি করতে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধকে ধারণ করে আমাদের উন্নয়নকে চিন্তা করতে হবে। মুক্তিযুদ্ধকে ধারণ করেই বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ক চিন্তা করতে হবে। তিনি মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস আসলে আপনারা ঘরে বসে থাকতে পারেন না। এটা বিবেকের তাড়নায়, দেশের প্রতি গভীর ভালোবাসার তাড়নায়। যেদিন দেশে একজনও মুক্তিযোদ্ধা থাকবে না আমাদের প্রজন্মরা কি সেদিন আপনাদের মত করে ভালোবেসে মুক্তিযুদ্ধকে বুকে আঁকড়ে ধরবে কি না আমরা চিন্তা করতে পারি। মুক্তিযুদ্ধের প্রশ্নে সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, ফেরদৌসি বেগম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.