Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আদ্ দ্বীনের উদ্যোগ : মুক্তেশ্বরীতে মাছের পোনা অবমুক্ত

banglarbhoreBy banglarbhoreMarch 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সদরের পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে ছিল তেলাপিয়া, মিনার কার্প, গ্রাস কার্প, রুই, মৃগেল ও কাতলা। একশ’ কেজির অধিক পরিমাণ মাছের পোনা ছাড়া হয়। পরবর্তীতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।

মাছের পোনা অবমুক্ত করেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো. ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হকসহ অন্যান্যরা।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, স্বাধীনতা দিবসে গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে আদ্-দ্বীন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে। এটি সত্যিই প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মকাণ্ডে অংশ নেয়ার আহ্বান জানান। এতে সাধারণ মানুষ এবং জেলেরা এসব স্থান থেকে মাছ সংগ্রহ করে খেতে পারবে।

আদ্-দ্বীন মুক্তেশ্বরীতে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.