Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুলিশ প্রশাসনকে কঠোর হুশিয়ারি : জামায়াতের কর্মীদের নামে মিথ্যা মামলায় প্রতিবাদ সভা

banglarbhoreBy banglarbhoreMarch 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মতিয়ার রহমান বলেছেন, ফ্যাসিবাদ সরকারের পতন হলেও কিছু পুলিশ প্রশাসনের মধ্য সেই চরিত্র এখনও বিদ্যমান রয়েছে। একটি রাজনৈতিক দলের চাপে মাথানত করে পুলিশ জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিজ দলীয় কর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে নিরপরাধ ৯ জামায়াত নেতাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় জামায়াত হাত গুটিয়ে বসে থাকবে না। পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

মঙ্গলবার বিকেলে সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতের উপজেলা আমির ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, কোঁটচাদপুর জামায়াতের আমির তাজুল ইসলাম, মহেশপুর নায়েবে আমির আব্দুর বারী, ফকির আহম্মেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ প্রমুখ।

উল্লেখ্য, কাজিরবেড় ইউনিয়নের জীবননগরপাড়ায় গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশে জাফর হোসেনকে পিটিয়ে হত্যা করা হলে পরদিন নিহতের ছেলে বাদী হয়ে জামায়াতে ৯ নেতা-কর্মীসহ ১৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

জামায়াতের কর্মীদের নামে মিথ্যা মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.