বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পরিবহন শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের মনিহার মোড়ে অবস্থিত বিজয় স্তম্ব চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, শ্রমিক ইউনিয়ন ২২৭ সভাপতি সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। প্রধান বক্ত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন। যশোর শ্রমিক দল পরিবহন শাখার সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর শ্রমিক দল পরিবহন শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম ও সহ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ আয়োজনের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বর্ণিল পথ আল্পনা, কেক কাটা, পিঠা উৎসব, পোস্টার প্রেজেন্টেশন, বেলুন উড়ানো। সকাল ৯ টায় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু করেন। সকাল সাড়ে দশটায় প্রধান ফটক থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে যবিপ্রবি উপাচার্যসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন বিভাগের পোস্টার প্রেজেন্টেশন, পিঠা উৎসবের স্টল ও পথ আল্পনাসমূহ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগ, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, অ্যালামনাই এ্যাসোসিয়েশন, বিল্পব-২৪, উদ্যোক্তা স্টলগুলোতে নানা…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-৩ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের বলেছেন বিগত দিনে যারা মানুষের ন্যায্য অধিকারকে হরণ করেছে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে জনগণ তাদেরকে আর দেখতে চায় না। দেশের সাধারণ মানুষ তাদের বয়কট করে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তাদের প্রত্যাশা জানিয়ে দিয়েছেন। শনিবার আল নাদহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার আব্দুস সোবহান, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সাথে যোগাযোগ…
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শনিবার দুপুরে জয়তী সোসাইটি পরিচালিত ১৬টি মহিলা উন্নয়ন সংগঠন ও ৩টি শাখা অফিসে সংশ্লিষ্ট এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের নিয়ে পুষ্টিকর খাবার রান্না শেখানো ও পুষ্টিকর খাবার খাওয়ানো অনুষ্ঠান হয়েছে। নতুন জীবন মহিলা উন্নয়ন সংগঠনে ১৫০ জন, পরশমনি মহিলা উন্নয়ন সংগঠনে ১০০ জন, সুবর্ণ মহিলা উন্নয়ন সংগঠনে ২০০ জন, সৌরভ মহিলা উন্নয়ন সংগঠনে ১৫০ জন, শুভ ও জ্যোতি মহিলা উন্নয়ন সংগঠনে ১১০ জন, হৃদয় মহিলা উন্নয়ন সংগঠনে ১৪০ জন, বনানী মহিলা উন্নয়ন সংগঠনে ৯০ জন, সুখি মহিলা উন্নয়ন সংগঠনে ১৬০ জন, বিপ্লবী মহিলা উন্নয়ন সংগঠনে ৭০ জন, আল-আমীন মহিলা উন্নয়ন সংগঠনে ৭০ জন, কাজীপাড়া ও চেতনা…
সাতক্ষীরা সংবাদদাতা দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে, তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে। শনিবার বিকেল ৪টায় মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল ইসলাম জানিয়েছেন, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার নম্বর ৫০/৯/২০২৪।
বাংলার ভোর প্রতিবেদক শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউণ্ডেশন সারাদেশে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল ৯ টায় যশোর জেলার সদর উপজেলার জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১২০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উন্নতমানের একটি কম্বল, একটি শাল চাদর ও একটি শীতের টুপি প্রদান করা হয়। অনুষ্ঠানে তানযীমুল কুরআন মাদরাসা যশোরের পরিচালক মুফতি সাইফুল ইসলাম যশোরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দড়াটানা মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম হাফি। বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউণ্ডেশনের সেন্ট্রাল…
কালিগঞ্জ সংবাদদাতা ‘সেবা নিন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধন হসপিটালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমিক হাইস্কুল মাঠে বন্ধন হসপিটালের পরিচালক আলমগীর কবিরের সভাপতিত্বে হাফিজুর রহমান শিমুল ও আবু আলম তরফদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ (তদন্ত) হারুনার রশিদ মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল কবির, উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাইফুল বারী সফু,…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, বাংলা সাহিত্যে ৬ জন শ্রেষ্ঠ কবি রয়েছেন। তারা হলেন, মাইকেল মধূসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীম উদদীন ও ফররুখ আহমেদ। এদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন খাঁটি বাংলাদেশী কবি। তিনি খাঁটি দেশ প্রেমিক কবি ছিলেন। খাঁটি অসাম্প্রদায়িক মানুষ। বাংলা সাহিত্যে তিনি প্রথম প্রথা ভেঙে ছিলেন। কাজী নজরুল ইসলাম রেভুলেশন এনেছেন। মাইকেল মধুসূদন দত্তের প্রিয় ছিল ধূমকেতু। আর নজরুলের পত্রিকা ছিল ধূমকেতু। দুজনেরই প্রিয় ছিল ধূমকেতু। মাইকেল মধুসূদন মহাকবি, নজরুল জাতীয় কবি, রবীন্দ্রনাথ বিশ্ব কবি। ধ্যানমগ্ন, উড়নচণ্ডী মাইকেল মধুসূদন আধুনিক সনেটের জনক। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের…
বাংলার ভোর প্রতিবেদক গত ছয়মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে। এ কয়মাসে আট হাজার ৪২৩ মেট্রিকটন পণ্য কম এসেছে। গেল বছরের প্রথম ছয়মাসে আট লাখ ২৪ হাজার ৬০৬ মেট্রিকটন পণ্য আমদানি হরেও এবার আমদানি হয়েছে আট লাখ ১৬ হাজার ১৮৩ মেট্রিক টন। বৈশ্বিক মন্দা ও বাণিজ্যে নানান প্রতিবন্ধকতা এ অবস্থার জন্য দায়ি বলছেন ব্যবসায়ীরা। বন্দর সূত্র জানায়, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে ১১৫ কোটি ১৪ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। ওই ছয় মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ৩৩৭ কোটি ৩১ লাখ টাকা। সেখানে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ২২২ কোটি ১৭ লাখ…