Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৩, ২০২৫

বাঁচলো না উদ্ধার হওয়া মেছোবাঘটি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হওয়া মেছোবাঘটি মারা গেছে। রোববার সকালে শহরের হাসপাতাল সড়কের প্রাণি স¤পদ অফিসের সামনে মেছো বাঘটি চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। বাগান মালি আসাদুজ্জামান জানান, শহরমুখি চলন্ত একটি ট্রাক থেকে মেছোবাঘটি লাফিয়ে পড়ে আহত হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলা বন বিভাগ কর্মকর্তা সমিরন বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে আহত অবস্থায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। আহত মেছোবাঘটিকে নিয়ে যাওয়ার জন্য খুলনা বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের বণ্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়।

বণ্যপ্রাণি রক্ষক এ এইচ এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে কেশবপুরে বন বিভাগে এসে একটি লোহার খাচার ভেতর আহত অবস্থায় মেছোবাঘটিকে দেখতে পায়। বাঘটি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত ছিল। খুলনায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মেছোবাঘটি মারা যায়। মেছোবাঘটি ছিল স্ত্রী লিঙ্গের। আনুমানিক বয়স এক বছর। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পাচারকারীরা ট্রাকে করে প্রাণিটিকে নিয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে মেছোবাঘটি ওই গাড়ি থেকে লাফিয়ে পড়ে। তবে মারাত্মক আহত হয়ে মেছোবাঘটি মারা গেছে। পরে মাটি চাপা দেয়া হয়েছে।

উদ্ধার হওয়া মেছোবাঘ মেছোবাঘ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.