Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভিজিএফ’র ভুয়া কার্ডে চাল উত্তোলনের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMarch 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক  

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে ভিজিএফ’র ভুয়া কার্ডে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য আহনাফ তাহমিদ বাঁধনের নাম সম্বলিত সীলে ভুয়া কার্ডগুলো করা হয়। রোববার চাল বিতরণের সময় এমন অসংখ্য ভুয়া কার্ড ধরা পড়ার পর ছাত্র নেতার জালিয়াতি ফাঁস হয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সরকার অসহায় দরিদ্র মানুষের জন্য চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে ২৩শ’ ভিজিএফ কার্ড বরাদ্দ আসে। চাল বিতরণের আগেই কার্ডগুলো ভাগাভাগি হয়ে যায়। বিএনপি নেতারা ৮শ’, জামায়াতের নেতারা সাড়ে ৪শ’ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতারা ৩৮০টি কার্ড নিয়ে যান। বাকি কার্ডগুলো চেয়ারম্যান ও মেম্বরদের ভাগে ছিল। নেতারা নিজ অনুসারীদের দেয়া প্রতিটি কার্ডের পিছনে নামের সীল মেরে দেয়। রোববার সকাল থেকে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হচ্ছিলো। এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। চাল বিতরণের সময় ভুয়া কার্ডগুলো ধরা পড়ে।

চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সচিব ফরিদ হোসেন জানান, চাল বিতরণের সময় কিছু কার্ড দেখে দায়িত্বরতদের সন্দেহ হয়। এ সময় তারা অসংখ্য কার্ড ভুয়া সন্দেহে উদ্ধার করে। প্রতিটি কার্ডের পিছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য আহনাফ তাহমিদ বাঁধনের নাম সম্বলিত সীল রয়েছে। আসল কার্ডের সাথে উদ্ধার হওয়া কার্ডের সামান্য ব্যবধান লক্ষ্য করা গেছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আসলে চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কতগুলো ভুয়া কার্ড উদ্ধার হয়েছে জানতে চাইলে বলেন গণনা করা হয়নি। সেগুলো প্যাকেট ভর্তি করে রাখা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য আহনাফ তাহমিদ বাঁধন জানান, তারা কাউকে ভুয়া ভিজিএফ’র কার্ড দেননি। কার্ডগুলোর বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন জানান, ভিজিএফ’র চাল বিতরণের সময় দায়িত্বরতদের হাতে অসংখ্য ভুয়া কার্ড ধরা পড়েছে। ভুয়া কার্ডে কত জন চাল উত্তোলন করেছেন তা এখনো নিশ্চিত হতে পারেননি। আসল কার্ড স্ক্যান করে ভুয়া কার্ডগুলো তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভুয়া কার্ডে চাল উত্তোলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.