চৌগাছা সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্রসমাজের হস্তক্ষেপে যশোরের চৌগাছায় দুদিন আগে মুদি ব্যবসায়ীর চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয়দের নিয়ে ভুক্তভোগীকে গরু হস্তান্তর করে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিমুর রহমান সোহান ও আশিকুল ইসলাম মিথুন। জানা যায়, গত বুধবার দুপুরে বাড়ির পাশের বাশ ঝাড় থেকে খড়িঞ্চা গ্রামের পরিমল কুমার সাহার একটি গাভী চুরি হয়। সংবাদ শুনে ওই দিনই ঘটনাস্থলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। এ সময় ভুক্তভোগীদের মুখ থেকে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী কায়েমের (৪০) নাম আসে। স্থানীয় অনেকেই কায়েমকে গরুটি নিয়ে যেতে দেখেছেন বলেও জানান। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ঘটনার পরদিন মুঠোফোনে আমার কাছে অভিযুক্তের বড় ছেলে…
Author: banglarbhore
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বুইকারা আল হেলাল একাডেমী সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার সভাপতি আলী আকবার মোড়ল, যশোর জেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের…
বাংলার ভোর ডেস্ক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে বিজিবি তাকে আটক করে। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল…
বাংলার খেলা ডেস্ক পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ খেলতে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় করা হত্যা মামলাটির ২৮ নম্বর আসামি তিনি। এই মামলার পর এখন জনমনে কৌতূহল-হত্যা মামলা আসামি হওয়ার পরও কি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন সাকিব? নাম প্রকাশ না করে বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এক ম্যাচ রেফারি জানান, সাকিবের খেলতে না পারার কোনো কারণ তিনি দেখেন না। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করলেই তিনি ক্রিকেট খেলতে পারবেন না- এমন কোনো আইন নেই বলেও জানান তিনি। ক্রিকেটে স্পিরিট অব দ্য রুলসে আছে, ক্রিকেটকে নৈতিকভাবে শৃঙ্খল থাকতে হবে। তার বিরুদ্ধে…
বাংলার খেলা ডেস্ক রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি কোনো বাধা সৃষ্টি করেনি। উইকেট ধীরে ধীরে ধূসর হতে শুরু করেছে। এই উইকেটে শুরু থেকেই সুবিধা পেয়েছেন ব্যাটাররা। পাকিস্তানের ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর মনে হচ্ছিল বাংলাদেশ মনে হয় বেশিদূর এগোতে পারবে না। তবে সেই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশের একমাত্র আক্ষেপ সাদমান ইসলামের সেঞ্চুরি না পাওয়া। এই ওপেনিং ব্যাটার ৯৩ রানে আউট হয়েছেন। এরপর কয়েকটা উইকেট হারালেও শেষ বিকেলটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুজনের ব্যাটে ভর করেই সফরকারীরা দিন শেষ করেছে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে। দুজনই তুলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মণিহার নড়াইল বাসস্ট্যান্ডে বাঁধন চৌধুরী (২১) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের মনির চৌধুরীর ছেলে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার বিকেল আনুমানিক ৬ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাঁধন এদিন বিকেলে নড়াইল থেকে বাসযোগে ফেরা তার মাকে মণিহার স্ট্যান্ডে রিসিভ করতে যান। মণিহার এলাকায় বাসের ভিতরে ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে বাস থেকে নামার সময় বাসের সুপার ভাইজার ও হেলপার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বাঁধন এই ঘটনার প্রতিবাদ করলে বাসের সুপারভাইজার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৯৭১ সালে জাতি স্বাধীনতা অর্জন করেছিল, দিল্লীর দাসত্ব থেকে মুক্তির আশায়, নিশ্চয় দিল্লীর দাসত্ব করার অভিপ্রায় নয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী পরিচালিত বাংলাদেশ পারিচালিত হতে পারেনি। বিদেশী প্রভুদের নির্দেশে বাংলাদেশ পরিচালিত হয়েছে একটি পরাধীন রাষ্ট্রের মাধ্যমে। ৫ আগস্ট নতুন সূর্যোদয় এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যে প্রেক্ষাপটে জনগণের চাওয়া অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে। হাসিনা হঠাও আন্দোলনে নিহত যশোরের ইমতিয়াজ আহমেদ জাবির এবং তৌহিদুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার জেলা ছাত্রদলের আয়োজনে মনিহার বিজয় স্মৃতিস্তম্ভে…
বাংলার ভোর প্রতিবেদক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশে থাকবে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো। তার অংশ হিসেবে শহরের রাজপথ থেকে অর্থ সংগ্রহ করবে এবং অর্থ পৌঁছে যাবে বানভাসীদের মাঝে। শুক্রবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বান সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিবর্তন যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন। সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সহসভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, সংস্কৃতিকজন হারুন অর রশীদ, আনোয়ারুল করিম সোহেল, অখিল বিশ্বাস, শহিদুল হক বাদল, সঞ্জিব চক্রবর্তী, অ্যাড. বাসুদেব বিশ্বাস, তরিকুল ইসাম তারু, রাকিব সর্দার অপু, নওরোজ আলম চপল, কামরুল হাসান রিপন, অধ্যক্ষ শামীম…
বাংলার ভোর প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে যশোরে খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান। একই সাথে ভারতের পানি আগ্রসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। শহরের ভৈরব চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন- খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা বাকী বিল্লাহ্, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মীর মোহর আলী, সদর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, জেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতী মাসউদুর রহমান, শহর শাখার সভাপতি-হাফেয মুশফিকুর রহমান,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জগদীশ চন্দ্র বসু (জে.সি.বি) বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। শুক্রবার শহরের পৌর পার্কের মুক্তমঞ্চে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পার্ক প্রাঙ্গন। বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ থেকে জুনিয়র ও সিনিয়র এই দুইটি গ্রুপে মোট ৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি দুই গ্রুপের সর্বমোট ২০জন বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ক্রেস্ট, বিজ্ঞান বিষয়ক বই ও শিক্ষা উপকরণ প্রদান করেন। এ সময় ক্লাবের সদস্যরা প্রধান অতিথিকে…