Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আগামী ২৯ মে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে ২ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বাঘারপাড়া নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী তাদের হলফনামার ফটোকপি বাঘারপাড়া ও যশোরের নির্বাচন অফিসে জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম আশরাফুল কবির বিপুল ফারাজি, জেলা মৎসজীবীলীগের সাধারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তৃতীয় ধাপে যশোরের সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন উপজেলার তিনটি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে তিনটি পদের বিপরীতে সদর উপজেলায় ১৫ জন, বাঘারপাড়ায় ১৭ জন ও অভয়নগর উপজেলায় ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নিধার্রিত সময় বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ উপজেলার সহকারি রিটানিং অফিসারের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ব্যবসায়ী ও যুবলীগনেতা তৌহিদ চাকলাদার, সদর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ার, বর্তমান ভাইস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ৪ মে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন হচ্ছে না। বৃহস্পতিবার (২ মে) যশোরের সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক (শার্শা থানা) লাভলী নাজনীন এক আদেশে ওই নির্বাচনে যাতে ভোট গ্রহণ করতে না পারে সে লক্ষ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে সমিতির পূর্বের দেয়া তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। মামলার বাদীপক্ষের আইনজীবী ডিএন তাপস রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে বিজ্ঞ আদালত বলেন, বিবাদীপক্ষ যাতে গত ৩ এপ্রিল তারিখের নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ মে তারিখে ভোট গ্রহণ করতে না পারে, সে লক্ষ্যে বিবাদীপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হলো। পরবর্তী আদেশ না…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারিরা হলেন, ফাতেমা আনোয়ার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ তৌহিদ চাকলাদার ফন্টু, মোঃ শফিকুল ইসলাম জুয়েল, মোঃ শাহারুল ইসলাম, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও মোহিত কুমার নাথ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারি ৫ জন হলেন, কামাল খান, মোঃ মনিরুজ্জামান, মোঃ শাহজাহান কবীর শিপলু, শেখ জাহিদুর রহমান ও সুলতান মাহমুদ বিপুল। মহিলা ভাইস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে পিয়ারুল ইসলাম ওরফে জিয়ারুল (৩৯) নামে ইজিবাইক ছিনতাই চক্রের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকচালক রাজু আহমেদ (৩১)। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ভূলাপাতা গ্রামে মিজানুর রহমানের মাছের ঘেরের সামনে জামিরা-চলিশিয়া সড়কের উপর এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের মো. দবির সরদারের ছেলে। আহত রাজু আহমেদ অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকার আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম। এ ঘটনায় খুলনা জেলার ফুলতলা থানায় মামলা দায়ের হয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অতি তীব্র তাপপ্রবাহের কারণে যশোর-নড়াইল সড়কের বিটুমিন গলে যাওয়ার কারণ এবং অনিয়ম অনুসন্ধানে তদন্তে নেমেছে দুদক। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা বিটুমিন পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রা পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। দুদকের কর্মকর্তাদের সঙ্গে এসময় সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। চলতি মৌসুমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রায় একমাস আগে থেকেই এ তাপপ্রবাহের কারণে গলতে শুরু করে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বিটুমিন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরিবহন শ্রমিক, নেতাসহ সচেতন মহলের দাবি, দুর্নীতি…

Read More

যশোর প্রতিনিধি  যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার সকালে পুলিশ একটি ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, সকালে ধানক্ষতে মালকি আয়ুব হোসনে শ্রমকি নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এসময় জমরি মালকি ধানক্ষতে ভিতর ওই যুবকরে মৃতদহে দখেতে পান। এরপর তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজরি হয়। এসময় তারা পুলিশকে ফোন দিলে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ স্থানীয়দের বরাত জানান, যশোরের মনিরামপুরের একটি ধানক্ষেত একজনের মরদেহ দেখে স্থানীয়রা ফোন দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে বিষয়টি উদঘাটনের জন্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ বুধবার সকাল যশোর বেনাপোল সড়কের বেনাপোল সানরাইজ স্কুলের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে ধান কাটা শ্রমিকের নিহত হয়েছে। নিহত ধান কাটা শ্রমিক মোস্তফা (৪৮)শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে। এসময় আনিসুর রহমান (৩০) নামে আর একশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনিসুর রহমান একই  গ্রামের রেজাউল মুন্সির ছেলে। বাসটি আটক করা হযেছে। স্থানীয়রা জানান, মোস্তফা ও আরিচুর বাইসাইকেল চালিয়ে   বেনাপোলের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে বেনাপোলগামী গোল্ডেন লাইন পরিবহনের বাস তাদের চাপা দেয়।ফাযার সার্ভিসের সদস্যরা  তাদের উদ্ধার করে নাভারন কমপ্লেক্সে নিয়ে আসেন।  জরুরী বিভাগের ডাক্তার মোস্তফার মৃত্যু ঘোষণা…

Read More

নড়াইল সংবাদদাতা: নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মুহাম্মাদ সাইফুল আলম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন-খন্দকার ইনামুল ইসলাম ছোটন (৪০), তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মোড়ালীকাটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। মামলার অপর আসামি একই উপজেলার ঝিকরা গ্রামের জাকারিয়া বুলুকে বেকসুর খালাস দেন আদালত। নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। মিজানুর রহমান নামের একজন গরু ব্যবসায়ী বলেন, সকালে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.…

Read More