Author: banglarbhore

রনি হোসেন, (পাঁজিয়া) কেশবপুর, কেশবপুর উপজেলার বিভিন্ন পথে-প্রান্তর ও স্থানীয়দের বসত বাড়ির আঙ্গিণায় শোভা পাচ্ছে রক্তলাল ফুল সমৃদ্ধ অসংখ্য কৃষ্ণচূড়া গাছ। এ যেন এক অপরুপ মনমুগ্ধকর ভালবাসার অনুভুতির ছোঁয়া। আর এসব কৃষ্ণচূড়া ফুলের নিজস্ব সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রিয় পথিক। প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার জৌলুস। প্রদর্শনকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন জায়গায় ও পথে প্রান্তরে কৃষ্ণচূড়ার গাছে থোকায় থোকায় ফুল ফুঁটেছে। সবুজের বুকে শুধুই লালের রাজত্ব। দূর থেকে মনে হয় ময়ূর তার রাঙা পেখম মেলে ধরেছে প্রকৃতির মাঝে। লক্ষ্য করা গেছে, উপজেলা পৌর শহরের মেইন রোডে, বিভিন্ন গলিতে, উপজেলা ভূমি অফিসের পাশে, পাঁজিয়া সড়কে, কেশবপুর সরকারি পাইলট স্কুল গেটে,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  শনিবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের কয়েক ঘন্টা বাকি থাকতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জয়নাল আবেদিন নামের এক সভাপতি প্রার্থী। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ বিষয় নির্বাচন কমিশনার শাহজাহান সবুজ বলেন, ‘আমি আদালতের নিষেধাজ্ঞা পাইনি। সে কারণে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী এখন পর্যন্ত ভোট গ্রহণের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছি।’ সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন বলেন, গত ৩ এপ্রিল থেকে এই ব্যবসায়িক সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে একটি মহল নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই নির্বাচনে গঠনতন্ত্র এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক টানা এক মাস ধরে যশোরে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৩৯ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রচন্ড রোদ, গরমে নষ্ট হয়ে যাচ্ছে সবজির ক্ষেত। চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা, বেগুন, করলা, টমেটো, শসা ও মরিচের মতো সবজির ওপর গরমের মারাত্মক প্রভাব পড়েছে। পুড়ে মরে যাচ্ছে গাছ। এ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সকাল-বিকাল ক্ষেতে পানি দিয়েও গাছ বাঁচাতে পারছেন না। এতে সবজির উৎপাদন নিয়ে শঙ্কার কথা জানালেন তারা। চাষিদের দাবি, দুই তৃতীয়াংশ ক্ষতির সম্মুখীন হবেন তারা। অবশ্য কৃষি বিভাগ বলছে, ১৫ শতাংশ ক্ষতির আশঙ্কা করছেন তারা। আর্থিক মূল্যে ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। জেলা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরে চাঁদাবাজির টাকা ভাগাভাগির জের ধরে তিন সহোদর ভাইয়ের মারামারির ঘটনা ঘটেছে। জানা যায় দেবনগর গ্রামের এরশাদ আলীর পুত্র আলতাফ হোসেন আলতু মাটি কেনাবেচা করে জীবীকা নির্বাহ করেন। সম্প্রতি স্থানীয় একটি মাছের ঘেরের মাটি কেনাবোঁচা করে লাভবান হওয়ায় তার বড় লাবসা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার আসাদুজ্জামান ৫ লাখ টাকা চাঁদা দাবিব করে। আলতু চাঁদা দিতে অপারগতা জানিয়ে তাকে মাত্র ৩০ হাজার টাকা দেয়। এ নিয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয় এবং আলতু ব্যবসা বন্ধ করে দেন। দীর্ঘদিন পর সম্প্রতি আলতু আবারো ব্যবসা শুরু করলে আসাদুজ্জামান চাঁদার টাকা দাবি করে। কিন্তু টাকা না…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় জেলার ৪৮২টি কেন্দ্রের শিক্ষকদের বিভিন্ন ধরণের হয়রানি করা হচ্ছে। উৎকোচ না দেয়ার কারণে গত এক বছরে ৪৫জনকে চাকরিচ্যুত করা হয়েছে। যেসব কেন্দ্রের শিক্ষকদের চাকরিচ্যুত করা হয়েছে, সেইসব শূন্য পদের বিপরীতে অর্থের বিনিময়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করেছেন। বিষয়টি শুনানির জন্য ভুক্তভোগী শিক্ষক এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমানকে আগামী ৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি উপস্থিত হতে বলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের লিখিত অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম নড়াইলে বেশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফরিদপুরের মধুখালিতে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের মধুখালিতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক নিরীহ হাফেজে কুরআন দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার শহরের খুলনা বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সংগঠনের যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয় সেকেট্রি মোহাম্মদ আলী সরদার, সংগঠনিক সম্পাদক…

Read More

বেনাপোল প্রতিনিধি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যশোরের বেনাপোল স্থলবন্দরে কাস্টমস ও ইমিগ্রেশনের কয়েকটি এসি বেশ কিছুদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। যার কারণে প্রতিদিন আন্তগমন ও বহির্গমন কয়েক হাজার পাসপোর্টধারী যাত্রির মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন। এমনিতেই দুই দেশের কাস্টমস ও ইমিগ্রেশনে ভোগান্তির শিকার হয় পাসপোর্ট যাত্রিরা। তার উপর আবার তীব্র তাপদাহে যাত্রিদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। বেনাপোল চেকপোস্ট কাস্টমস ও ইমিগ্রেশনের ভিতরের পাশে দেয়ালে লাইন ধরে লাগানো এসি গুলো অধিকাংশই নষ্ট হয়ে পড়ে আছে। শুক্রবার সরেজমিনে দেখা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে লাগানো এসিগুলো কাজ করে না গত কয়েক সপ্তাহ ধরে। পাসপোর্টধারী যাত্রীরা রীতিমতো ভিসা ফি, ভ্রমণ ফি ও প্যাসেঞ্জার টার্মিনালের ফি…

Read More

যবিপ্রবি প্রতিনিধি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবারও গড়ে ৯০ কাছাকাছি বলে জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। উপাচার্য বলেন, ‘সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পরীক্ষা শুরুর পূর্বেই সকল কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেয়া হয়। সার্বিকভাবে বলা যায়, অত্যন্ত সুন্দর পরিবেশে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান,…

Read More

শার্শা সংবাদদাতা শার্শা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে শার্শা থানার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল গফুর, আতাউর রহমান (৫২),রাফাত (২৫), রাসেল হোসেন (২৭), নুর হোসেন, ছালেহা বেগম, আনজুয়ারা খাতুন , তরিকুল হোসেন (৩২), ইমরান হোসেন কামরুজ্জামান, হেলাল উদ্দীন। শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Read More

শ্যামনগর প্রতিনিধি উচ্চ বেতনের ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাতক্ষীরার শ্যামনগরের এক নারীকে সৌদি আরবে পাচার করা হয়। সেখানে তাকে একটি গোপন আস্তানায় আটকে রেখে ‘যৌনদাসী’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাকে দিয়ে গৃহস্থালির ভারী কাজ করানো হলেও পারিশ্রমিকের অর্থ পাচার চক্রের সদস্যরা রেখে দেয়। এমনকি তাঁকে ঠিকমতো খেতেও দেয়া হয় না। গত মাসে এক হোয়াটসঅ্যাপ ‘ভয়েস কলে’ নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন ওই নারী। রোজিনা খাতুন (৩৪) নামে এই নারী ঢাকাস্থ মতিঝিলের সেভেন স্টার ম্যানপাওয়ার সার্ভিসেসের মাধ্যমে গত ১৯ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যান। সেখানে স্থানীয় পাচার চক্রের কাছে বিক্রি করা হয় তাকে। গত বুধবার হোয়াটসঅ্যাপে…

Read More