♦ ৩ হাজার গাছ কাটছে জিলা পরিষদ ও বনবিভাগ ♦ ফুঁসে উঠেছেন সচেতন নাগরিক সমাজ ♦ ১২ কোটি টাকার গাছ কাটলেও রোপণ করেনি একটিও বাংলার ভোর প্রতিবেদক প্রচণ্ড দাবদাহে পুড়ছে যশোর। এপ্রিলের শুরু থেকেই এই অবস্থা। শুক্রবার এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন বনায়ন ও সড়কগুলোতে ৩ হাজার গাছ কাটতে একাট্টা যশোর জেলা পরিষদ ও বন বিভাগ। এর আগে গত ছয় বছরে মহাসড়ক উন্নয়নের জন্য জিলা পরিষদের মালিকানাধীন সাড়ে তিন হাজার গাছ কেটেছে জেলা পরিষদ। যার আর্থিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। তবে বিপুল পরিমাণ গাছ নিধন করা হলেও এই…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে। এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন। এদিকে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রীর সম্মতির চিঠি পেয়েছে শিক্ষা…
বাংলার ভোর প্রতিবেদক রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩ মে) সকালে হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেই টিকেট সংগ্রহ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতোই নিজের চোখ পরীক্ষা করান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। সরকারি হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর লাইনে দাঁড়িয়ে টিকিট…
বাংলার ভোর প্রতিবেদক গত কয়েকদিন ধরে যশোরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। লাগাতার দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ। তীব্র গরমে কমে গেছে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি। খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।’ তাপমাত্রা অত্যধিক হলেও গত দু’দিন আগের চেয়ে কম অনুভূত হচ্ছে, এর কারণ হিসেবে আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘সূর্য কিরণের তীব্রতা একটু কম এবং আকাশ মেঘলা থাকায় আগের চেয়ে তাপ একটু কম মনে হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার প্রভৃতি এলাকায় বৃষ্টিপাতের কারণে কিছুটা ঠান্ডা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতাদের কবর জিয়ারত করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার সকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুরকে সাথে নিয়ে তিনি এই কবর জিয়ারত করেন। এ সময় তাদের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সকাল ১০টার দিকে তিন প্রার্থী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা রওশন আলীর কবর জিয়ারত করেন। পরে আলী রেজা রাজু, খালেদুর রহমান টিটো, শরীফ আব্দুর রাকিব, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দাদা কাজী আনিচুর রহমান ও নূরজাহান ইসলাম…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের দুটি এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটকরা হচ্ছেন সদর উপজেলার শেখহাটি গ্রামের মোস্তাকিম মোল্লা ও যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আকাশ হোসেন। এ ব্যাপারে মাদক আইনে কোতয়ালি থানায় দু’টি মামলা হয়েছে। পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে শহরের চৌরাস্তা মিনিস্টার শো’রুমের সামনে ইয়াবা বিক্রেতা ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আকাশ হোসেন পালানোর চেষ্টা করে এ সময় তাকে আটক করে ২১পিস ইয়াবা উদ্ধার করে। একই দিন বিকেল শহরের বড়বাজারস্থ চুড়িপট্টি হাজী আব্দুল করিম রোড বাইলেন মেসার্স শহিদুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৯ বছর পর আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাঁতাল বাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির সামনে থেকে আটকের পর তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক দাঁতাল বাবু শহরের আরবপুর বিমান বন্দর সড়কের বাসিন্দা। ডিবি পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে সুকৌশলে ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানকে গুলি করে হত্যা করে। আতাউর রহমানের বাড়ি রাজবাড়ি জেলায় কিন্তু তারা যশোর শহরতলীর ডাকাতিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পাশাপাশি আতাউর রহমান ডিস লাইনের কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় অপরিপক্ক আমের ভিডিও ধারণ করায় গণমাধ্যমকর্মীদের মারপিট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ১২ টার দিকে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামস্থ বেলতলা আম বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে প্রকাশ, সাতক্ষীরা কলারোয়া বেলতলা বাজারের ফল ব্যাবসায়ী আড়ৎদাররা সরকারি নির্দেশনা অমান্য করে আম বাগান মালিকদের কাছ থেকে অপরিপক্ক গোবিন্দভোগ, মল্লিকা আম সংগ্রহ করছে। অসাধু ফল ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ক গোবিন্দভোগ আম পাকানোর জন্য ক্ষতিকর কেমিকেল ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করে আসছে। এসব ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে কলারোয়া বেলতলা বাজারে যেয়ে অপরিপক্ক গোবিন্দভোগ, মল্লিকাসহ ফজলি আমের শত, শত ক্যারেট বোঝাই আম দেখতে পান। গণমাধ্যম…
বাংলার ভোর প্রতিবেদক তীব্র গরমের কারণে আজ শনিবার থেকে যশোরসহ দেশের ২৫ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার (৪ মে) বন্ধ থাকবে। নড়াইলে প্রচণ্ড তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা করা হয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঘোপ কবরস্থানের উন্নয়নমূলক কাজের নামে বটগাছ ও মেহগনি গাছ কাটা হয়েছে। একই সাথে একটি পুরাতন বটগাছ কাটার জন্য মোটা মোটা ডালছাটা হয়েছে। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। কবরস্থানের পশ্চিম পাশে বট গাছসহ অন্যান্য গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছেন। কবরস্থান মাদরাসার উন্নয়নমূলক কাজের জন্য গাছ কাটা হবে। তবে এ বিষয় কিছু জানেন না বলে জানান মাদরাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ। এলাকাবাসী জানিয়েছেন, যশোর পৌরসভার উদ্যোগে ঘোপ কবরস্থানে ড্রেন ও রাস্তা নির্মাণ করা হবে। এসব নির্মাণ কাজের মধ্যে ড্রেনের জন্য দক্ষিণ পাশের বড় মেহগনি গাছ, রাস্তা নির্মাণের জন্য পূর্বপাশের বড় বটগাছ কাটা হয়েছে একই কাজের জন্য…