বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী পুলিশ আলাদা অভিযান চালিয়ে দু’টি স্থানে অভিযান চালিয়ে ২শ’ ২০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে চারজনকে আটক করেছে। আটকরা হচ্ছেন, যশোর শহরের আরএনরোড নলডাঙ্গা এলাকার সাজ্জাদ হোসেন সিজান, শার্শা উপজেলার গোড়পাড়া (সর্দারপাড়া) গ্রামের মহিনুর রহমান, সদর উপজেলার মুড়লী (খাঁ পাড়া ) গ্রামের বর্তমানে কেশবপুর উপজেলার মূলগ্রামের রফিক ও ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া (বিশ্বাসপাড়া) গ্রামের মিজানুর রহমান। ডিবি পুলিশের এসআআই সোলায়মান আক্কাস জানান, ৩ মে রাতে সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের বেনাপোল হাইওয়ে রাস্তার দক্ষিণ জাহিদুল মিস্ত্রির গ্যারেজের সামনে ফাঁকা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক নাম নুরুল আমিন। যশোর সিআইডি পুলিশের এক সময়ের এএসআই। বর্তমানে সাতক্ষীরা জেলায় কর্মরত। মাঝে কিছুদিন তিনি সিলেট বিভাগের হবিগঞ্জে ও খুলনা জেলার শিল্প পুলিশের কর্মরত ছিলেন। বর্তমানে সাতক্ষীরা জেলায় কর্মস্টেশন হলেও তিনি পড়ে থাকেন যশোরে। অভিযোগ রয়েছে যশোর সিআইডি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তিনি জেলাব্যাপি তোলা তুলে বেড়ান (অবৈধ অর্থ)। মাসে অন্তত ২০/২৫ দিন তাকে যশোরের বিভিন্ন অলিগলিতে দেখা যায়। বিশেষ করে ভারতীয় অবৈধ পণ্য বেঁচা-বিক্রির স্থানগুলোত মূলত তার পদচারণা। খোঁজ নিয়ে জানা গেছে, যশোরে কর্মরত থাকাকালে এএসআই নুরুল আমিন ছিলেন সিআইডির ওই সময়ের কথিত ক্যাশিয়ার। তিনি যশোর সদরসহ জেলার বাকি ৮ থানা এলাকায় আদায়কারী নিয়োগ করে…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সপ্তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সাহিত্য আসরের আয়োজন করা হয়। কথা সাহিত্যিক আবুল হোসেন জাহাঙ্গীরকে এ সাহিত্য আসরটি উৎসর্গ করা হয়। সংগঠনের চেয়ারম্যান কবি ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির সভাপতিত্বে সাহিত্য আসরে আলোচনা করেন, সংগঠনের সাধারণ স¤পাদক সাংবাদিক মোতাহার হোসাইন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সহসভাপতি সমীর দাস, সহকারী অধ্যাপক লেখক তাপস মজুমদার ও কবি প্রনব মন্ডল মানব। সাহিত্য আসরে কবিতা পাঠ করেন ছড়াকার মুনছুর আযাদ, বাবর আলী গোলদার, কবি অপু দেবনাথ, কবি বিশ্বজিৎ ঘোষ, জালাল উদ্দীন সরদার, সাহিত্যানুরাগী কোরবান আলী ও কবি আমিনুর রহমান…
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করেছেন ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর বাজারের ব্যবসায়ী সহ আগত তৃষ্ণার্ত সাধারণ মানুষের জন্য শীতল শরবত পানি পান করার ব্যবস্থা করেছেন। তিনি পৌর বাজারের প্রাণকেন্দ্র কপোতাক্ষ মার্কেটের সামনে শরবত পানির ড্রাম স্থাপন করেছেন। এখান থেকে প্রতিদিন তৃষ্ণার্ত যে কোন মানুষ শরবত পানি পান করতে পারবেন। শনিবার দুপুরে শরবত পানির ড্রাম স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির পরিচালক অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মুনছুর মোড়ল, আব্দুল আজিজ, আলাউদ্দীন রাজা, ষোলআনা ব্যবসায়ী…
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা, লভ্যাংশ ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ব্যবসায়ী রিপন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সভাপতি জাকির হোসেন। বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরদার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ব্যবসায়ী আলমগীর হোসেন, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সাবেক সভাপতি স ম আব্দুল জব্বার, শামীম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, শাহীন…
বেনাপোল থেকে রাজু আহমেদ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ২০২৪ নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একে এম আতিকুজ্জামান সনি এবং সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আজিম উদ্দিন গাজী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণে এ নিয়ে পর পর দ্বিতীয়বারের মত সভাপতি হলেন আতিকুজ্জামান সনি এবং তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক হলেন আজিম উদ্দিন গাজী। শনিবার বন্দর সংলগ্নে অবস্থিত বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে সকাল ৯টা থেকে একটা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ৬২০ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৪৭৬ জন। ভোট গ্রহণ নিরবচ্ছিন্ন করতে ভোট কেন্দ্রে মোট ৬টি বুথ স্থাপন করা হয়। নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে…
সাতক্ষীরা সংবাদদাতা তালা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের সদর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল তালা সদরে মাঝিয়ারা বাজার চত্বরে ঘোড়া প্রতিকের কর্মী সভায় নাগরিক ঐক্য পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের নেতা ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, এ্যাড. কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, ইউপি সদস্য নজরুল ইসলাম, ঘের ব্যবসায়ী বোরহান উদ্দীন খাঁ, আনছার আলী সরদার, জিয়া নিকারী,হায়দার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাতাল শ্রমিক মেশকাত হত্যার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল ফোনে কথা বলা বন্ধ করে দেয়ায় দুই লাখ টাকার চুক্তিতে সৌদি প্রবাসী প্রেমিকা নাজমার নির্দেশেই মেশকাতকে খুন করা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুলিশ সুপারের অফিস সংলগ্ন ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার। আটকরা হলেন, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজীর মেয়ে রিক্তা পারভীন (৩০) ও আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের নিজাম সরদার (৬০)। ডিবি পুলিশ জানায়, পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে মেশকাত যশোরের পদ্মবিলায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, যশোর যেভাবে ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা হয়েছে; সেই একইভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও সামনে থেকে নেতৃত্ব দেবে। এক্ষেত্রে যশোরের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন। জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, জাতির পিতা ৭১ সালকে টার্গেট করে একটা জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তেমনি টার্গেট করে…
কলারোয়া সংবাদদাতা: কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম নির্বাচনী প্রচারণায় গিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও মফিজুল ইসলাম লাভলুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু। বিবৃতিতে আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, এমন অশালীন ও বানোয়াট বক্তব্যে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ও বিভ্রান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সাথে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও…