Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
  • প্রধানমন্ত্রীর আগমন মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • যবিপ্রবির আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী
  • উলাশীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী শুকুর ওরফে পংখির ১৭ বছর কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreজুন ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

অস্ত্র মামলায় সন্ত্রাসী শুকুর ওরফে পংখিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত দয়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শুকুর যশোর সদরের সোনাডাঙ্গা গাবতলা সরদারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৬ নভেম্বর বিকেলে কোতয়ালি থানা পুলিশ সদরের পতেঙ্গালী গ্রামের কবিরাজ বাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে শুকুর, তাইজুল, শহিনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শোয়েব উদ্দিন আহমেদ বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই আমির আব্বাস আটক তিনজনসহ কানা রুবেলকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। ২০১৪ সালের ১৫ মে এ মামলার চার্জ শুনানিতে আসামি শুকুর ও তাইজুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ও অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যহতি দেয়া হয়।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শুকুর ওরফে পংখির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ এ চ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও সাত বছর সশ্রম সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত শুকুল ওরফে পংখি পলাতক রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

এপ্রিল ২৪, ২০২৬

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের

এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

এপ্রিল ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.