Author: banglarbhore

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতীমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর শিল্পীরা। এবছর যশোর জেলায় ৬৫২টি মন্দির ও মন্ডপে পূজার আয়োজন চলছে। গত বছরের তুলনায় জেলায় এবার ৮০টি স্থানে পূজা হচ্ছে না। জলাবদ্ধতা, রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার অভাব ও আর্থিক সংকটের কারণে পূজা মন্ডপ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের ২৫টির মত হিন্দু পরিবারের বসবাস। তাদের উদ্যোগে দুর্গা মন্দিরে বর্ণিল আয়োজনের দুর্গাপূজা হয়ে আসছে। কিন্তু এবছর সেখানে নেই উৎসব আয়োজন। হচ্ছে অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। কেন এ বছর পূজা হচ্ছে না জানতে চাইলে বল্লভপুর গ্রামের বাসিন্দা ও বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার ছেলেকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার নওদাগ্রামের বাসিন্দা বিএনপি নেতা আবু খায়েরের ছেলে সোহেল রানা এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর। আসামিরা হলেন, ছোট হৈবতপুর গ্রামের আবু সিদ্দিক, বাবলু হোসেন, মিজানুর রহমান, তীরেরহাট গ্রামের আলমগীর হোসেন, মধুয়াপুর গ্রামের শাহাজাহান কসাই ও তার ছেলে মিটুল গাজী, মুরাদগড় গ্রামের মিন্টু হোসেন, বানিয়ালী গ্রামের মোস্তফা, মথুরাপুর গ্রামের শহর আলী কালা ও মিনহাজ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যে সমগ্র দেশের নেয় যশোরেও সোমবার ‘জাতীয় কন্যাশিশু দিবস’ উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমি যৌথ উদ্যোগে এর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমি। এছাড়াও অতিথি ছিলেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাদককে ঘৃণা করা ও মাদক থেকে দূরে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিরা। সোমবার যশোরের ভেকুটিয়াস্থ আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (আমিক) আলোচনায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সাথে মাদকে আসক্তদের আলোকিত জীবনে ফিরে আসার আহ্বান জানান। জাতীয় রিকভারি মাস সেপ্টেম্বর’ ২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সভায় মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরা যশোর শহরের মাইকপট্টির বাসিন্দা রবিউল ইসলাম বলেন, সুন্দর জীবন কেড়ে নিয়েছিল মাদক। মাদকমুক্ত থেকে সেটা বুঝতে পারছি। এজন্য মাদককে ঘৃণা করছি। মাদক সেবন ছেড়ে দেয়া যশোরের খায়রুল ইসলাম…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল স্থলবন্দরের ১৭ নং পণ্যাগার হতে শেড ইনচার্জ মতিনুল হকের যোগসাজে শুল্ক ফাঁকি চেষ্ঠায় পণ্য পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেব্রিক্স জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, দীর্ঘদীন ধরে একটি অসাধু চক্র বেনাপোল স্থলবন্দরের কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের সাথে যোগসাজসে কোন প্রকার ঘোষণা ছাড়াই ভারত হতে পণ্য আমদানি করে ও বিশেষ সুবিধায় বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দা ম্যানেজ করেই দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার ৩০ সেপ্টেম্বর সকালে বন্দরের ১৭ নং পণ্য শেড হতে বাংলাদেশি ট্রাক খুলনা মেট্রো ট-১১-২১৬৭ নাম্বার ট্রাক যোগে পণ্য লোড কালীন সময়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন। বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন। তিনি মৃগী রোগী ছিলেন। রোববার বিকেলের কোন…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার সাতক্ষীরা আমলী আদালত ২-এ মামলাটির আবেদন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। মামলার বিবরণীতে শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের ১৮ মে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার সুপ্ত বাসনা প্রকাশ করে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়া উচিত। একইভাবে তিনি (শেখ হাসিনা) বলেন, ড.…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় শহরের পলাশপোলস্থ জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কেএম আনিছুর রহমানের সভাপতিত্বে দীর্ঘ আলোচনান্তে এ সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক আলোর পরশ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেনকে আহবায়ক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালামকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, বাংলাভিশন টেলিভিশন ও বাসস সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ, দৈনিক সংবাদ ও দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা সোমবার বিকেলে ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে যশোর বেনাপোল মহাসড়কের ব্রিজ সংলগ্ন চত্বরে এই মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি মাওলানা আকবর হোসাইন। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব গোটা মুসলিম জাতির মুক্তির পদপ্রদর্শক হযরত মুহাম্মদ মোস্তফা (স.) ছিলেন নিষ্পাপ ও ফুলের মত পবিত্র। কোন কালিমা তার চরিত্র স্পর্শ করতে পারে নাই। বিক্ষোভ সমাবেশে তিনি কয়েকটি দাবি তুলে ধরে বলেন– রামগিরি মহারাজ ও নিতেষ নারায়ণকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাছুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, শিক্ষার্থী মাহা শাকিব প্রমুখ।…

Read More