বাংলার ভোর প্রতিবেদক যশোরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান নেতৃবৃন্দ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- টিআইবি যশোরের সভাপতি শাহিন ইকবাল, জয়তী সোসাইটি-র নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক অ্যাড: মাহমুদুল হাসান বুলু, জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল, যশোর জেলা কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সায়েদা বানু শিল্পী, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু প্রমুখ। বক্তারা বলেন, প্রতিবছরই দুর্গাপূজার এক মাস আগে থেকেই প্রতিমা ভাংচুর শুরু হয়ে যায়।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সার্ভেয়াররা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট হয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন দপ্তরের সার্ভেয়ারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের জেলা আহবায়ক ও জেলা প্রশাসক সার্ভেয়ার জাহিদুল ইসলাম, তৌহিদুল হক ও সতেন্দ্র নারায়ণ। সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার সাইফুল ইসলাম, সজীব হোসেন। উপজেলা সার্ভেয়ার…
বাংলার ভোর প্রতিবেদক প্রসূতি মৃত্যুর অভিযোগে যশোর শহরের দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম। অভিযানে দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারের ত্রুটি থাকায় তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে ভুয়া চিকিৎসকের মাধ্যমে অপারেশন পরিচালনা করে প্রসূতি মৃত্যুর এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামি ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনেই দীর্ঘদিন ধরে দালাল মারফতে সিজারিয়ানের রমরমা ব্যবসা চালিয়ে আসছে ১০ বেডের এই ক্লিনিকটি। স্বাস্থ্য বিভাগের কিছু…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের ঘুরুলিয়া ব্রিজের পশ্চিম পাশ হতে চিনাডাঙ্গা ও জয়রামপুর পর্যন্ত খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ছোট বালিয়াডাঙ্গার কায়েতখালি বাঁওড়ের পাশে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কৃত্রিম বাঁধ নিমার্ণের মাধ্যমে জলাকার সৃষ্টি করে এক শ্রেণির স্থানীয় প্রভাবশালী মানুষেরা দীর্ঘ বছর পাঁচবাড়িয়া, হাশিমপুর, বড় বালিয়াডাঙ্গা, ছোট বালিয়াডাঙ্গা, শাহপুর, আড়পাড়া, তালবাড়িয়া, কায়েতখালি ও চিনাডাঙ্গা গ্রামের মানুষের ফসলি জমি পানিবন্দি করে তাদের জিম্মি করে রেখেছিল। এই এলাকার একটি খাল পুঁজি করে কায়েতখালি মৎস্যজীবী সমিতির নামে ১৭ বছর ভোগ দখল করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে নানীর মৃত্যুর খবর পেয়ে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় ১৪ বছরের কিশোরী আসমা আক্তার। পথিমধ্যে বৈশখালী এলাকার মজিদ মাস্টারের বাড়ির সামনে পৌছালে বখাটে হাসান, হানিফ ও রিয়াজুল তার গতিরোধ করে। এসময় হাত ধরে টানাটানিসহ মোটরসাইকেলযোগে গন্তব্যে পৌছে দেয়ারও প্রস্তাব দেয় বখাটেরা। শেষমেশ খালাত ভাইয়ের সহায়তায় মৃতবাড়িতে পৌছালেও পিতামাতাসহ বখাটেদের হামলার শিকার হয়েছে ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামে। বখাটেদের হামলায় আহত আসমাসহ তার পিতা ফারুক হোসেন (৩৮) ও মাতা রাশিদা বেগমকে (৩৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সন্তানসম্ভবা রাশিদার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো…
কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং কনসালটেন্ট জহিরুল হককে সম্প্রতি হুমকি প্রদান করেন আলোচিত মডার্ণ ক্লিনিক মালিক রবিউল ইসলাম। এছাড়াও তাকে ষড়যন্ত্রমূলক বদলি বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনতা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, শফিকুল ইসলাম সুইট, অন্তু, বাবু হোসেন প্রমুখ। এ সময় বক্তারা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট জহিরুল হকের বদলি স্থগিত ও ক্লিনিক মালিক রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
কালিগঞ্জ সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের নেতৃত্বে কৃষকদল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাসসহ তদন্ত দলের সদস্যরা এসে পৌঁছেছেন। কালিগঞ্জে কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে সরেজমিনে কালিগঞ্জ আসেন তারা। মঙ্গলবার বিকেল ৫টায় নেতৃবৃন্দ কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় করে। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক শামীম কবির সুমন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ পরিবেশে তদন্তের অংশ হিসেবে পৃথকভাবে স্বাক্ষ্য গ্রহণ করেন।…
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ছাগল ভেড়াকে নিয়মিত পিপিআর রোগের টিকা দিন, দেশকে পিপিআর মুক্ত রাখুন এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার মোসলেমের হাটখোলায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা প্রাণি সম্পদের ভেটেনারি সার্জন ডা. উৎপল রায়ের সঞ্চালনায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর রেলস্টেশনে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সদরের কোল্ডস্টোরেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে জুম্মান হত্যাকাণ্ড ছাড়াও একটি হত্যার চেষ্টা ও দুটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে পৌনে ৩টার দিকে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আলোচিত সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেন। গ্রেফতার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। র্যাব সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে একদল সন্ত্রাসী জুম্মান (৩৪) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে…
সাতক্ষীরা সংবাদদাতা দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনার পিত্রালয় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মনিরা খাতুন ওই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পাশর্^বর্তী কুশখালীর রাজুর স্ত্রী। পুলিশ অন্তঃসত্ত্বা মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, মনিরা নয় মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। এদিকে, কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও সে বাবার বাড়ি…
