Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ৭০ বছরের কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুণেছি। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পুনঃজন্ম লাভ করেছি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গন অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার…

Read More

মাগুরা সংবাদদাতা ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহয়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার মাগুরাতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ পালিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চাঁদেরহাট’ এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ অহিদুল ইসলাম জেলা প্রশাসক মাগুরা। প্রধান অতিথি বলেন, প্রবীণদের জন্য সবসময় মাগুরা জেলা প্রশাসকের দুয়ার খোলা থাকবে। তিনি আরও জানান, আপনারা সবাই বৃদ্ধ পিতা ও মাতাদের যত্ন ও সেবা করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক জাকির হোসেন ও সঞ্চালনায় মাগুরা সমাজসেবা কার্যালয়ের…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র জোবায়ের হাসান বলেন, দক্ষিণবঙ্গের দ্বীনি এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী লেখাপড়া করে দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ২০২১ সালের ২৮ জুন মাদ্রাসার অধ্যক্ষ পদে ফসিয়ার রহমান যোগদান করেই অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তিনি তৎকালীন ক্ষমতাশীল সরকারের দাপট দেখিয়ে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। যার একটি টাকাও জেনারেল ফান্ডে জমা…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গাজী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রাসেল বেসরকারি একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার খর্নিয়া এলকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলের গতিরোধ করে রাসেলকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন রাসেল গাজীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরে বোন হয়ে কন্যা সেজে ভাইয়ের মুক্তিযোদ্ধার ভাতা তোলাসহ বিভিন্ন সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে শারজাহান বেগমের বিরুদ্ধে। ওই অভিযোগের প্রতিকার চেয়ে মুক্তিযোদ্ধা মন্তণালয় বরাবর আবেদন করেছেন স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তবে বোনের জায়গায় কন্যা লেখা প্রিন্টিংয়ে মিসিং হয়েছে বলে দাবি করেছেন ওই পরিবারটি। জানা যায়, কোটচাঁদপুর উপজেলা বলুহর ইউনিয়নের পারলাট গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা তোমিছ মিয়ার কন্যা মোছাঃ শারজাহান বেগম। যুদ্ধের সময় তৌমিছ মিয়া শহীদ হন। এরপর মুক্তিযোদ্ধা ভাতা চালু হওয়ার পর ২০১৩/১৪ সাল থেকে তোমিছ মিয়ার মা ওই ভাতা উত্তোলন করতেন। পরে তোমিছ মিয়ার মায়ের মৃত্যুর পর শারজাহান বেগম ২০১৭/১৮ সাল থেকে ওই ভাতা তুলে থাকেন…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরা তালার গোপালপুর সুইসগেটের সামনে খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর স্লুইসগেট জনবসতি এলাকার সরকারি খালের ভূগর্ভস্থ থেকে বিগত ১০ দিন ধরে বলগেট দিয়ে বালু উত্তোলন কাজ চলছে! ধারাবাহিকভাবে বলগেট দিয়ে বালু উত্তোলন করছে মাঝিয়াড়া গ্রামের মজিদ সরদারের ছেলে শামিম সরদার। অত্র এলাকায় ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের ফলে অচিরেই ভূমিধ্বসের সৃষ্টি হবে বলে সচেতন মহলের দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিনের অনুমতিতে খালের পলি কাটার নামে সরকারি খাল থেকে বলগেট দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ৬৭ নং বিল বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত থাকায় ক্লাস পরিচালনা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কোমলমতি শিশুরা হাটু পানি ঠেলে স্কুলে যেতে হিমশিম খাচ্ছে। ইউনিয়নের বিল অঞ্চলে গড়ে ওঠা গ্রামের মধ্যে অবস্থিত বিদ্যালয়টি অবহেলিত ও বঞ্চিত জনপদের শিশুদের শিক্ষার আলো বিতরণে ভূমিকা রেখে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে এলাকা জলমগ্ন হয়ে পড়ায় স্কুলে যাতয়াতের রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে। জরাজীর্ণ ভবনে কর্তৃপক্ষ ক্লাস পরিচালনা করে আসছে। দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবীর প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মানের প্রস্তাব গেলেও এখনো ভবন বরাদ্দের কোন ব্যবস্থা…

Read More

# থাকবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ পদ্ধতিতে একটি কক্ষের মধ্যেই চূড়ান্ত ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর চূড়ান্ত ভর্তি কার্যক্রম হবে এবং ২৩ অক্টোবর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল মজিদ। সভায় জানানো হয়, যবিপ্রবিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তি হবে ৬ অক্টোবর রোববার থেকে ৮ অক্টোবর মঙ্গলবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগের সন্ত্রাস মুক্ত পরিবেশের মধ্য দিয়ে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখা আয়োজিত মনোমুগদ্ধকর সাংস্কৃতি সন্ধ্যা উপভোগ করলেন শহরবাসী। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় নাটক , আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। রাষ্ট্র নিয়ে মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, নির্ভর বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)- এর ভাবনা, চিন্তা ও দূরদর্শীতা নিয়ে নাটক প্রেসিডেন্ট পরিবেশিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। নাটকটি কবি আল মাহমুদের তৃষিত জলধি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে ছয় দিনব্যাপি বইমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার মেলার উদ্বোধন ঘোষণা করেন। প্রথমা প্রকাশন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, ‘বইয়ের চেয়ে ভালো বন্ধু আর নেই। যুব সমাজকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে সন্ত্রাস-মাদক মুক্ত করতে বই পড়তে হবে’। মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিনা খাতুন, বেগম রোকেয়া পদক জয়ী জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস,…

Read More