Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা চাঁদাবাজি মামলায় যশোরের চৌগাছায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন। জানা গেছে, চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি চৌগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মজিদকে মঙ্গলবার রাতে ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকার বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আফসার আলী মন্ডলের ছেলে। একই মামলায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসনকে আটক করে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ডিজিটাল প্লাটফর্মে চিকিৎসা প্রতারণা করে দন্ডিত প্রতারক খন্দকার কবীর হোসেন কোটিপতি বনে গেছেন বলে অভিযোগ উঠেছে। মানুষ ঠকানোর অর্থে তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়ায় ছয়তলা ও চারতলা দুটি আলিশান বাড়ি করেছেন। ছাতিয়ানতলার মল্লিকপাড়ায় রয়েছে আরও একটি চারতলা বাড়ি। এছাড়া বিভিন্ন এলাকায় কিনেছেন বিঘা বিঘা জমি। স্থানীয়রা বলছেন, গোপালগঞ্জে বাড়ি হওয়ায় অনেকে কবীরের ভয়ে নিরব থাকতেন। মুখ বুঝে তার প্রতারণা সহ্য করতেন। ‘গোপালগঞ্জের’ দাপট দেখিয়ে প্রতারণায় খন্দকার কবীর এখন জিরো থেকে হিরো। বিগত দিনে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হলেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে জানা গেছে, খন্দকার কবীর হোসেনের পৈত্রিক…

Read More

বাংলার ভোর ডেস্ক খাগড়াছড়ি সদরে একজন স্কুল শিক্ষককে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যার পর সেখানে পাহাড়ি ও বাঙালিদের উত্তেজনার মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপর অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত শিক্ষকের নাম সোহেল রানা; তিনি খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাকটর ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্ষণের অভিযোগ এনে দুপুরে স্কুলের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী একটি…

Read More

বাংলার ভোর ডেস্ক নোয়াখালীর আদালতে করা রাষ্ট্রদ্রোহের আরও একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নোয়াখালী জেলার বিশেষ জজ আহসান তারেক এ আদেশ দেন বলে জানান আইনজীবী এ বি এম জাকারিয়া। ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে মামলাটি করেন। তারেক রহমানের পক্ষে জাকারিয়া, রবিউল হক পলাশ, নুরুল আমিন, মাহমুদুল হাসান শাকিল, আমির হোসেন বুলবুল, আব্দুল কাইয়ুম দিদারসহ অর্ধশত আইনজীবী মামলাটি পরিচালনা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে জাকারিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। রায়ে তারেক রহমানকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে খালাস দিয়েছে আদালত। মিথ্যা…

Read More

বাংলার ভোর ডেস্ক অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে। সেটা সরকারই বলবে। যখন আমাদের মুখ থেকে শুনবেন, তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে অন্তর্র্বতী সরকারের মেয়াদ প্রসঙ্গে এসব কথা বলেন ড. ইউনূস। সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ড. ইউনূস জানান, দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র-জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে। তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘মর্যাদাপূর্ণ বাক্য : বিশ^ব্যাপি প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। যশোর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, পরিবার থেকে প্রবীণদের সম্মান করার শিক্ষা নবীনদের দিতে হবে। রাষ্ট্রের কাজে প্রবীণদের মেধা কাজে লাগানো প্রয়োজন। আমি যতদিন আছি যে কোন প্রয়োজনে প্রবীণরা আসলে সহযোগিতা করা হবে। আজ যারা প্রবীণদের অসম্মান করবে, এক সময় তারাও অসম্মানিত হবে। অবসরপ্রাপ্ত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ৭০ বছরের কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুণেছি। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পুনঃজন্ম লাভ করেছি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গন অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার…

Read More

মাগুরা সংবাদদাতা ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহয়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার মাগুরাতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ পালিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চাঁদেরহাট’ এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ অহিদুল ইসলাম জেলা প্রশাসক মাগুরা। প্রধান অতিথি বলেন, প্রবীণদের জন্য সবসময় মাগুরা জেলা প্রশাসকের দুয়ার খোলা থাকবে। তিনি আরও জানান, আপনারা সবাই বৃদ্ধ পিতা ও মাতাদের যত্ন ও সেবা করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক জাকির হোসেন ও সঞ্চালনায় মাগুরা সমাজসেবা কার্যালয়ের…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র জোবায়ের হাসান বলেন, দক্ষিণবঙ্গের দ্বীনি এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী লেখাপড়া করে দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ২০২১ সালের ২৮ জুন মাদ্রাসার অধ্যক্ষ পদে ফসিয়ার রহমান যোগদান করেই অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তিনি তৎকালীন ক্ষমতাশীল সরকারের দাপট দেখিয়ে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। যার একটি টাকাও জেনারেল ফান্ডে জমা…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গাজী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রাসেল বেসরকারি একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার খর্নিয়া এলকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলের গতিরোধ করে রাসেলকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন রাসেল গাজীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা…

Read More