কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন, র্যা লি, ঘোষণাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সুজন’র সভাপতি ও পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন’র উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সজনের উপজেলা সেক্রেটারী পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার…
Author: banglarbhore
শার্শা সংবাদদাতা যশোরের শার্শার রাড়ীপুকুর গ্রাম থেকে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে এ লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। মৃত্যু জিয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশপাশ ও মাঠে ঘুরাঘুরি করছিলো। দেখে মনে হচ্ছিলো মানুষিক ভারসাম্যহীন। হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করলে আশপাশের মানুষজন ছুটে যাওয়ার আগেই সে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মারা যান। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিছুর রহমান জানান,…
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে সাতক্ষীরা সীমান্তের যে সব এলাকায় পূজামন্ডপ রয়েছে সে সব এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়েনের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। পূজা উপলক্ষে বুধবার সকাল ৮ টা থেকে সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে যেসব পূজামন্ডপ রয়েছে সে সমস্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। তিনি জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় সাতক্ষীরা সদর উপজেলায় ২০ টি ও কলারোয়া উপজেলায় ২০ টিসহ মোট ৪০ টি পুজামন্ডপ রয়েছে। এ সব পুজামন্ডপ…
বাংলার ভোর প্রতিবেদক আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ পুলেরহাট যশোরে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ফার্মাকোলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডা. সন্জয় সাহা। বুধবার সকালে অধ্যাপক ডা. সন্জয় সাহাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন। এ সময় নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদিরসহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা.…
বাংলার ভোর প্রতিবেদক চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে যশোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পৌর পার্কে সনাতন ধর্ম সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালন ও উলুধ্বনির মাধ্যমে মহালয়ার সূচনা হয়। এরপর মূল আচার-অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হয়। ত্রিভঙ্গ চরণ ব্রহ্মচারীর চণ্ডীপাঠের সঙ্গে সমবেত কণ্ঠে ইয়া চণ্ডী অর্চনা করবে ভক্তরা। সনাতন ধর্ম সংঘের যশোরের নেতা গোপিকান্ত সরকার বলেন, ‘শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ থেকেই শারদীয় দুর্গা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে তারিফ হোসেন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে মণিরামপুর উপজেলার কুয়াদা জামজামি এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে। তারিফ উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তারিফ হোসেনের বাবা আতাউর রহমান বলেন, ‘এক মাস আগে ছেলেকে ঝিকরগাছায় বিয়ে করিয়েছি। ঘরে নতুন বউ। তারিফের বিয়েতে আমার মেয়ে তাজমিন খাতুন শ্বশুরবাড়ি থেকে এসেছিল। বিষয়টি ভালোভাবে নেয়নি তার স্বামী আমিনুর, তাজমিনকে এ কারণে তালাক দিয়ে দেয়।’ আতাউর রহমান আরও বলেন, ‘তারিফের বিয়েতে আসার কারণে তার বোনের তালাকের বিষয়টি সে মেনে নিতে পারেনি। এটা নিয়ে তারিফের মধ্যে হতাশা কাজ করছিল। বুধবার সকালে স্ত্রীকে নিয়ে অভয়নগর…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে অংশ নেয় আইনজীবী ও বিএনপির নেতাকর্মীরা। বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল একজন সাংবাদিক নন, বরং সকল নির্যাতিত সাংবাদিকদের প্রতিনিধি তিনি। তিনি প্রকৃত দেশপ্রেমিক এবং দেশের ক্রান্তিকালে একাই লড়ে গেছেন। এ দেশে শুধু মাহমুদুর রহমান নয়, যে সব সাংবাদিক সত্য লিখতে গেছেন, ফ্যাসিস্ট সরকার তাদেরকে মামলা দিয়ে দমন করেছেন। দ্বিতীয় স্বাধীন দেশে অনতিবিলম্বে মাহমুদুর রহমানের জামিন…
বাংলার ভোর ডেস্ক যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম গুয়াখোলা গ্রামের মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টার দিকে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে সৈয়দপুরগামী ‘রকেট’ ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানে কম শুনতেন। রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর শাখার উদ্যোগে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চাঁচড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই-আগস্টের স্বাধীনতা স্বার্থক করতে হলে আমাদের অবশ্যই একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত, প্রশান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কোনভাবেই এ দেশে আর কোন স্বৈরাচারকে, কোন তাবেদার, কোন ভোটচোরকে স্থান দেয়া হবে না। আমাদের দেশের ছাত্র-আপামর জনগণ সম্মিলিতভাবে স্বৈরাচার হটিয়ে দেশের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে। আমরা ঠিক সেই ভাবেই সবাই মিলে প্রাণের বাংলাদেশকে সুন্দর করে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের খাটুরা বাঁওড় জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক জনপ্রতিনিধির নেতৃত্বে দুর্বৃত্তরা বাঁওড়টি দখলের পায়তারা করছে। এ বিষয়ে বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির সদস্য মো. আলতাফ হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মণিরামপুরের খাটুরা বাঁওড়টি প্রায় দেড় বছর যাবৎ মৎস্য চাষবিহীন অবস্থায় পড়েছিল। এতে অসহায় মৎস্যজীবীরা টাকার অভাবে মানবেতর জীবন যাপন করছিল। মৎস্যজীবীরা আলাপ-আলোচনার মাধ্যমে একমত হয়ে বাঁওড়ে মাছ রক্ষার জন্য পাটা ও গত ২৫ সেপ্টেম্বর মাছের পোনা অবমুক্ত হয়। গার্ডের মাধমে বাঁওড়ে মাছের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জোরপূর্বক স্থানীয় হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিশ্বাস, ইউপি সদস্য…
