বাংলার ভোর প্রতিবেদক বুধবার বিকেলে যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা পরিষদের উপপ্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম। সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে শিক্ষকরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিরি সিনিয়র সহসভাপতি গাজী শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম, প্রাথমিক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান মুকুল আর নেই। বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……রাজেউন)। প্রায় এক সপ্তাহ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার উন্নতি…
প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশের কমিউনিস্টপার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১২ টায় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে ভবদহের লাখো মানুষের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদনকালে উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুর রহমান হিরু, ট্রেড ইউনিয়ন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, সিপিবি যশোর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ক্ষেতমজুর সমিতির মণিরামপুরের সভাপতি আব্দুল মজিদ, প্রকৌশলী আবু হাসান, মনোরঞ্জন বিশ^াস। স্মারকলিপিতে উল্লেখ করা হয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোলের চোরাচালানের গডফাদার বহু মামলার আসামি চোরাকারবারী যশোর সীমান্তের মাদক সম্রাট, বহুলালোচিত বাদশা মল্লিককে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় তাকে সীমান্ত এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন বিজিবি আবার কেউ কেউ বলছেন ্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন পুলিশ তাকে আটক করেনি। তবে অন্য কোন বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না । এদিকে বাদশা মল্লিককে আটকের খবরে বেনাপোল এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর…
বাংলার ভোর প্রতিবেদক রেলস্টেশনে বসবাস করা সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তানজিম জান্নাত নামের এক শিশু। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে এমন ব্যতিক্রমী আয়োজন করেন শিশু জান্নাতের মা জান্নাত ফাউন্ডেশন যশোরের পরিচালক সালমা আক্তার। বুধবার বিকেলে যশোর রেলস্টেশনে ভ্রাম্যমাণ ‘শুদ্ধাঙ্গন’ স্কুল প্রাঙ্গণে শিশু জান্নাতের ১১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জান্নাতের জন্মদিনের কেক কাটার আনন্দ ভাগাভাগি করে নেয় শুদ্ধাঙ্গন স্কুলের প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু। এ সময় শিশুদের মাঝে চকলেট কেকসহ বিভিন্ন শিশুখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শুদ্ধাঙ্গন স্কুলের শিক্ষক, শিক্ষিকা সিধু রায়, সুমাইয়া…
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার কওসার আলী গত ৪ মাসে অফিস করেছেন ১১ দিন। সপ্তাহে দুই দিন অফিস করার কথা থাকলেও সেটি করেন না। শ্রান্তি ও বিনোদন ছুটি কাটানোর পর তিনি এখন অসুস্থজনিত ছুটিতে আছেন। এতে ব্যাহত হচ্ছে জমি রেজিস্ট্রি কাজ। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও দলিল লেখকরা। দ্রুত কালীগঞ্জ উপজেলায় নির্দিষ্ট একজন সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি সাধারণ মানুষ ও দলিল লেখকদের। উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, কওসার আলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ জুন তিনি কালীগঞ্জে যোগদান করেন। সপ্তাহে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর। বুধবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত এ সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও সুপারিশের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাতক্ষীরাতে সার্বিকভাবে জনবান্ধব ও ইতিবাচক পুলিশের বিষয়ে আশ্বস্ত করেন। বিপুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়শীল মাদক ও চোরাচালান প্রতিরোধ, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখা, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা বিধানসহ সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার সজীব খান, পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৬ মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। তদুপরিও ২০২৩ সালের ১২ মার্চ যোগদানের পর থেকে ওই পরিত্যক্ত ভবনেই বসবাস করছেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। এদিকে কোন দুর্ঘটনার দায় নিতে চান না উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের ১ আগস্ট কোটচাঁদপুর উপজেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষা মন্ত্রী ড. আবদুল মজিদ খান। ওই সময়ই নির্মিত হয় উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনটিও। সেই থেকেই ভবনটিতে বসবাস করে আসছিলেন উপজেলার নির্বাহী অফিসারগণ। ৪৩ বছর পর জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহের স্মারক নং-১৯৪; তারিখ: ১৬ মার্চ ২০২৩ ইউএনও ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক সমাজের কথার সিনিয়র ফটো সাংবাদিক রতন সরকারে পিতা জ্যোতিষ তমাস সরকারে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার শহরের খড়কি আপন মোড়ে নিজবাস ভবনে এ উপলক্ষে প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন পালক ইসহাক সরকার ও ফাদার নিকলাস মন্ডল। এর আগে স্মৃতিচারণ করেন দিলীপ বিশ্বাস, জুয়েল বিশ্বাস, আলপনা বিশ্বাস, স্বপ্না সরকার, জন সরকার, আগস্টিনা সরকারসহ বিভিন্ন ধর্মের লোকজন। উল্লেখ্য, ২০২২ সালের ২ অক্টোবর ঢাকার সিনিয়র সিটিজেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে ৩ অক্টোবর তাকে সমাধীস্থ করা হয়।
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপি নেতা নিতেশ রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর উলামা পরিষদ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে শহরের পাবলিক ময়দানে ওই কর্মসূচির আয়োজন করা হয়। কেশবপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আছয়াদুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ স¤পাদক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আব্দুস সামাদ, অধ্যাপক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, হাজী আব্দুল মান্নান, শাহাদাৎ হোসেন, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
