সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর। বুধবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত এ সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও সুপারিশের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাতক্ষীরাতে সার্বিকভাবে জনবান্ধব ও ইতিবাচক পুলিশের বিষয়ে আশ্বস্ত করেন। বিপুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়শীল মাদক ও চোরাচালান প্রতিরোধ, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখা, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা বিধানসহ সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার সজীব খান, পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৬ মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। তদুপরিও ২০২৩ সালের ১২ মার্চ যোগদানের পর থেকে ওই পরিত্যক্ত ভবনেই বসবাস করছেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। এদিকে কোন দুর্ঘটনার দায় নিতে চান না উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের ১ আগস্ট কোটচাঁদপুর উপজেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষা মন্ত্রী ড. আবদুল মজিদ খান। ওই সময়ই নির্মিত হয় উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনটিও। সেই থেকেই ভবনটিতে বসবাস করে আসছিলেন উপজেলার নির্বাহী অফিসারগণ। ৪৩ বছর পর জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহের স্মারক নং-১৯৪; তারিখ: ১৬ মার্চ ২০২৩ ইউএনও ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক সমাজের কথার সিনিয়র ফটো সাংবাদিক রতন সরকারে পিতা জ্যোতিষ তমাস সরকারে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার শহরের খড়কি আপন মোড়ে নিজবাস ভবনে এ উপলক্ষে প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন পালক ইসহাক সরকার ও ফাদার নিকলাস মন্ডল। এর আগে স্মৃতিচারণ করেন দিলীপ বিশ্বাস, জুয়েল বিশ্বাস, আলপনা বিশ্বাস, স্বপ্না সরকার, জন সরকার, আগস্টিনা সরকারসহ বিভিন্ন ধর্মের লোকজন। উল্লেখ্য, ২০২২ সালের ২ অক্টোবর ঢাকার সিনিয়র সিটিজেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে ৩ অক্টোবর তাকে সমাধীস্থ করা হয়।
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপি নেতা নিতেশ রানে কর্তৃক সমর্থনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর উলামা পরিষদ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে শহরের পাবলিক ময়দানে ওই কর্মসূচির আয়োজন করা হয়। কেশবপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আছয়াদুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ স¤পাদক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আব্দুস সামাদ, অধ্যাপক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, হাজী আব্দুল মান্নান, শাহাদাৎ হোসেন, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানবন্ধন পালন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের বিজয় চত্বরে এ মানববন্ধন করে চৌগাছা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কমকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শাহাজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ কুমার রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাতিবিলার প্রধান শিক্ষক মকলেছুর রহমান, সলুয়ার সহকারী শিক্ষক মেহেদী আল-মাসুদ, সুখপুকুরিয়ার সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম ও বকসীপুরের সহকারী শিক্ষক জয়নুর রহমান। এ সময় বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এলাকাবাসী ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার সামনে হয়রত (রা:) ফাতেমা কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উপজেলার তিল্লা গ্রামের ফয়সাল মাহমুদ বাদশা ওরফে পেরেক হুজুর ওই মাদ্রাসার শিক্ষক ও মালিক বলে জানা গেছে। পুলিশ গণপিটুনিতে আহত পেরেক হুজুরকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয়রা জানান, ওই পেরেক হুজুর তার মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানী করে। এমন খবর পেয়ে এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যার দিকে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, বুধবার বিকেলে তালা উপজেলার তেতুলিয়া এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! রাস্তাটি খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে ৪৬.০২.৮৭০০.০০১.০৭.০৯৫.২৩.৩৪৭৫ নং স্মারকে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত পত্রে অনুমোদিত হয়। ঠিকাদার প্রতিষ্ঠান পঞ্চগড় জেলার বোদার এম এইচ কর্পোরেশন প্রোপ্রাইটর মোস্তাক হোসেন। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নওয়াপাড়া (সড়ক জনপদ) থেকে লক্ষণপুর হয়ে তেঁতুলিয়া পর্যন্ত ২৮০০ মিটার এলজিইডি নতুন রাস্তা নির্মাণে সরকারি চুক্তি মূল্য দুই কোটি পাঁচাত্তর লাখ নয়শত চুরাশি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, রাস্তায় থাকা ইট তুলে একই…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন, র্যা লি, ঘোষণাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সুজন’র সভাপতি ও পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন’র উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সজনের উপজেলা সেক্রেটারী পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শার রাড়ীপুকুর গ্রাম থেকে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে এ লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। মৃত্যু জিয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশপাশ ও মাঠে ঘুরাঘুরি করছিলো। দেখে মনে হচ্ছিলো মানুষিক ভারসাম্যহীন। হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করলে আশপাশের মানুষজন ছুটে যাওয়ার আগেই সে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মারা যান। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিছুর রহমান জানান,…
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে সাতক্ষীরা সীমান্তের যে সব এলাকায় পূজামন্ডপ রয়েছে সে সব এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়েনের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। পূজা উপলক্ষে বুধবার সকাল ৮ টা থেকে সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে যেসব পূজামন্ডপ রয়েছে সে সমস্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। তিনি জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় সাতক্ষীরা সদর উপজেলায় ২০ টি ও কলারোয়া উপজেলায় ২০ টিসহ মোট ৪০ টি পুজামন্ডপ রয়েছে। এ সব পুজামন্ডপ…
