Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. সেলিম মাহমুদ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে জানানো হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮ (১) (ঘ) ও ১৮ (৪) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সংসদ নেতার মাধ্যমে দুই সংসদ সদস্যকে তিন বছরের জন্য মনোনয়ন দেয়া হলো।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রাঙ্গণ থেকে মিলন হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়েছে। শনিবার রাত ১ টার দিকে জঙ্গলের মধ্য থেকে তাকে উদ্ধার করে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশ। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। নিহত মিলন সদর উপজেলার পদ্মবিলা-শাখাঁরীগাতী গ্রামের বাসিন্দা। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নাইট গার্ড সুমন হোসেন জানান, ২৭ এপ্রিল রাত ১ টার দিকে ওয়েলফেয়ার একাডেমির বাউন্ডারির জঙ্গলের ভেতর থেকে মানুষের গোঙানোর শব্দ শুনে তিনি এগিয়ে যান। এ সময় দেখতে পান এক যুবক গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। ঘটনাটি সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে খবর…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরার মহম্মাদপুরে পারিবারিক নির্যাতনে গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। বিনোদপুরের কালুকান্দি গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী নাসিমা বেগমকে তার স্বামী, শশুর লুৎফর রহমান, শ্বাশুড়ি জামিলা বেগম, ভাসুর ইলিয়াস সরদার ও জা নাসিমা তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এ নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। শনিবার রাত ১২টার দিকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে রোববার মোহাম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ব্যাপারে নিহতের বড় ভাবি শিল্পী খাতুন জানান আমার ননদকে তার স্বামী, শাশুড়ি,…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সাতক্ষীরা সদর উপজেলার আলোচিত ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট চলাকালিন সময়ে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহাড়া ও শোডাউন করে কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করে ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ৩০ থেকে ৩৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৬০/৭০ জন নেতাকর্মী বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে মহড়া দেন। এ সময় দলীয় বিভিন্ন ধরনের স্লোগান দেন ছাত্রলীগ নেতারা। ফলে এতে আতংকিত হয়ে পড়ে সাধারণ ভোটাররা ও ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুর রউফ সরদারের কর্মী সমর্থকরা। এদিকে বেলা সাড়ে ১১…

Read More

কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম লাল্টু। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আকারে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল মাঠ চত্বরে হাজার হাজার নেতা কর্মী সমার্থকরা হাজির হন। এ সময় হাইস্কুল মাঠ মুহূর্তের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। হাজারো নারী পুরুষের অংশগ্রহণে গণমিছিল বিশাল জনসভায় রুপ নেয়। এ সময় বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, বিগত দিনে আপনাদের মুল্যবান ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের…

Read More

মাগুরা প্রতিনিধি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। পরে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন…

Read More

শ্যামনগর প্রতিনিধি শ্যামনগরে প্রচণ্ড তাপদাহে সদরের মোড়ে মোড়ে তৃষ্ণার্তদের হাতে সুপেয় পানির বোতল ও খাওয়ার স্যালাইন তুলে দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে পথচারী, রিকসা ও ভ্যান চালকসহ বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. শোকর আলি,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এড. নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, মো. আব্দুল্লাহ আল মামুন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ধানকেটে বাড়ি আসার পর আহসান হাবিব (৩৭) নামে একজন স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী শিক্ষক যশোর সদরের আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক। স্থানীয়রা বলছেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সংশ্লিষ্ট ডাক্তার বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, আহসান হাবিব সকালে মাঠে ধান কেটে যখন বাড়িতে আসেন। বাড়িতে এসেই সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করেই বুকে ব্যথা এবং শরীর জ্বলে যাচ্ছে বলে কাতরাতে থাকেন। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে…

Read More

আবু সাঈদ সাতক্ষীরা তীব্র গরমে সাতক্ষীরায় মানুষের হাঁসফাঁস অবস্থা। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে তীব্র গরমে সাতক্ষীরা সদর হাসপাতাল, শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, পেটের পীড়া, সর্দি, কাশি, হিটস্ট্রোক, পানি শূন্যতা, খিচুনি, শ্বাসকষ্টসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরম সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়ষ্করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি রোগীর অধিকাংশই শিশু। এদের বেশির ভাগই ডায়রিয়া রোগী। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা…

Read More

ইব্রাহীম সানা, পাইকগাছা পাইকগাছায় পানির অভাবে চিংড়ি ও ধান চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। পানির অভাবে ক্ষেত ফেটে চৌচির। চিংড়ি চাষী ও জমির মালিকরা হতাশ। পাইকগাছার পুরাইকাটি বিলে লবণ পানি তুলতে না দেয়ায চিংড়ি চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। আবার বিলে মিষ্টি পানির খাল বা পানির ব্যবস্থা নেই। দুই বছর ধরে লবণ পানি আর মিষ্টি পানির সঠিক কোন সিদ্ধান্ত না হওয়ায় বিলে মাছ বা ধান আবাদ হচ্ছে না। এর ফলে চিংড়ি চাষি, ঘের মালিক ও জমির মালিকরা অর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। অনেকে ব্যাংক লোন শোধ করতে পারছে না, কোন…

Read More