Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মুজিব আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট উপায়ে ছড়িয়ে দিতে ‘স্মার্ট মুজিবিজম’ প্লাটফর্মের কিউআর কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের নির্দেশনায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিতরণ করে যাচ্ছেন। ছাত্রলীগের এসব কার্যক্রমকে সময়োপোযোগী বলে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকরা। জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবেদীন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন, নীতি-আদর্শ, কর্ম ও নেতৃত্ব; সকল গুণাবলীর মধ্যেই আদর্শ মানুষ ও সুনাগরিক হওয়ার সকল উপাদান নিহিত রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট মাধ্যমে ছড়িয়ে দিতে ‘স্মার্ট মুজিবিজম’ প্লাটফর্মটি সৃষ্টি করা হয়েছে। আরেক ছাত্রলীগ নেতা জাহিদ…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর আগামী ৮ মে যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পাঁজিয়া বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না এ কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন, হেলিকপ্টার মার্কার প্রার্থী প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, পৌর কৃষকলীগের সভাপতি ও কেশবপুর…

Read More

তালা প্রতিনিধি সাতক্ষীরার তালায় দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইড’র অর্থায়নে এবং এমজেএফ এর সার্বিক সহযোগিতায় উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়ধীন প্রমোটিং রাইটস অভ দ্যা ভলান্টারেবল উইমেন(পিআরভিডাব্লু প্রকল্পের অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, আফিয়া শারমিন। প্রকল্পের তথ্য উপাস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনসহ বিভিন্ন দফতরপ্রধান, ইউপি চেয়ারম্যানগণ ও প্রকল্পের কর্মীবৃন্দ। প্রকল্পটি তালা, তেতুলিয়া, খলিলনগর ও জালালপুর ইউনিয়নে ২ বছরের জন্য বাস্তবায়ন হবে।

Read More

তালা প্রতিনিধি ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসের আয়োজনে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক শিরিন সিদ্দীকি, শিক্ষক মুমতাহিনা মুক্তি, নারায়ণ চন্দ্র দাশ, পূর্নচন্দ্র সরকার, সোনালী দে, মাদ্রাসা সুপার শফিকুল ইসলাম,…

Read More

বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শার রুদ্রপুর ও ভুলোট সীমান্ত দিয়ে ভারত থেকে চিংড়ি মাছের রেণুর সাথে বাংলাদেশে ফেনসিডিল প্রবেশ করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। এ পথে রুদ্রপুর এলাকা ও ভুলোট এলাকা দিয়ে গড়ে উঠেছে আক্কাস, ইসমাইল, টিংকু, খোকা, নাসির ও তরিকুল সিন্ডিকেট। তবে চিংড়ির রেণু পাচারকারীরা ফেনসিডিল পাচার করে আনার কথা অস্বীকার করেছেন। পাচার চক্রের সদস্যরা ভারতের চোরাকারবারিদের সাথে সহযোগিতা করে সীমান্ত কর্তব্যরত এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় এসব চিংড়ি রেণু ও ফেনসিডিল পাচার করে আনে। এ বিষয় পাচার সিন্ডিকেটের সদস্য টিংকু বলে, আমরা চিংড়ির রেণু পোনা আনতাম। ফেনসিডিল আনতাম না। কিছুদিন আগে প্রচুর রেণু দেশে প্রবেশ করেছে। সিন্ডিকেট সদস্য…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলে প্রচণ্ড তাপদাহে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের নাম ঠিকানা জানা যায়নি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো ক্লাস চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন প্রচণ্ড গরমে হঠাৎ ১৪/১৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এরপর শিক্ষকদের সহায়তায় চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে দিয়ে আসা হয়। পরে নড়াইল জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ছুটি দেয়া হয়েছে। ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরে বিভিন্ন মোড়ে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে শরবত, স্যালাইন পানি এবং সাদা পানি বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনের আয়োজনে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ঝিকরগাছায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রী সেলসিয়াস। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর সদরের থানার মোড়, চুড়িপটি মোড়, উপজেলার মোড়, হাসপাতাল মোড়, কেন্দ্রীয় জামে মসজিদ মোড়, ভ্যান স্ট্যান্ড, টেম্পু স্টান্ড, বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন মোড়ে মানুষের মাঝে শরবত, খাবার স্যালাইনের পানি এবং সাদা পানি বিতরণ করেছে। এ সময় পথচারীদের মধ্যে ভ্যান রিক্সা চালক, শ্রমজীবী, কর্মজীবীসহ দূর দূরান্তে যাতায়াতকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদের তৃষ্ণা…

Read More

বেনাপোল প্রতিনিধি মিথ্যা ঘোষণায় ভারত থকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে বিপুল পরিমাণ চিংড়ি মাছ আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। সোমবার বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মিথ্যা ঘোষণা দিয়ে সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি আমদানি করে সরকারের ১৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল বলে কাস্টমস সূত্র জানায়। পণ্য চালনটির আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার বুলবুল ট্রেডার্স। পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট শহিদ ট্রেডিং কর্পোরেশন। চালানের ভারতীয় ট্রাক নং- ডই-২৩-ঋ-৮৩০৩ আমদানিকৃত মাছের কাস্টম বিল অব এন্ট্রি নম্বর সি-৩৭৩৮১ তারিখ:- ২৯/০৪/২৪। যার বিন নম্বর-০০২০৭৩৪০৬। মাছের চালানটিতে ঘোষণা দেয়া হয়, ৮৭ কার্টুন মাছ যার ঘোষিত নিট ওজন ৫ হাজার ১৭ কেজি, কিন্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ২৩-২৪ অর্থ বছরে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের অধীনে তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচারলক শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক খোন্দকার জাকির হোসেন, সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, যশোরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাদিয়া শারমিন খান। উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার রমজান আলী, যুব উন্নয়ন অধিদপ্তর ও…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় এযাবত কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় এই তাপদাহে বিশেষ করে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষ। তারা তীব্রগরমে কোন কাজ করতে পারছেন না। আশ্রয় নিচ্ছেন পৌরদীঘির পাড়ের গাছতলাসহ জেলা শহরের বিভিন সুশীতল গাছতলাায়। আবার কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পৌরদিঘীতে দীর্ঘক্ষণ গোসল করছেন। গরমে পিপাসা নিবারণে মানুষের ভিড় বাড়ছে শরবত, ডাব ও আখের রসের দোকানগুলোতে। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সোমবার বিকেল ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫…

Read More