Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে রাসেলস ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু নিয়ে গুজব

আতংকিত নয়, সচেতন হওয়ার পরামর্শ
banglarbhoreBy banglarbhoreJune 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিষধর রাসেলস ভাইপার আতংক বেড়েছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কক্সবাজারের পেকুয়ায় দুই বছর আগে মারা যাওয়া এক শিশুর ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে যশোরের নওয়াপাড়ায় রাসেল ভাইপারেরর কামড়ে মৃত্যু হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এখন পর্যন্ত যশোর জেলায় রাসেলস ভাইপারের কামড়ে কেউ আক্রান্ত হয়নি। রাসেলস ভাইপার নিয়ে আতংক নয়, সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, ২০২২ সালের ১৩ অক্টোবর জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে বলা হয়, কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়ায় সাপের কামড়ে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ওই প্রতিবেদন ব্যবহৃত সাদেক মো. জিহানের ছবিটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকে পোস্ট দিয়েছেন যশোরের নওয়াপাড়ায় রাসেল ভাইপার সাপের কামড়ে শিশুটি মারা গেছে। এটি শেয়ার করে এক ধরণে আতংক সৃষ্টি করা হচ্ছে। এদিকে, বিষধর রাসেল ভাইপার নিয়ে আতংকিত না হয়ে সচেতনা হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক বলেন, যশোরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। এখন পর্যন্ত এই জেলায় রাসেল ভাইপার সাপের অস্তিত্ব বা কামড়ে কেউ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, আতংকিত নয়, সচেতন হতে হবে। এটা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক থাকায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

জেনারেল হাসপাতালসহ ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের ব্যবস্থাসহ দ্রুততম সময়ের মধ্যে এ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে প্রচারসহ বিভিন্ন পদক্ষেপ স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.