সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনায় হাস্যকর ও পারিবারিক কমিটি গঠনের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, কলেজের কৃষি ডিপ্লোমা ৩য় সেমিস্টারের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন, ব্যবসায়ী শিক্ষা বিভাগের শামিম হোসেন, মানবিক বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, আওয়ামী সরকারের পতনের পর কলেজ অধ্যক্ষ পলাতক থাকায় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য তার চাচা নওশাদ আলমকে সভাপতি ও আরেক চাচা আকতারুল ইসলামকে ভাইস চ্যান্সেলর কতৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য এবং সভাপতি কতৃক মনোনিত কলেজের সাবেক ছাত্র…
Author: banglarbhore
তালা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, হিন্দু. মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলতে চাই। কোন দখলবাজ, চাঁদাবাজ, জুলুমবাজের জায়গা বিএনপিতো দূরের কথা বাংলার মাটিতেও হবে না। বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করে সকলকে ধৈর্য্য সহকারের পরিস্থিতি মোকাবেলা করে সুন্দর আগামীর বাংলা বিনির্মাণে কাজ করে যেতে হবে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলারোয়াস্থ নিজ বাসভবনে তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সিনিয়র…
বাংলার ভোর প্রতিবেদক বন্যা পরবর্তী পুনর্বাসন উপলক্ষে জাতীয়তাবাদী লেদার ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ’র পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের নগদ ২ লাখ টাকা প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। অনুদানের টাকা গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী বাপ্পী, জোবায়ের হোসেন সায়েম, মাজেদুল হক মাজেদ, শাহ আলম, সাকিব রহমান, আলামিন, সাদ্দাম হোসেন, খায়রুল হুদা ওহী, শামীম হোসেন, ইয়াসরিব সারিকসহ আরও অনেকে।
বাংলার ভোর প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে যশোর জিলা স্কুলে অনুষ্ঠিত হলো জ্যোতিবিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র স্মারক বিজ্ঞান উৎসব। বৃহস্পতিবার দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এই বিজ্ঞান উৎসবের আয়োজন করে জেসিবি বিজ্ঞান ক্লাব। যেখানে যশোরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি প্রজেক্ট স্থান পায়। জিলা স্কুলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উৎসবে থাকে দেয়াল পত্রিকা, অলিম্পিয়াড, আইকিউ টেষ্ট, বিজ্ঞান ভিত্তিক কুইজ ও বির্তক প্রতিযোগিতা। এই উৎসবে অংশ নেয় শহরের স্বনামধন্য তিন শতাধিক শিক্ষার্থী। উৎসবে যোগ দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটা নিতে চান এখান থেকেই। বিজ্ঞান উৎসবে যশোর জিলা স্কুলের এক দলের প্রজেক্ট ছিলো সম্মিলিত উদ্ভাবন ‘ডিজিটাল সিটি’।…
বাংলার ভোর প্রতিবেদক সহকর্মীসহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং নামাজে জানাজা শেষে যশোর কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে আওয়ামী লীগ নেতা বিশিষ্ট আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুলকে। বৃহস্পতিবার বাদ জোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাজা। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, সাবেক সভাপতি শরীফ নুর রেজা, কাজী ফরিদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা দেলোয়ার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় দোয়াত হোসেন পটল (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। অজ্ঞাত পরিচয়ে ১০দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে নিজের নাম, পরিচয় বলতে পারছেন। কিন্তু স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়নি। ফলে অবহেলায় চলছে তার চিকিৎসা। তাকে স্বজনদের কাছে ফেরানোর উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় কে বা কারা তাকে হাসপাতালে ভর্তি করে রেখে যায়। আহত দোয়াত হোসেন পটল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে আছে। ছেলেদের নাম মঞ্জুর ও শিশির নাসিম। তার একটা হাত নেই। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায়,…
বাংলার ভোর প্রতিবেদক ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছের যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন। এ সময় তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেয় তারা। বুধবার রাত ১০ টার দিকে যশোর- বেনাপোল সড়কের পুলেরহাটে এ ঘটনা ঘটে। আহতদের রাতেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হচ্ছেন, বেনাপোলের খোরদা গ্রামের শাহাবুদ্দিন শান্ত ও আল-আমিন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০ টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে দড়াটানায় যায়। ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান জানান, তাদের দু’জন সদস্য বুধবার রাত ১০ টার দিকে মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে যশোর আসছিলেন। পথিমধ্যে পুলেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এরপর…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোর জেলার নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা স্বাধীন ও সঠিক মত প্রকাশের সুযোগ সুবিধা পেয়েছি। দেশে সংস্কারের সুযোগ এসেছে। তাই সংস্কারের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশকে সুন্দর করে…
বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার জামায়াতে ইসলামী যশোর পৌর শাখার উদ্যোগে শহরের খুলনা বাসস্ট্যান্ড বিজয়স্তম্ভ চত্বরে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি। এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ। সমাবেশে পৌর উত্তর সাংগঠনিক থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা কর্মপরিষদ…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম ও সাবু মিয়া নামে বিএনপির দুই কর্মীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান স্বাক্ষরিত গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৯নং বারবাজার ইউনিয়নের মহিষাহাটি গ্রামের আসাদুল ইসলাম ও বেলাট-দৌলতপুর গ্রামের সাবু মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হলো। পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার জন্য বলা হয়েছে।
