বাংলার ভোর ডেস্ক তিন দিনের রাষ্ট্রীয় সফরে স্পেনে যাওয়ার কথা ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রভাবশালী ব্যক্তিদের। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মাদ্রিদে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্র থম রাষ্ট্রীয় সফর হওয়ার কথা ছিলো। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ায় ২১ জুলাইয়ের সফরটি পিছিয়ে যায়। এর আগে, চীন সফরও সংক্ষিপ্ত করে দেশে চলে আসেন আওয়ামী লীগের সভানেত্রী। কিন্তু স্পেন সফরে আর যাওয়া হলো না। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে দেশ ছাড়তে পারেননি শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রীসহ শতাধিক ব্যক্তি। কারণ তাদের সবার পাসপোর্ট স্পেন সফরের ভিসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের করতালির মধ্যে এই সনদে স্বাক্ষর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’ ৩০ আগস্ট গুমবিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস ইউং গুমবিরোধী সনদে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে সরকার ইতোমধ্যে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিশন গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে ২৭ আগস্ট মঙ্গলবার…
বাংলার ভোর ডেস্ক আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বলে ঘোষণা করা হয়। ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপি। আর গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি আছেন সাধারণ লোকজনও। এদিকে, গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাছাড়া জোরপূর্বক গুম থেকে সব নাগরিকের সুরক্ষা এবং গুম…
বাংলার ভোর ডেস্ক প্রধান উপদেষ্টার মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তাদের মধ্যে অত্যন্ত ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে খোলাসা করে বলেননি ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রাজনৈতিক সংলাপ আয়োজনের বিষয়ে আহ্বান রেখে কয়েকটি সভায় ফখরুলসহ বিএনপি নেতারা কথার মধ্যে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ডাক পায় বিএনপি। সাংবাদিকদের ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমদের মধ্যে প্রায় সোয়া এক ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হেেয়্ছ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভভন হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিকেল ৪টায় সেখানে…
বাংলার ভোর ডেস্ক উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দেশের ১১ জেলার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে, তার মধ্যে ফেনীতেই সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে। সপ্তাহ পেরুনো এই বন্যায় এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখের বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান। তিনি বলেন, ১১ জেলায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার এখনো পানিবন্দি; ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৯ জন পুরুষ; ৭ জন শিশু এবং ৬ জন…
বাংলার ভোর ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘গণহত্যার’ অভিযোগ তুলে শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি আবেদন জমা পড়েছে, যাদের মধ্যে ২৯ জন সাংবাদিকও রয়েছেন। আন্দোলনে নিহত রিয়ানের বাবা গোলাম রাজ্জাক বৃহস্পতিবার এ আবেদন করেন বলে আইনজীবী এম এইচ গাজী তামিম জানিয়েছেন। আইনজীবী তামিম বলেন, ৫ অগাস্ট দুপুরে শ্যামলীর রিং রোডে বিজয় মিছিলে গুলিতে নিহত হয় গোলাম রাজ্জাকের ছেলে নাসিব হাসান রিয়ান। এ ঘটনায় গোলাম রাজ্জাক ধানমন্ডির তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেন। এ মামলার আসামির তালিকায় থাকা ১৩ রাজনীতিক হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর সদরে অবস্থিত বর্ষা এনজিওতে জমাকৃত টাকা দীর্ঘদিন ধরে ফেরত না পেয়ে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর। জানা গেছে, এনজিওটির গোপালপুর ব্রাঞ্চের আওতাধীন নকিপুর গ্রামের ভুক্তভোগীদের কাছ থেকে গ্রাহকদের টাকা গ্রহণ করেন সংস্থার মাঠকর্মী তপন বাবু। কিন্তু দীর্ঘদিনেও কোন গ্রাহকের টাকা না দেয়ায় তারা ফুঁসে ওঠেন। বৃহস্পতিবারের মানববন্ধনে নকিপুর গ্রামে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, ছকিনা বেগম, আয়শা খাতুন, মর্জিনা খাতুন, জাহানারা বেগম, মিতা মন্ডল, ফাতেমা বেগম, মনোয়ারা বেগম, আছিয়া বেগম, আনা নারী মন্ডল,…
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরা শ্যামনগরের নীলডুমুর এলাকা থেকে পাঁচ কোটি টাকার ক্রিস্টাল আইসসহ নানা ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে শ্যামনগরের কালিগঞ্জে সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের সদস্যরা। নীলডুমুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মালামাল আসছে। এরপর বুধবার গভীর রাতে নীলডুমুর বিজিবি-১৭ ব্যাটালিয়ন সদস্যরা শ্যামনগর কালিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ক্রিস্টাল মেথ আইস এক কেজি, ভারতীয় ফেনসিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় শাড়ী ৬…
চুড়ামনকাটি সংবাদদাতা যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের আমবটতলা সাজিয়ালি গ্রামে মাদকের রমরমা ব্যবসা চলছে। স্থানীয় দুই যুবক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগ রয়েছে স্থানীয় ফাঁড়ি পুলিশ জানলেও কোন ব্যবস্থা নেয় না। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, আমবটতলা সাজিয়ালি গ্রামের মঙ্গল পাঠানের ছেলে আব্দুল ও একই এলাকার মোস্তফা পাঠানের ছেলে মিঠুন দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল ও ইয়াবার কারবার চালাচ্ছে। এতে করে মাদকের নেশায় আশক্ত হয়ে এলাকার যুব সমাজ বিপথগামি হচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে যুবসমাজ। প্রতিদিনই কারো না কারো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। গত ২৮ আগস্ট রাতেও সাজিয়ালি কলোনি পাড়ার রেজার বাড়ি থেকে ইজি…
কালিগঞ্জ সংবাদদাতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সন্তানের জনক এক ব্যবসায়ী ঈমান আলী গাজীর (৪০) করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঈমান আলী গাজী নারিকেল পাড়ার জন্য গাছে উঠলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে গাছ থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরায় মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই দুপুরের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চাঁচই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
