কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ ও বহিরাগতদের কলেজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কলেজ চলাকালীন সময়ে ইউনিফর্ম ও আইডি কার্ড পরে শিক্ষার্থীদের কলেজে আসতে বলা হয়েছে। বৃহ¯পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান। জানা গেছে, বুধবার কলেজ প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের ভেতর বাগবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বহিরাগতরাও কলেজে হাজির হয়। ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্র রাজনীতি বন্ধ ও কলেজ চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া কলেজে শান্তি শৃঙ্খলা ফেরাতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা চার বছর আগে সাতক্ষীরার সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় বিএনপি কর্মী জাকির হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে এবার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তৎকালিন সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান, তৎকালিন ইন্সপেক্টর (তদন্ত) মহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের নিহতের ভাই আবুল কাশেম গাজী। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামিরা হলেন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও র্যালি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জেনারেল মুহাম্মাদ শিব্বির আহমাদ ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম, জেলা ছাত্র ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রবীন্দ্রনাথ (আরএন) সড়ক এলাকা ব্যবসা বাণিজ্যের জন্য সারাদেশে সু পরিচিত নাম। এই এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে সকল শ্রেণি পেশার মানুষের কাছে মানবতার উদাহরণ সৃষ্টি করেছেন। এখানকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষেরা শুধু বাণিজ্যিক চিন্তা করেন না। দেশের বিভিন্ন সংকটে, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকেন। সেবার হাত বাড়িয়ে দেন চেনা শহর থেকে অচেনা শহরের অসহায় মানুষের কাছে। সেই ধারাবাহিকতায় এবার বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন আর এন রোডের ব্যবসায়ীবৃন্দ। কয়েক দিনের প্রস্তুতিতে দুই হাজারের অধিক বন্যা কবলিত মানুষের জন্য খাবার, কাপড় ও ডাক্তার পাঠিয়েছেন তারা। এই সব মালামাল কুমিল্লা সেনানিবাসে পাঠিয়েছেন বন্যা…
বাংলার ভোর প্রতিবেদক বিদেশ পাঠানোর নামে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে উধাও স্বামী। ভুক্তভোগীরা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে স্ত্রীকে। অথচ স্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না। এজন্য প্রতারক স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন শ্যামলী নামে এক নারী। যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা শ্যামলী খাতুন অভিযোগ করেন, যশোরের শংকরপুরের রনজু নামে এক ব্যক্তির বিদেশ পাঠানোর নামে বহু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে । এর মধ্যে শুভ নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ, সাইদুল ইসলামের কাছ থেকে ৪০ লাখ, সাহেব আলীর কাছ থেকে ২ কোটি ৫০ লাখ…
বাংলার ভোর প্রতিবেদক বর্ধিত পানির বিল বাতিল, পুনরায় কর নির্ধারণ, সড়ক সংস্করণসহ চার দফা দাবি ও বিগত দিনে যশোর পৌরসভার দুর্নীতির সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছে যশোর পৌর নাগরিক কমিটি। একইসাথে তারা পৌরসভাকে এসকল দাবি মেনে নিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানলে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন তারা। বৃহস্পতিবার সকালে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ যশোর পৌরসভায় উপস্থিত হয়ে পৌর প্রশাসক রফিকুল হাসানের নিকট এ স্বারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা চার দফা দাবিতে বলা হয়েছে, পৌর এলাকায় বর্ধিত পানি বিল বাতিল, পৌর নাগরিক কমিটির…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নবাসি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বন্ধ রয়েছে। সাথে সাথে বন্ধ রয়েছে জন্ম সনদ, নাগরিক সনদ, ওয়ারেশ কায়েম সনদ, মাতৃত্বকালীন ভাতার আবেদনসহ বিভিন্ন সেবামূলক কাজ। ফলে জরুরি প্রয়োজনে সেবা নিতে আসা নাগরিকরা ফিরছেন হতাশা নিয়ে। কবে নাগাদ এই সব সেবা চালু হবে বলতে পারছেন না স্বয়ং ইউনিয়ন পরিষদেও সচিব ও ডিজিটাল সেন্টারের দায়িত্বে থাকা উদ্যোক্তারাও। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, নাগরিক সেবা নিতে আসা ব্যক্তিরা সেবা না পেয়ে বাসায় ফিরছেন। কাজ না থাকাতে আলস সময় পার করছেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও সচিব।…
বাংলার ভোর প্রতিবেদক আইনের বেড়াজালে আটকে আছে যশোরের আলোচিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যা মামলা। মামলার কার্যক্রম হাইকোর্টে আটকে আছে গত ১৪ বছর ধরে। ফলে হত্যাকাণ্ডের ২৬ বছরেও চিহ্নিত হয়নি সাহসী সাংবাদিক মুকুলের ঘাতকেরা। আর উচ্চ আদালতে রিটের নিস্পত্তি না হলে নিম্ন আদালতে মামলার বিচার কাজ শুরু হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী। এদিকে হত্যাকাণ্ডের ২৬ বছর অতিবাহিত হলেও কোনো বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ সাইফুল আলম মুকুলের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ। এ অবস্থার মধ্যদিয়ে আজ ৩০ আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রয়াত সাংবাদিক মুকুলের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।…
বাংলার ভোর প্রতিবেদক পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসেসিয়েশনের আয়োজনে আজ বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এ সময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোধী পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি আলী আকবর, সদর উপজেলা সভাপতি শিমুল আক্তার, সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে। কর্মসূচি থেকে নকলনবিশরা বলেন, যশোরের মত জেলায় একটি সরকারি অফিস মাত্র চারজন স্থায়ী কর্মচারী নিয়ে চলতে পারে না। আমরা জেলায় ৩৫০ থেকে ৪০০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা…
বাংলার ভোর প্রতিবেদক শার্শার কাগজপুকুর এলাকায় অবস্থিত তনিমা ফিলিং স্টেশনে ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ আগস্ট সকাল ও সন্ধ্যায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। এসময় বলা হয়, তনিমা ফিলিং স্টেশনের মালিক ‘আওয়ামী লীগের দালাল।’ অথচ, ২০১৭ সালেও এ ফিলিং স্টেশনে হামলা চালানো হয়। সে সময় বলা হয়েছিলো, ‘এরা বিএনপি-জামাতের দালাল।’ দু’আমলেই হামলার শিকার তনিমা ফিলিং সম্পর্কে স্থানীয়রা বলছেন, এই পরিবারটি নিরীহ প্রকৃতির। তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এজন্যই জমিজমার একটি মামলা পূঁজি করে এ ফিলিং স্টেশনটি প্রভাবশালীরা দখল নিতে চায়। সর্বশেষ হামলার ঘটনায় বিএনপির একজন প্রভাবশালী নেতা জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এদিন সকাল…
