Author: banglarbhore

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মার্চ রোববার সকালে উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা হয়। দুপুরে তারাবো পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন,…

Read More

খায়রুল খন্দকার, টাংগাইল টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মোনাজাত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিমা বিনতে আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ্, আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে উদযাপিত হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিবসটি উদযাপনে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।…

Read More

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে পুলিশ ও হকারদের গণধোলাইয়ের শিকার হয়েছেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক। গত ১৫ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়। প্রক্ষত্যদর্শীরা জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গাউছিয়া মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ৮-১০টি ভ্যানে করে আখের রস বিক্রি করছে। ইউপি চেয়ারম্যান আরিফুল হক আখের রস বিক্রেতা মাসুম মিয়াকে মহাসড়ক থেকে চলে যেতে বলে। এ বিষয়ে হকার ও ইউপি চেয়ারম্যান বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে চেয়ারম্যান…

Read More

বেনাপোল থেকে রাজু আহমেদ, বাজারদর নিয়ন্ত্রণে দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০ টন আলু আমদানি হয়েছে। চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ ও কাঁচা মরিচের পাশাপাশি সরকার আলু আমদানিরও অনুমতি দেয়। গতকাল সকাল ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই দিনে মোট ৪০০ টন আলু নিয়ে ১৬টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরের চেকপোস্ট কার্গো বিভাগের রাজস্ব কর্মকর্তা আজিজ খান আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২ ডিসেম্বর ৩ টি ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়েছিল। এরপর আর আলু আমদানি হয়নি। আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস বলে জানিয়েছে বন্দর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সিএন্ডএফ এসোসিয়েশনের নামে জিরো পয়েন্টে চাঁদাবাজিসহ নানাবিধ ইস্যু নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে পৃথক আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশন। গতকাল দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও বিকালে পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সাথে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। এ সময় আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি আসাদুর রহমান ও সাধারন সম্পাদক অহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনায়, ভোমরা বন্দরের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে। এছাড়া সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের নামে চাঁদাবাজির বিষয়টিও তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আমদানি ও…

Read More

স ম নজরুল ইসলাম, কপিলমুনি ইতিহাস ঐতিহ্য আর জনপদের সাক্ষী মানুষের জীবন-জীবিকার বিশেষ করে ব্যবসায়ীদের বেঁচে থাকার জন্য কপোতাক্ষ পাড়ে ব্যবসায়িক মালামাল উঠা নামার জন্য ঘাটের দাবি এখন সর্বস্তরের এলাকাবাসীর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু কালের সাক্ষী কপোতাক্ষ নদ। নদীটিকে ঘিরে রয়েছে বহু ইতিহাস-ঐতিহ্য। প্রাচীন আমল থেকে নদীটিকে ঘিরে লাখো মানুষ জীবন-জীবিকার নির্ভর করে আসছে। কয়েক বছরে কপোতাক্ষের অকাল মৃত্যুতে উপকূলীয় মানুষের জীবন-জীবীকায় নেতিবাচক প্রভাব পড়ে। কপোতাক্ষকে ঘিরে এর দু’তীরে গড়ে উঠেছে বাণিজ্যিক নগরী ও জনবসতি। তেমনি একটি বাণিজ্যিক কেন্দ্র অনেক ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ কপিলমুনি বাজার। এই বাজারকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের ভাগ্য নির্ধারিত হয়। এক সময় কপিলমুনি থেকে পাইকারী ব্যাবসায়ীরা মালামাল…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক আলোচনা, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ও আঁকা, রচনা লিখন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করেন কেশবপুর উপজেলা প্রশাসন। তার ধারাবাহিকতায় আজ (শনিবার) সকাল ১০ টায় কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা: বিষয়- (শিশুদের বঙ্গবন্ধু) ‘ক’ গ্রুপ: ১ম থেকে ৪র্থ তে “খ” গ্রুপ: ৫ম থেকে ৭ম শ্রেণি, “গ” গ্রুপ: ৮ম থেকে ১০ম শ্রেণি,“ঘ” গ্রুপ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। রচনা প্রতিযোগিতা…

Read More

মুস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর মওরি চাষষ করে সফলতা পেয়েছেন যশোর জেলা কেশবপুর উপজেলা তিন নম্বর ওয়ার্ডে সাবদিয়া গ্রামের মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি সাবদিয়া মাঠের এলাকার ৮ বিঘা জমিতে মওরির চাষ করেছেন। প্রতিবছর এই মৌসুমে মওরির চাষ করেন। গতবছরের ন্যায় এই বছর মওরির ফলন খুব ভালো এবং মওরির দামও খুব ভালো। প্রতিকেজি মওরির দাম ৪০০ থেকে ৫০০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। গতবছর বাজারের তুলনায় মওরির দাম এই বছর অনেক বেশি। ইদ্রিস আলী বলেন; আমি আগামী বছর ১৬ বিঘা জমি চাষ করবো। তিনি বলেন মওরি বাজারে বিক্রি করে অনেক লাভ হয়। বাংলাদেশের বিভিন্ন জেলার ক্রেতা আমার বাড়ি এসে মওরি কিনে নিয়ে…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার জামাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে। থানার এসআই আসাদুজজামান জানান, মেয়েদের গোসল করার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতো তুষার। এমন অভিযোগ এনে গত শুক্রবার দুইজনের নাম উল্লেখ করে এক গৃহবধূ কালীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মূল আসামি তুষারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আলামত হিসেবে একটি ল্যাপটপ ও…

Read More