Author: banglarbhore

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার ৩টি পদে এবং শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ১টি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ (শনিবার) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুসারে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন না হওয়া বা উৎকোচের বিনিময়ে নিয়োগ পরীক্ষার পূর্বে প্রার্থী নির্ধারণ করায়, স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্ব-স্ব সভাপতি তাদের মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষার্থী রুহুল আমিন, আসাদুল ইসলাম ও রেশমা খাতুনসহ এলাকাবাসী অভিযোগ করেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গত বছর ৬ জুন এক স্মারকে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা অনুসরণ না করায় কথা উল্লেখ করেন। বলা…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে আজ (শনিবার) দুপুরে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক যুবক জলবসন্ত (চিকেন পক্স) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি পৌরসভার বাজিতপুর এলাকার সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলমের একমাত্র ছেলে ও সংসদ সদস্য আজিজুল ইসলামের শ্যালক। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন গত কয়েকদিন ধরে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার অবস্থার অবনতি হলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বেলা দুইটার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা…

Read More

মণিরামপুর সংবাদদাতা পবিত্র রমজান উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীর আয়োজনে ইফতার সামগ্রি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সামনে গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন এমপি এসএম ইয়াকুব আলী। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বাবুল আক্তার বাবলু, সুব্রুত ব্যানার্জী, সন্দ্বীপ ঘোষ, জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, এমপির ছোট ছেলে ফুয়াদ রেদওয়ান, মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ। ইফতার বিতরণের সময় এমপি ইয়াকুব আলী বলেন, গরীব অসহায় মানুষের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল আলম মিলনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের (৭) পিতা গত ১১ মার্চ সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বৃহস্পতিবার প্রতিদিনের মতো তার শিশু কন্যাকে বিদ্যালয় চলাকালীন সময়ে সহকারী শিক্ষক মহিবুল আলম মিলন বেড়ধক মারধর করেন। এতে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী আর বিদ্যালয়ে যেতে চাচ্ছে না বলে পরিবার সূত্রে জানা যায়। ভুক্তভোগীর পরিবার…

Read More

শ্যামনগর প্রতিনিধি শ্যামনগরে ড্রেজার মেশিনে ও বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি কুচক্রী মহল। আর কোন এক অজানা কারণে উপজেলা প্রশাসন রয়েছে নীরব। এলাকাবাসী মনে করেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে বালু উত্তোলন চলতে থাকে এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র হুমকির মুখে পড়বে। উপজেলার নদী ভাঙ্গন এলাকাসহ ঘনবসতিপূণ এলাকায় ড্রেজার মেশিন বা বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। বর্তমানে রমজাননগর ইউনিয়নের কৈখালী কোস্টগার্ড থেকে টেংরাখালি স্লুইস গেট পর্যন্ত ৩ কিলোমিটার পাউবোর রাস্তায় মুজিবর কাগুজির ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করছে একশ্রেণীর বালুখেকো। এ ছাড়া সুন্দরবন রিজার্ভ ফরেস্টের বাইরের চারিদিকে ১০ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় টেকসই পরিবেশ ব্যবস্থাপনার…

Read More

খায়রুল খন্দকার টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বিরতি রিসোর্ট থেকে তিন লক্ষাধিক নগদ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এস আই সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ওই রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালায়। আজ শুক্রবার (১৬ মার্চ) আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন, কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের সাইফুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৫০), রুবেল মিয়া (৩০), জোকারচর গ্রামের আসাদুজ্জামান (৪৪), ফজলু সরকার (৩৮), সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ (৫০), গোহালিয়াবাড়ী গ্রামের জুলহাস (৩৪), লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের আলমগীর হোসেন (৫৭), সল্লা গ্রামের হাবিবুর রহমান (৪৭) ভূঞাপুর উপজেলার নলুয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুকুর লিজ না দেয়ায় রাজা শেখ নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম ও দুই লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ১৪ মার্চ দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে ১৫ মার্চ ভুক্তভোগী রাজা শেখের স্ত্রী পারুল আক্তার ৫জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে: কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। আসামিরা হলো, একই উপজেলার গাইদগাছি গ্রামের লালু শেখ, কবির শেখ ও আনোয়ার শেখ, আরফিন শেখ এবং মুন্না শেখ। বাদী পারুল আক্তার মামলায় জানিয়েছেন, বাদীর শ^শুর দুলু শেখের আটক ভাই আসামি লালু, কবির ও আনোয়ার। বাদীদের পুকুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে দক্ষিণ পাশ থেকে লোহার তৈরি সেফটি ঢাকনা চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন, যশোরের মণিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বিপ্লব আহমেদ। মামলার বাদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির। তিনি উল্লেখ করেন, গত ১৩ মার্চ সন্ধ্যা ৬ টার পর হতে বৃহস্পতিবার ১৪ মার্চ সকাল ৮ টা ৫০ মিনিটের পূর্বে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ১০ হাজার টাকা মূল্যের লোহার তৈরি সেফটি ঢাকনা চুরি করে সটকে পড়ে। আদালতের দু’জন নৈশপ্রহরীকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে তারা দেখেনি বা জানেন না বলে জানায়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধারের ঘটনায় যশোর র‌্যাব ক্যাম্পের পক্ষ থেকে থানায় মামলা দেয়া হয়েছে। ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে ৩ লাখ ৯৪ হাজার, ৪শ’ টাকার পণ্য আনার অভিযোগে মামলাটি করা হয়। গত বৃস্পতিবার এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। আটক আসামিরা যশোর বড়বাজারের জামিরুল স্টোরের মালিক কালু মিয়া (৪২), মা এন্টারপ্রাইজের মালিক তন্ময় ইসলাম (২৮)। আর পালাতক আসামিরা হলেন, বারান্দীপাড়ার বকুল হাজি (৬০), টিপু এন্টারপ্রাইজের মালিক নূর ইসলাম (৬০), এমআর ট্রেডের মালিক ইউনুস আলী (৪৮) এবং পূর্ববারান্দীপাড়ার শামছুল হুদা (৬৬)। র‌্যাব জানিয়েছে, আসামিরা শুল্ক ফাঁকি দিয়ে দেশে বিভিন্ন ভারতীয় পণ্য এনে তা গোপনে বিক্রি করে। বৃহস্পতিবার…

Read More

বাংলার ভোর ডেস্ক সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ২৯টি পণ্যের মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।আজ (শুক্রবার) কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো। এতে বলা হয়, নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী মুগ ডালের পাইকারি বাজার মূল্য হবে ১৫৮ দশমিক ৫৭ টাকা ও খুচরা ১৬৫ দশমিক ৪১ টাকা। এ ছাড়া মাসকলাইয়ের পাইকারি বাজার মূল্য ১৪৫ দশমিক ৩০ টাকা ও…

Read More