Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় চেক প্রদান
  • পাইকগাছা-কপিলমুনিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, কিনতে হচ্ছে বেশি দামে
  • স্বামী-শশুর-শাশুড়ির নামে মামলা, ভুল বুঝতে পেরে স্বামীর সংসারে ফিরলেন গৃহবধু
  • যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক আটক
  • লোহাগড়ায় মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • খুলনায় মাদক ও নারীসহ জামায়াত নেতার ছেলে আটক ( ভিডিও সহ )
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গরমে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের পাশে শিক্ষার্থীরা

banglarbhoreBy banglarbhoreApril 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর সংবাদদাতা:
যশোরের মণিরামপুরে সাধারণ মানুষ, পথচারী, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ বিতরণ কার্যাক্রম চালানো হয়।

মাকসিদুল আলম রোহান ও তাহমিদুজ্জামান নামে দুই শিক্ষার্থী এ উদ্যোগে গ্রহণ করে। তারা যশোর-চুকনগর আঞ্চলিক সড়কে মণিরামপুর পৌর এলাকায় চলাচলরত বিভিন্ন পেশার কমপক্ষে ২০০ মানুষের মাঝে বিনামূল্যে আধা লিটার সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

অনার্স পড়ুয়া শিক্ষার্থী তাহমিদুজ্জামান ও মাকসিদুল আলম রোহান বলেন, টানা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে সামর্থ অনুযায়ী গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। চিকিৎসকরা এই গরমে বেশি বেশি পানি পান করতে বলছেন। পথে চলাচলের সময় পানির সংকট চোখে পড়ে। তাই আমরা ব্যক্তিভাগে এ উদ্যোগ নিয়েছি।

পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও ভ্যানচালকরা বলেন, এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুশি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মনিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় চেক প্রদান

    October 26, 2026

    পাইকগাছা-কপিলমুনিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, কিনতে হচ্ছে বেশি দামে

    October 26, 2026

    স্বামী-শশুর-শাশুড়ির নামে মামলা, ভুল বুঝতে পেরে স্বামীর সংসারে ফিরলেন গৃহবধু

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.