বাংলার ভোর প্রতিবেদক জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর ১০বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। মনোনীত ব্যক্তিদের মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন তিন জন। তারা হলেন-কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. মোবারক আহমদ খান; চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ; সংস্কৃতিতে গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান; ক্রীড়ায় ফিরোজা খাতুন। সমাজসেবা বা জনসেবা ক্যাটাগরিতে অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম. আব্রাহাম লিংকন। স্বাধীনতা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক স্থানে প্রতিপক্ষের হামলা তিন জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছি দাঁ দিয়ে শফিয়ার রহমান (৪৫) নামে একজনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে আজ (শুক্রবার) সকালে সদরের দেয়াড়ার আরিচপুর গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা। আহত শফিয়ার জানান, জমি জায়গা সংক্রান্ত জেরে একই এলাকার ইনা ও বাবুর সাথে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তারাসহ আরো কয়েকজন তার উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ইনা ও বাবু গাছি দাঁ দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মাথাসহ…
বাংলার ভোর প্রতিবেদক চিকিৎসার নামে যশোরের এক গৃহবধূকে ভারতে পাচার এবং পতিতালয়ে বিক্রির অভিযোগে আদালতে দেয়া অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী সদর উপজেলার বাউলিয়ার বাসিন্দা গত ২৯ ব্রেুয়ারি আদালতে দাখিল করেন। আদালতের নির্দেশে শুক্রবার ১৫ মার্চ থানায় মামলাটি রেকর্ড হয়। আসামিরা হলেন, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের নরসিংহকাটি গ্রামের মিন্টু মোল্যা ও তার তিন ছেলে মেয়ে শাহনাজ বেগম, মাসুদ মোল্যা এবং রানা মোল্যা। মামলায় উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীর ছোট ছেলে জন্মের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আসামিরা তাদের পূর্ব পরিচিত ও দূর সম্পর্কের আত্মীয় এবং পাশাপাশি গ্রামের বাসিন্দা। শাহনাজ বেগম এসে ভুক্তভোগী নারীকে ভাল চিকিৎসার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের ঝাউদিয়া গ্রামে এক বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগে বিল্লাল হোসেন নামে এক সন্দেহভাজন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। হেফাজতে নেয়া বিল্লাল হোসেন ঝাউদিয়া এলাকার বাসিন্দা। এদিকে, বিল্লালকে আটকের প্রতিবাদে যশোর-ঝিনাইদহ মহাসড়বের চুড়ামনকাটি বাজারে অবরোধ করে গ্রামবাসী। তাদের দাবি ডাকাতির ঘটনাটি সাজানো। বাড়ির মালিক শাহানা বেগম নিজেই ডাকাতির ঘটনা ঘটিয়ে গ্রামের নিরীহ মানুষকে ফাঁসিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছেন। এর আগে গত শুক্রবার ভোররাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে পূর্বপাড়ায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আলমগীর হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, আলমগীর হোসেনের ঘরের গ্রিল ভেঙ্গে রাতে…
কালীগঞ্জ প্রতিনিধি শতকরা পাঁচ টাকার কমে ভোক্তা পর্যায়ে ওষুধ বিক্রি করলে তাকে জবাবদিহিতা ও জরিমানা করে থাকেন কালীগঞ্জ উপজেলা ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস। সংগঠনটির নিয়ম বহির্ভুত আইনে লঙ্ঘিত হচ্ছে ভোক্তাদের অধিকার। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় অভিযোগ উত্থাপিত হওয়ায় বিসিডিএস’র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মোবাইল কোর্টের ঘোষণা দিলেন কালীগঞ্জ ইউএনও। গতকাল উপজেলা পরিষদে এক সভাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ওষুধ ব্যবসায়ীদেরকে ভোক্তা হয়রানি রোধে জনদুর্ভোগ আইন পরিবর্তন করতে হবে। আজ থেকে যে কোন ফার্মেসি সামান্য লাভে বা কম রেটে ওষুধ বিক্রয় করতে পারবে। বিসিডিএস কমিটিকে ফার্মেসি থেকে জরিমানা আদায় না করার নির্দেশনা প্রদান করেন। সেই…
♦দ্রব্যমূল্যের লাগাম টানতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম বাংলার ভোর প্রতিবেদক আজ (শুক্রবার) সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবসউপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব যশোর এই আয়োজন করে। আলোচনা সভায় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন বলেন, কোনভাবেই দ্রব্যমূল্যের লাগাম টানা যাচ্ছে না। এর অন্যতম কারণ মানবিক নৈতিকতার অবক্ষয়। যখনই আমরা কোন অভিযান চালায় তখন দাম কমে যায়। আবার অভিযান শেষ হলেই দাম বেড়ে যায়। তাই এবার আমরা একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে যাচ্ছি। এ সময় তিনি আরো বলেন, কৃত্রিম…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের খড়কি স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার শুক্রবারের ফ্রাইডে মিল ইফতার আহারে পরিণত হয়েছে। আইডিয়া ফ্রাইডে মিল’র ১২৭তম সপ্তাহ ছিল গতকাল। এদিন ইফতারের পূর্ব মুহূর্তে সাড়ে তিন শতাধিক দরিদ্র, শ্রমজীবী মানুষের হাতে তুলে দেয়া হয় খিচুড়ি, সবজি, মাংস। পাশাপাশি রমজানে সংগঠনটির নিয়মিত প্রকল্প রোজাদের বিশুদ্ধ বরফ শীতল ঠান্ডা পানি ও শরবত সরবরাহ করেছে। আয়োজকরা জানান, যশোরের খড়কিতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা প্রতি শুক্রবার ‘আইডিয়া ফ্রাইডে মিল’ কার্যক্রম পরিচালনা করে। যার মাধ্যমে প্রতি শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবকরা নিজেদের রান্না করা কখনো পোলাও-মাংস, কখনো সাদাভাত মাংস, মাছ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। শ্রমজীবী, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে চিকিৎসকের প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী রবিউল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন প্রাইভেট কার ভাঙচুর করে চালক-আরোহীদের পুলিশে সোপর্দ করেছে। আজ (শুক্রবার) যশোর-চুকনগর সড়কের আমিনপুরের বকুলতলায় এ ঘটনা ঘটে। তিনি নার্সারির ব্যবসা করতেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার আগ মুহূর্তে রবিউল ইসলাম সাইকেলে চড়ে চিনাটোলা বাজার হতে আমিনপুরে বাড়িতে ফিরছিলেন। তিনি বকুলতলা মসজিদের সামনে এসে সাইকেল নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে…
মাগুরা প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সহযোগিতায় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাস (৮০) এক বছর পর নিজ বাড়িতে পুনরায় বসসাসের সুযোগ পেলেন। গতকাল দুপুর ১২টার দিকে শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন ও সিংড়া ফাঁড়ির আইসি এসআই মুনসুর আলীকে সাথে নিয়ে হাজির হন বীরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে সকলের কথা শুনে বৃদ্ধ ও তার স্ত্রীকে সেখানে তার নিজগৃহে বসবাসের ব্যবস্থা করে দেন। এবং তাদেরকে বসবাস করতে কোন প্রকার বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করে দেন। উল্লেখ্য, বীরেন্দ্র নাথের দুই পুত্র বিধান বিশ্বাস ও বিনয় বিশ্বাস(মৃত)। বড় পুত্রের একমাত্র পুত্র বিবেক বিশ্বাসকে ৬…
নড়াইল সংবাদদাতা নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সেচ্ছাচারী ও দুর্নীতিবাজ কালচারাল অফিসার হামিদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা ও দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটির আয়োজনে এসব কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়। এসব কর্মসূচিতে কালচারাল অফিসার হামিদুর রহমাননের লোকজন বাধা দিলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে হামিদুরের লোকজন পালিয়ে যায়। কর্মসূচিতে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি…