Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৯, ২০২৪

তালতলা কবরস্থানের অর্ধশতাধিক গাছ নিধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যখন অতি তাপদাহ থেকে রক্ষা পেতে বৃক্ষ রোপণে গুরুত্ব দেয়া হচ্ছে, তখন যশোরে অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের এসব গাছ নিধন করা হয়। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তবে কবরস্থান ব্যবস্থা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কবরস্থানের উন্নয়নের জন্য কাটা হয়েছে। কিন্তু গাছের সংখ্যা তারা জানাননি।

স্থানীয়রা জানান, তালতলা কবরস্থানে শতাধিক গাছ রয়েছে। এর মধ্যে শিশু, দেবদারু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। অথচ এসব গাছ স্থানীয়ভাবে তাপদাহ থেকে রক্ষা করতো।

ভৈরব নদ রক্ষা আন্দোলন কমিটির অন্যতম নেতা ও তালতলা এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ভিটু বলেন, যখন অতি তাপদাহ থেকে রক্ষা পেতে দেশ বাঁচাও, গাছ লাগাও আন্দোলন চলছে, তখন উন্নয়নের নামে বেজপাড়া তালতলা কবরস্থানের নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে। সচেতন নাগরিক হিসেবে এটি কোনভাবেই মেনে নেয়া যায় না।

এ ব্যাপারে বেজপাড়ার তালতলা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মানু এলাহী বলেন, আগেও এখন হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কাটা হয়েছে। সংখ্যা এখন বলতে পারছি না। ১ লাখ ৭০ হাজার টাকার মত গাছ কাটা হয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজালুল করিম রানু জানান, কবরস্থানের কিছু জমিতে গর্ত আছে। এখানে মাটি ভরাটসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য অল্প কিছু গাছ কাটা হয়েছে। তবে তিনিও গাছের সংখ্যা বলেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.