রাজগঞ্জ প্রতিনিধ মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ইসানি গ্রামের এক ধর্ষণ চেষ্টার আসামিকে আটক করেছে পুলিশ। মোটা অংকের টাকার বিনিময়ে মামলা এভিডেভিট করার পরেও আসামি হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ইসানী মোবারকপুর গ্রামের সিদ্দিকের ছেলে (ভাংড়ী ব্যবসায়ী) হারুন অর রশিদ একই গ্রামের মন্টুর স্ত্রী দুই সন্তানের জননীকে ভোর রাতে বাথরুমে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গগৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজনসহ তার স্বামী এসে হারুনকে ধরে ফেলে এবং গাছের সাথে বেঁধে রাখে। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসার নামে নানান টালবাহানা শুরু করে স্থানীয় পাতি নেতারা। কিন্তু কোন সুরাহা না হওয়ায় বিভিন্ন জল্পনা কল্পনার…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল শূন্য স্টাম্প ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের পৃথক দুটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক এনামুল ইসলাম খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের বাসিন্দা। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল সকালে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই শ্লোগানে উপজেলা পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ইউএনও অফিসের নাজির সুব্রত রায়, সিএ সিধু বিশ্বাস, হুমায়ন কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস নান্টু, নওয়াপাড়া হোটেল মালিক সমিতির প্রতিনিধি সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা শামীম গাজী, রাজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মাগুরা প্রতিনিধি ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরা শালিখা উপজেলায় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শালিখা উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি আড়পাড়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলার সামনে দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন তথ্য মূলক বক্তব্য প্রদান করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার উম্মে তাহমিনা আক্তার মিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা আরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা আজ (শুক্রবার) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৩২ জন পরীক্ষা অংশ নিয়েছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন। যশোরের ঝিকরগাছা উপজেলায় এই প্রথম পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১০ জন পরীক্ষায় অংশ নেন। সরকারি এমএল পাইলট হাইস্কুলে ১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬১৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। ঝিকরগাছা বদরউদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলে ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৫ জন অংশ নিয়েছেন।…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন। তাদের বিরুদ্ধে আপনারা আমাকে সরাসরি ফোন করে জানাবেন। আমি প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ (শুক্রবার) দুপুরে যশোরের ঝিকরগাছার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যদানকালে যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন এ আহবান জানান। মুসল্লিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের ভোটে আমি জনপ্রতিনিধি হয়েছি। আপনাদের সাহায্য সহযোগিতায় সব সময় আমাকে পাশে পাবেন। ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আকবর হুসাইন জুমার নামাজ শেষ করলে মুসল্লিদের কাছ থেকে কিছু সময় চেয়ে নেন সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন। তুহিন আরও বলেন, ঝিকরগাছা…
বাংলার ভোর প্রতিবেদক কানিজ ফাতেমা পাখি ওপেন স্কলারশিপে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সেযশোর বর্ডার গার্ড পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। কানিজ ফাতেমা (পাখি) নার্সারি থেকে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে আসছে। পাখি সাংবাদিক শরিফুল ইসলামের একমাত্র সন্তান। সে সকলের দোয়া কামনা করেছেন ভবিষ্যত সুন্দর জীবনের জন্য।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বেলা ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমএম কলেজ শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ইমরান হোসাইনের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলার করে ছাত্র সমাজের অধিকার হরণ করা হয়েছে। ছাত্রলীগ প্রতিটা ক্যাম্পাসে এই নৈরাজ্য সৃষ্টি করেছে। মানববন্ধন থেকে দেশব্যাপি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান বক্তারা।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় ছেলের ধারালো অস্ত্রের কোপে আহত মা সবুরা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সবুরা ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামের মোন্তাজ আলীর স্ত্রী। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাই রফিকুল জানান, ৯ মার্চ সকালে পারিবারির বিরোধের জের ধরে সবুরার সাথে তার ছেলে ইয়ানুরের গোলযোগ হয়। এ সময় ইয়ানুর দা দিয়ে মায়ের মাথায় কোপ মারে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১১ মার্চ সকালে সবুরার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।…
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে লোকবল নিয়োগ করা হবে। এই প্রতিষ্ঠানে ৫ ক্যাটাগরির পদে মোট ৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল ♦ ১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—১; বেতন স্কেল (১০২০০-২৪৬৮০ টাকা)। ♦ ২. পরিসংখ্যানবিদ—২; (১০২০০-২৪৬৮০ টাকা)। ♦ ৩. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান—১; (৯৭০০-২৩৪৯০ টাকা)। ♦ ৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—৩; (৯৩০০-২২৪৯০ টাকা)। ♦ ৫. স্বাস্থ্য সহকারী—৬৮; (৯৩০০-২২৪৯০ টাকা)। আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। আবেদনের বয়স আবেদনকারী প্রার্থীর বয়স ১৮.৩.২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে…