♦ জড়িত শাস্তির দাবি সাংবাদিক নেতৃবৃন্দের বাংলার ভোর প্রতিবেদক যশোরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে একাধিক মামলার আসামি জেলা বাস মালিক সমিতির নেতা সারোয়ার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা। রোববার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় দৈনিক কল্যাণের নিজস্ব প্রতিবেদক এম এ রাজাসহ কয়েকজন সাংবাদিক আহত হন। এ সময় যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দ্দৌলা মিথুন, বণিক বার্তার আব্দুল কাদের, ফটোসাংবাদিক জয়ন্ত বসুসহ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিককে লাঞ্ছিত করেন হামলাকারীরা। এ ঘটনায় হামলার মূলহোতা সারোয়ার হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ । হামলার শিকার সাংবাদিক এমএ রাজা বলেন, জ্বালানি তেলের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক নড়াইলের একটি মাদক মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক আজিজ সুজনকে (৩২) আটক করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার ২৭ এপ্রিল মধ্যরাতে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তারেক আজিজ সুজন দাইতলা গ্রামের বাসিন্দা। গত ২০১৪ সালে নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। সুজন ওই মামলায় ৬ মাস জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক জীবন যাপন করছিল। পরে নড়াইলের বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই থেকে সুজন পলাতক ছিল। র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দাইতলা…
বাংলার ভোর প্রতিবেদক রোববার সকালে যশোরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের নেতৃত্বে শহরের গরিবশাহ বকুলতলা মোড় দিয়ে বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে ফিরে পরে জেলা প্রশাসকের কার্যালয় এসে আলোচনা সভার মাধ্যমে র্যালি শেষ হয়। অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পযর্ন্ত যায়।…
বাংলার ভোর প্রতিবেদক রোববার যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে রেখে যশোরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালিটি উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জজ শামসুল হক, লিগ্যাল এইড অফিসার রাফিয়া সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় আইনজীবীরা…
বাংলার ভোর প্রতিবেদক ভৈরব নদের মাথাভাঙা থেকে মাথাভাঙা পর্যন্ত ১১ কিলোমিটার বাঁকের অবৈধ দখলদার উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, নদী সংস্কার, দখলদারদের সাথে সদর উপজেলা ভূমি অফিসের অশুভ আঁতাত বন্ধের দাবিতে ২৮ এপ্রিল সকালে স্মারকলিপি প্রদান করে ভৈরব নদ সংস্কার আন্দোলন। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহিনের হাতে স্মারকলিপি প্রদান করেন ভৈরব নদ সংস্কার আন্দোলন নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদসহ অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, হাসান আলী, সুকদেব মজুমদার। এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল কৈখালীতে নদীর মাঝ থেকে মাটি কাঁটার সময় কচুয়া…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. সেলিম মাহমুদ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে জানানো হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮ (১) (ঘ) ও ১৮ (৪) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সংসদ নেতার মাধ্যমে দুই সংসদ সদস্যকে তিন বছরের জন্য মনোনয়ন দেয়া হলো।
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রাঙ্গণ থেকে মিলন হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়েছে। শনিবার রাত ১ টার দিকে জঙ্গলের মধ্য থেকে তাকে উদ্ধার করে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশ। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। নিহত মিলন সদর উপজেলার পদ্মবিলা-শাখাঁরীগাতী গ্রামের বাসিন্দা। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নাইট গার্ড সুমন হোসেন জানান, ২৭ এপ্রিল রাত ১ টার দিকে ওয়েলফেয়ার একাডেমির বাউন্ডারির জঙ্গলের ভেতর থেকে মানুষের গোঙানোর শব্দ শুনে তিনি এগিয়ে যান। এ সময় দেখতে পান এক যুবক গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। ঘটনাটি সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে খবর…
মাগুরা প্রতিনিধি মাগুরার মহম্মাদপুরে পারিবারিক নির্যাতনে গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। বিনোদপুরের কালুকান্দি গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী নাসিমা বেগমকে তার স্বামী, শশুর লুৎফর রহমান, শ্বাশুড়ি জামিলা বেগম, ভাসুর ইলিয়াস সরদার ও জা নাসিমা তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এ নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। শনিবার রাত ১২টার দিকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে রোববার মোহাম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ব্যাপারে নিহতের বড় ভাবি শিল্পী খাতুন জানান আমার ননদকে তার স্বামী, শাশুড়ি,…
সাতক্ষীরা প্রতিনিধি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সাতক্ষীরা সদর উপজেলার আলোচিত ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট চলাকালিন সময়ে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহাড়া ও শোডাউন করে কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করে ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ৩০ থেকে ৩৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৬০/৭০ জন নেতাকর্মী বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে মহড়া দেন। এ সময় দলীয় বিভিন্ন ধরনের স্লোগান দেন ছাত্রলীগ নেতারা। ফলে এতে আতংকিত হয়ে পড়ে সাধারণ ভোটাররা ও ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুর রউফ সরদারের কর্মী সমর্থকরা। এদিকে বেলা সাড়ে ১১…
কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম লাল্টু। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আকারে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল মাঠ চত্বরে হাজার হাজার নেতা কর্মী সমার্থকরা হাজির হন। এ সময় হাইস্কুল মাঠ মুহূর্তের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। হাজারো নারী পুরুষের অংশগ্রহণে গণমিছিল বিশাল জনসভায় রুপ নেয়। এ সময় বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, বিগত দিনে আপনাদের মুল্যবান ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের…