Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপিত

banglarbhoreBy banglarbhoreApril 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

রোববার সকালে যশোরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের নেতৃত্বে শহরের গরিবশাহ বকুলতলা মোড় দিয়ে বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে ফিরে পরে জেলা প্রশাসকের কার্যালয় এসে আলোচনা সভার মাধ্যমে র‌্যালি শেষ হয়।

অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পযর্ন্ত যায়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক’ সার্কেল, জুয়েল ইমরান, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, যশোর কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আরিফুল ইসলাম, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান প্রমুখ।

‘নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়।

‘স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ’ স্লোগানকে ধারণ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্যাপন করা হয়। টেকসই উন্নয়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানান বক্তারা।

এ সময় প্রধান অতিথি কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা প্রতিটি শ্রমিকের আইনগত অধিকার। নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেরই নিশ্চিত করতে হবে বলে জানান। তিনি বলেন, সরকার দেশের সকল শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ জন্য সরকারের পাশাপাশি শ্রমিক ও মালিকসহ সকলকে এগিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সেইফটি নিশ্চিত করা গেলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই লাভবান হবেন এবং দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি তার বক্তব্যে বলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.