Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক সোনালী আঁশ বিদেশে রপ্তানি করে উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ গড়ার সম্ভাবনাকে গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাটজাত পণ্য আবিস্কার এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পরিবেশ বান্ধব পণ্যের (দেশে এবং বিদেশে) বিশাল বাজার থাকায় রপ্তানি বাড়াতে নতুন পাটজাত পণ্য আবিষ্কার এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করুন। জাতীয় পাট দিবস উপলক্ষে গতকাল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ছয়টি পাটকল ও ‘বহুমুখি পাটপণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, তার সরকার কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে পাটের জন্য প্রণোদনা প্যাকেজ দেবেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রংপুর থেকে অপহরণের পর আজ (বৃহস্পতিবার) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার দু’জন হলেন, রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি (২০) ও শাহিন মিয়া (২৮)। মামলা সূত্রে জানা যায় গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করে শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় স্কুলছাত্রীর পিতা অপহরণ মামলা করেন। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের…

Read More

♦ স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট বাংলার ভোর প্রতিবেদক যশোরে অস্ত্রের মুখে জিম্মি এক বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিনগত রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া পূর্বপাড়ায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আলমগীর হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বুধবার রাতে আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরের গ্রিল ভেঙ্গে রাত ২টার দিকে ৬/৭ জন ডাকাত ঘরের ভিতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরের সব মালামাল লুট করে পালিয়ে যায়। আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম জানান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে এবার দুটি জামাত অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কালেক্টরেট সভাকক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় ঈদগাহের পুরো প্রাচির পাশের প্রাচিরের সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ কাজ সম্পন্ন করা, ঈদগাহের পর্যাপ্ত ফান্ড গঠন, ঈদের নামাজে নিরাপত্তা নিশ্চিত, ঈদগাহে দুটি জামাতের ব্যাপারে প্রচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের পরিচালনায় সভায় আলোচনা করেন পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ইসলাম ধর্মের অনুসারিদের কাছে একটা বছর পর পর পবিত্রতা, আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে মাহে রমজান। আর রমজানে প্রতিদিন ইফতারির জন্য নানা পদের খাবারের আয়োজন করা হয়। ইফতারির খাদ্যের তালিকায় হরেক রকমের মিষ্টির মধ্যে রোজাদারদের পছন্দের শীর্ষে রেশমি জিলাপি। রমজান উপলক্ষে বিশেষ পদ্ধতিতে এই জিলাপি তৈরি করা হয়। রমজান মাসুজড়ে চলে বিক্রির হিড়িক। অতুলনীয় স্বাদের জিলাপি কিনতে ভিড় করেন ক্রেতারা। আজ (বুধবার) বিকেলে যশোর শহরের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানে বাহারি ইফতারের সাথে দেখা মেলে রেশমি জিলাপির। চিকন, মচমচে এই রেশমি জিলাপি মুখে দিতেই মুচমুচে জিলাপির চিনির শিরায় ভরে যায় মুখ। সুমিষ্ট, সুগন্ধে প্রাণ জুড়ানো আকর্ষণীয় এই রেশমি জিলাপির…

Read More

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৩ ও ২০তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩) ২. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৮ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল:…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার ট্রাভেলস কর্মী সোলায়মান হোসেন হত্যা মামলায় মেহেদী হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আটক মেহেদী হাসান টিবি ক্লিনিক মোড়ের বাসিন্দা। বর্তমানে তিনি শংকরপুরের মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাড়া থাকেন। পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক। গত ২৬ জানুয়ারি রাতে শহরের টিবি ক্লিনিক মোড়ে সোলায়মানকে (৩০) ছুরি মেরে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তার সাথে জসিম সিকদারও (৩২) জখম হন। সোলায়মান ওই এলাকার বাসিন্দা। জসিম একই এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী কোতোয়ালি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে মাদরাসা শিক্ষকের নামে আদালতে মামলা করেছেন তার স্ত্রী। আজ (বুধবার) সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৃত আব্দুস সাদাদের মেয়ে রুনা লাইলা মেরি এই মামলা করেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামি শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন। আব্দুল আলিম চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌগাছা উপজেলার গুয়াতলী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। বাদির অভিযোগ ২০০১ সালের ৩ ফেব্রুয়ারি আব্দুল আলিমের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের সময় আলিমকে স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ বেশ কিছু টাকার মালামাল দেয়া হয়। এরপরও ৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি প্রচার এবং চাঁদা দাবির অভিযোগে গোপাল বিশ্বাস (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। বুধবার বাঘারপাড়া উপজেলার শুকদেবপুর গ্রামের ওই এক তরুণী আদালতে মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকিয়া সুলতানা অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়া থানা পুলিশের ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত গোপাল বিশ্বাস নড়াইল সদর উপজেলার ইচড়বাহা গ্রামের অশোক বিশ্বাসের ছেলে। মামলা বাদী উল্লেখ করেছেন, গোপাল বিশ্বাস ওই তরুণীর নামে দুটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। এরপর তরুণীর ফেসবুক অথবা অন্য কোনো স্থান থেকে তার ছবি সংগ্রহ করে ওই দুটি আইডিতে প্রকাশ করেন গোপাল বিশ্বাস। এছাড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বন্ধু জাফরের বিরুদ্ধে আদালতে মামলা করে রেশমা হিজড়া। ওই মামলায় সাক্ষী করা হয় ফারুককে। কিন্তু ফারুক আদালতে সাক্ষী দিতে রাজি হননি। এতে করে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরণের হুমকি দেয় রেশমা। এছাড়াও তাদের মধ্যে পূর্বশক্রতা ছিলো। এ বিরোধের জেরেই রেশমাকে হত্যা করা হয়েছে বলে বুধবার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ফারুক হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই শংকর বিশ্বাস। জবানবন্দিতে ফারুক হোসেন বলেছেন, রেশমা ও তার আরেক বন্ধু জাফর একসাথে সীমান্ত এলাকায় মাদকের ব্যবসা করতেন। কিন্তু…

Read More