Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় অনাবৃষ্টি ও পানির অভাবে হাজার বিঘা জমি পতিত

banglarbhoreBy banglarbhoreApril 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইব্রাহীম সানা, পাইকগাছা

পাইকগাছায় পানির অভাবে চিংড়ি ও ধান চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। পানির অভাবে ক্ষেত ফেটে চৌচির। চিংড়ি চাষী ও জমির মালিকরা হতাশ।

পাইকগাছার পুরাইকাটি বিলে লবণ পানি তুলতে না দেয়ায চিংড়ি চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। আবার বিলে মিষ্টি পানির খাল বা পানির ব্যবস্থা নেই। দুই বছর ধরে লবণ পানি আর মিষ্টি পানির সঠিক কোন সিদ্ধান্ত না হওয়ায় বিলে মাছ বা ধান আবাদ হচ্ছে না। এর ফলে চিংড়ি চাষি, ঘের মালিক ও জমির মালিকরা অর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। অনেকে ব্যাংক লোন শোধ করতে পারছে না, কোন ফসল না পাওয়ায় ধার দেনা করে চলছে সংসার। এমতাবস্থায় চাষি ও জমির মালিকরা সঠিক সিদ্ধান্ত চান।

উপজেলার পুরাইকাটি, আওড়, কাজির বিল ও ধোড়ামারি বিল মিলে প্রায় ১৩শত বিঘা জমির মধ্যে ১২শত বিঘা জমি পতিত পড়ে আছে। লবণ পানি তুলতে না দেয়ায চিংড়ি চাষ বন্ধ রয়েছে আর মিষ্টি পানি না পাওয়ায় কৃষকরা এসব জমিতে বোরো আবাদ করতে পারছেন না। অন্যদিকে কৃষি বিভাগ, মৎস্য বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশাল এ জমির দিকে নজর দিচ্ছেন না।

পাইকগাছায় মৎস্য চাষি ঘের মালিকরা লবণ পানিতে চিংড়ি চাষ করতে চান। অন্যদিকে একটি পক্ষ লবণ পানি তোলার বিপক্ষে তারা মিষ্টি পানিতে ধান চাষের পক্ষে। চিংড়ি খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির বড় অংশ চিংড়ি থেকেই আসছে। তাছাড়া চিংড়ি চাষ বন্ধ হলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কাঁকড়া, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকরা বেকার হয়ে পড়বেন।

পুরাইকাটি গ্রামের চাষী হাজী আব্দুস সামাদ মোড়ল বলেন, গত বছর ১০ বিঘা জমিতে বোরো ধান চাষ করে ৫ মণ ধান পেয়েছি। চাষ করতে ৮০ হাজার টাকা খরচ হয়। লবণ পানির প্রভাব ও নোনা হাওয়ায় ধান ভালো হচ্ছে না। ধান চাষ করে ক্ষতিগ্রস্থ হচ্ছি। এলাকার কৃষক জাহিদ হোসেন বলেন, বেশিরভাগ জমি অনাবাদি পড়ে আছে। কৃষক নবজান সরদার ও তোরাফ আলী গাজী বলেন, বোরো মৌসুমে ধান ভালো হয় না। আবাদ করা খরচ ওঠে না।

বিলের প্রায ১২শত বিঘা জমির মধ্যে একশত বিঘাও কম জমিতে বোরো আবাদ করা হলেও বিস্তীর্ণ জমি খালি পড়ে আছে।
এ ব্যাপারে পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, পাইকগাছায় প্রায় চার দশক লবণ পানিতে চিংড়িসহ মৎস্য চাষ করা হচ্ছে। এ এলাকা লবণ পানি অধ্যুষিত। নিচু এলাকাকে চিংড়ি চাষের জোন তৈরি করতে হবে। আর যে বিলের জমি মিষ্টি পানিতে ধান চাষ করার উপযোগী সে সকল জমিতে পর্যায়ক্রমে লবণ পানি উঠানো বন্ধ করে ধান ও মাছ চাষ করতে হবে। আর আধুনিক পদ্ধতি ও পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করলে জমিতে লবণ পানি ঢোকানোর প্রয়োজন হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাশ জানান, উপজেলা আশির দশক থেকে লবণ পানিতে চিংড়ি চাষ হয়ে আসছে। এ এলাকায় চিংড়ি ঘেরের মাটি দীর্ঘদিন লবণ পানিতে ডুবে থাকায় মাটির অনুজ ও উর্বরতা নষ্ট হচ্ছে। লবণ পানিতে মৎস্য চাষের জমি পর্যায়ক্রমে মিষ্টি পানিতে ধান, মাছ ও সবজি চাষের আওতায় আনলে সব দিক দিয়ে ভাল হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বোরো মৌসুমে আবাদী জমি পতিত থাকার বিষয় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.