Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভবদহ এলাকায় ভরাট ও বেদখল খাল পুনরুদ্ধার অভিযান

banglarbhoreBy banglarbhoreApril 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে ভবদহ এলাকার পানি ওঠানামা করে টেকা, মুক্তেশ্বরী, শ্রী ও হরি নদী দিয়ে। আর এই নদীগুলোর সঙ্গে যুক্ত রয়েছে অসংখ্য ছোট-বড় সরকারি খাল। এসব খাল দিয়ে বিভিন্ন বিলের পানি সরাসরি ওই চার নদীতে গিয়ে পড়ে। পরবর্তীতে ভবদহের ২১, ৯ ও ৬ কপাটের স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশন হয়ে থাকে।

বর্তমানে বিভিন্ন বিলের অসংখ্য খাল বেদখল ও পলি জমে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। যে কারণে বর্ষা মৌসুমে ভবদহ এলাকায় জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। অবৈধ দখল ও ভরাট হওয়া খাল চিহ্নিত করণের মধ্যদিয়ে পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে।

রোববার দিনব্যাপি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ, দামুখালী, দত্তগাতী ও বারান্দি গ্রামের বিভিন্ন খাল চিহ্নিত করণের পাশাপাশি উদ্ধার অভিযানে অংশ নেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, পায়রা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি মণ্ডল, ইউপি সদস্যগণ, স্থানীয় ক্যাম্প পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, ভবদহ এলাকায় খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। দিনব্যাপি পায়রা ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে ভরাট হওয়া ও অবৈধ দখলে থাকা খাল চিহ্নিত করা হয়েছে। অচিরেই বেদখলে থাকা খাল পুনরুদ্ধার করা হবে। এছাড়া ভরাট হওয়া খালের পলিমাটি খননের মধ্যদিয়ে পানিপ্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। আর এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।

এ ব্যাপারে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও ভবদহ পানি নিষ্কাশন আন্দোল কমিটির আহবায়ক এনামুল হক বাবুল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবদহের সমস্যা সমাধানে আন্তরিক। ইতোমধ্যে পানি নিস্কাশনের জন্য ২১ ও ৯ কপাটের স্লুইস গেটে সেচের জন্য বড় বড় পানির পাম্প বসানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর সহযোগিতা থাকলে বর্ষা মৌসুমের আগে পানি নিস্কাশনের কার্যকরী ব্যবস্থা গ্রহণের কাজ সম্পন্ন হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.