Author: banglarbhore

কালীগঞ্জ প্রতিনিধি দ্রব্যমূল্যের উর্ধগতি, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের নামে হয়রানির প্রতিবাদসহ নানা দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বিএনপি। আজ (শনিবার) সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপি’র কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের এইচএসএস সড়ক ঘুরে, গীতাঞ্জলী সড়ক, এলাকায় লিফলেট বিতরণ শেষে পায়রা চত্বরে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। সে সময় সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলাবাসীর আজ (শনিবার) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, বাবর আলী, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সেক্রেটারি ইয়াসিন জনিসহ অনেকে। বক্তারা বলেন, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাত, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি-নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীরমুুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। সঙ্গত কারণে ডাক্তার শশাঙ্ককে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা…

Read More

♦ পুলিশের অভিযানে তিনদিনে মাদক, অস্ত্রসহ ৬৫ সন্ত্রাসী গ্রেফতার বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশের সাড়াসি অভিযানে  তিনদিনে পৌর কাউন্সিলরসহ ৬৫জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩২টি মামলা হয়েছে। শহরের মোড়ে মোড়ে চলছে পুলিশের তল্লাশি। সন্ত্রাসীদের আস্তানায় পুলিশের হানায় আতংক ছড়িয়েছে তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের মধ্যেও। ফলে বিতর্কিত জনপ্রতিনিধি ও শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। তবে পুলিশের এই অভিযান নিয়ে প্রশ্নে তুলেছেন আওয়ামী লীগের একাংশের জনপ্রতিনিধিরা। আর অপর অংশের নেতাকর্মীরা পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন। আওয়ামী লীগের দুই পক্ষ যাই বলুক, সাধারণ মানুষ পুলিশের কঠোর অবস্থানে খুশি। সন্ত্রাস দমনে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। জানা যায়, যশোর জেলায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর-মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি ডিগ্রি কলেজের দক্ষিন পাশে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুনের দোকানে সন্ত্রাসীরা মানব মন্ডল (৪০) নামে একজনকে গুলি করেছে। তার উরুতে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আজ (শুক্রবার) রাত আনুমানিক পোনে ৯টায় কুলটিয়া মোড়ে এ গুলির ঘটনা ঘটে। তিনি মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে। গুলি করে বেরিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে ডিবির হাতে ৩ জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। তারা হলেন, অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডে মতবিনিময় করেছেন। আজ (শুক্রবার) সন্ধ্যায় আরবপুর ইউনিয়নের মালঞ্চী ও দূর্গাপুর গ্রামের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চুন্নু, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ, ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদর যুবলীগের সাবেক সদস্য রোস্তম আলী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন বাবু প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শংকরপুর…

Read More

সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে তালিকায় নাম থাকলেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঢেউটিন না দেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু তার এলাকার দুটি হতদরিদ্র পরিবারকে ঢেউটিন না দিয়ে তার পছন্দের লোকদের বিতরণ করেছেন বলে অভিযোগ। জানা যায়, গেলো আম্ফান ঝড়ের সময়ে ওই ইউনিয়নের বেশ কিছু মানুষের ঘরবাড়ি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। সে সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের জন্য ঢেউটিন বরাদ্দ আসে। কিন্তু চেয়ারম্যান ঋতু তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে ঢেউটিন না দিয়ে পছন্দের ব্যক্তিদের মাঝে বিতরণ করেন। এ ছাড়াও টিন বিতরণের সময়ে হতদরিদ্রদের প্রাপ্য টিনের থেকে ২ পিস করে কম দিয়েছেন বলে…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি বিপুল উৎসাহ উদ্দীপন মধ্য দিয়ে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ (শুক্রবার) বিকেল ৩টায় নেংগুড়াহাট স্কুল এণ্ড কলেজ মাঠে এক বিশাল গনসংবর্ধনা আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি চিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, কোন উন্নয়ন কাজে কোন ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমূখী সেতু নির্মাণ করার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার সর্বকালের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছে। যারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে কটাক্ষ করে সমালোচনামুখর ছিল, আজ তারা প্রধানমন্ত্রীর দৃঢ়তার প্রশংসা করছেন। শুধু পদ্মাসেতু নয়; কর্ণফুলি টানেল, মেট্রোরেলের মত মেগা প্রকল্প বাস্তবায়নের…

Read More

♦ জনপ্রতিনিধিদের একাংশকে হয়রানির অভিযোগ ♦অপরাধীর অন্য পরিচয় মূখ্য নয়: অতিরিক্ত পুলিশ সুপার বাংলার ভোর প্রতিবেদক সম্প্রতি যশোরে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় নড়চড়ে বসেছে পুলিশ প্রশাসন। সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশ। চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক কারবারে জড়িত চক্র ও এদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গত দুইদিনে যশোরে পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছু স্বস্তি ফিরেছে। জনপ্রতিনিধিদের একাংশের দাবি, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাদের হয়রানি করছে। আর পুলিশের দাবি, কতিপয় জনপ্রতিনিধির অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কাউকে হুমকি কিংবা হয়রানি করা হয়নি। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। জানা যায়, যশোর জেলায় জানুয়ারিতে ৬ জন খুন হয়েছেন। সর্বশেষ ফেব্রুয়ারি…

Read More

বাংলার ভোর দৈনিক কল্যাণের ৪০তম জন্মদিন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা এবং ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দৌলাকে ফুলে শুভেচ্ছা জানান সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদসহ বাংলার ভোর পরিবারের সদস্যরা।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) শাখা ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রদল কর্মীর নাম কানোয়ার হোসেন (২৪)। তিনি কলেজের অর্নাস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ শিক্ষার্থী। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ছাত্রদল কর্মী কানোয়ার জানান, গতকাল রাতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিক যাওয়ার কথা রয়েছে। আমি ও বন্ধুরা সেই পিকনিকের টিশার্ট আনতে কলেজের ডিপার্টমেন্টে যায়। ক্যাম্পাসে পৌঁচ্ছালে ক্যাম্পাস ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম ও এনামুল ইসলাম আমারে ডাকে। এর পর ক্যাম্পাস ছাত্রদলের সভাপতির সাথে থাকা আমার একটি…

Read More