জয়তী সোসাইটির পরিচালনাধীন বেজপাড়ার স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির ব্যবসা কেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন, এমআইএস কর্মকর্তা উদয় শংকর দত্ত, ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন, বর্ণালী সরকার, শাহিনা আক্তার, স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা প্রমুখ।সংবাদ বিজ্ঞপ্তি
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর শোকসভা গতকাল প্রেসক্লাব যশোরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, মহিদুল ইসলাম মন্টু সব সময় সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে আন্দোলন করেছেন। তিনি প্রকৃত ট্রেড ইউনিয়নিস্ট ছিলেন। কখনও মালিক পক্ষের সাথে আপোষ করেননি। সংকটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখেছেন। পেশাদার সাংবাদিকদের সাথে থেকেছেন আজীবন। বক্তারা বলেন, মহিদুল ইসলাম মন্টু অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে কখনও অহমিকা প্রতিহিংসাবোধ ছিলনা। তিনি সর্বদা ছিলেন হাসিখুশি। বর্তমান সময়ে আর সেই ট্রেড ইউনিয়ন নেই। এখনকার সাংবাদিক নেতারা মালিকদের সাথে সখ্যতা গড়ে কাজ করেন। যে কারণে সাংবাদিকদের বেতন-ভাতা বাড়ে না। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে মানবেন্দ্র মন্ডল (৪০) নামে এক যুবক আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাছের ঘের দখল নিয়ে দ্বন্দ্বে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুলটিয়া মোড়ে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশে গুলি করে। এদিকে মানবেন্দ্র মন্ডলকে গুলি করে মোটরসাইকেলে চড়ে পালানোর সময় অভয়নগরের ডহরমশিয়াহাটি নামক স্থানে জনতার হাতে ৩ হামলাকারী আটক হয়েছে। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের হেফাজতে নেয়। তারা হচ্ছেন, অভয়নগরের সমশপুর গ্রামের শিশির মন্ডল, বুইকারা গ্রামের আব্দুল হান্নান ও মণিরামপুরের বাহাদুরপুর গ্রামের তন্ময় সরকার। শনিবার রাতে গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত আসামিদের নামে মণিরামপুর থানায় মামলা করেছেন আহত মানবেন্দ্র মন্ডলের বাবা। মণিরামপুর থানার…
বাংলার ভোর প্রতিবেদক সুরবিতান সঙ্গীত একাডেমীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশর আলী মঞ্চে অনুষ্ঠানের শুরুতে ৭২ জন শিশু একত্রে ‘এসো মিলন মেলায়’ সমবেত গান করে। পরে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশত্মবোধক গান, লালন, ছড়াগান এবং বড়দের পরিবেশনায় লোক নৃত্যে প্রাণাবন্ত হয়ে উঠে অনুষ্ঠান। সংগঠনের সভাপতি অ্যাড. শহিদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাসের (প্রথম পর্বের) সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সম্মিলিত সাংস্কৃতি জোট যশোর জেলা শাখা সম্পাদক সানোয়ার আলম দুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন বাবলা, অধ্যক্ষ এনামুল…
বাংলার ভোর প্রতিবেদক ‘শহিদ মিনারে বসে ভাষা আন্দোলন আর বধ্যভূমিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলো নতুন প্রজন্ম। গতকাল ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীকার’ শিরোনামে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ পাঠাগার ও আইইডি যশোর। যশোর কেন্দ্রীয় শহিদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল, শংকরপুর বধ্যভূমি ও মাদরাসা বধ্যভূমিতে ঘুরে ঘুরে ইতিহাসকে জানলো তরুণ তরুণীরা। গতকাল বেলা ১১টায় যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হন যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে বসে ভাষা আন্দোলনের ইতিহাস, অর্জন বর্ণনা করেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। এরপর শিক্ষার্থীরা যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্বরে। সেখান থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় শংকরপুর বধ্যভূমি এবং…
নিজস্ব প্রতিবেদক যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল দুপুরে যশোর বাদশাহ্ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ৩৩ ইভেন্টে ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাসুদুল হাসান…
বাংলার ভোর প্রতিবেদক অর্থের অভাবে মেডিকেলে ভর্তির শঙ্কায় থাকা মণিরামপুরে অপু দাসের ভর্তিসহ পড়াশুনার দায়িত্ব নিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। গত ১৪ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ভর্তির বিষয়ে সহযোগিতায় এগিয়ে আসেন তানজিব নওশাদ পল্লব। শুক্রবার যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভর্তি জন্য ২০ হাজার টাকা অপু দাস ও তার পিতা অসিত দাসের হাতে তুলে দেন পল্লব। একই সাথে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব বলেন, দেশের অদম্য মেধাবীরা অর্থের অভাবে ঝড়ে পড়বে এটি মেনে নেয়া যায় না। এ ধরনের মেধাবীরা দেশের সম্পদ।…
বাংলার ভোর প্রতিবেদক ছাত্রলীগের সভাপতির সামনে লুঙ্গি পরিহিত অবস্থায় চলাচল ও সালাম না দেয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্যাতনের পর ওই শিক্ষার্থী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে যবিপ্রবির শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হলের ৩০৮ নম্বর কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ও হলের প্রভোস্ট বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী মাঞ্জুরুল হাসান বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। আর অভিযুক্তরা হলেন, শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, ছাত্রলীগ কর্মী ও ম্যানেজমেন্ট…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। জাতীয় সাংসদ স্থানীয় সংবাদকর্মীদের একসাথে দেখে খুশি হন। এ সময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন আমার চৌগাছা-ঝিকরগাছা আসনে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ইজিবাইক, ভ্যান-রিকশা, নসিমন, ফুটপাতের দোকান বা কোনো ব্যক্তির কাছ থেকে ভয় দেখিয়ে কেউ কোনো অর্থ নিতে পারবেনা। যদি কেউ হয়রানির শিকার হন তবে আমাকে জানাবেন। তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করতে এসেছি। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ, মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচারনা করলে যত দ্রুত পারেন আমাকে জানাবেন। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা…
বাংলার ভোর প্রতিবেদক জনপ্রতিনিধির কার্যালয় ও বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে এমন অভিযোগে বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভা মিলনায়তনে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে ভুল তথ্য দেয়া হয়েছে বলে দাবি করেছেন পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে পৌরসভায় সংবাদ সম্মেলনে বলা হয়েছে পুলিশ তার কার্যালয়ে অভিযান চালিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার কার্যালয়ে কোনো পুলিশ যায়নি। এছাড়া তাকে কোনো প্রকার হয়রানিও করা হয়নি। তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকলেও লিখিত বক্তব্যে কী লেখা ছিল সেটা তিনি অবগত ছিলেন না। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিকদেরও অবগত…