কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার তিন পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারানোর ঘটনা ঘটেছে। ওই তিন শিক্ষার্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১০টায় কেন্দ্রটিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়। এরপর পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারায়। কিছু সময় পরই একই মাদ্রাসার ছাত্রী নদী খাতুন (১৬) ও সুরাইয়া খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ অলিউর রহমান জানান, পরীক্ষা শুরুর প্রায় এক…
Author: banglarbhore
কেশবপুর প্রতিনিধি আসন্ন যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তব্য দেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক কবির হোসেন ও সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গোলাম কিবরিয়া মনি। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে থেকে ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলটিয়া সড়কের দুর্গাপুরের একটি ধান ক্ষেতের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন থানার এসআই আতিকুজ্জামান। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা রয়েছে। এসআই আতিকুজ্জামান বলেন, শনিবার রাতে থানায় খবর আসে দুর্গাপুর গ্রামের সবুজ হোসেনের ধান ক্ষেতের পাশে ঝোপঝাড়ের মধ্যে কিছু দেশীয় অস্ত্র রাখা আছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়ায় এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
ঝিনাইদহ সংবাদদাতা ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়। এ ছাড়াও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ ‘সরকারি যাকাত ফান্ড’ শিরোনামে সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর দু’টি সেমিফাইনাল রোববার সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। সংসদীয় পদ্ধতির এ বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগরের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী। প্রথম অধিবেশনে ‘অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জনই উন্নয়নের একমাত্র পরিমাপক’ বিষয়ের উপর সরকারি দলের উত্থাপিত বিলের পক্ষে বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোছা. সুরাইয়া (মন্ত্রী), মায়মুনা বিনতে জামান (সংসদ উপনেতা) ও মাহছাকিব (প্রধানমন্ত্রী) এবং বিপক্ষে অবস্থান…
নড়াইল প্রতিনিধি নড়াইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লুৎফুল বারী আর নেই। রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফুল বারীর ছোট ছেলে এহসানুল বারী জানান, আমার বাবা গত ২০ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশন করে গত ৩০ জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন। ৩১ জানুয়ারি ঠান্ডা জনিত কারণে অসুস্থ বোধ করলে আবার হাসপাতালে…
শার্শা সংবাদদাতা যশোরের বেনাপোলে প্রথম শ্রেণীর এক শিশু ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (রোববার) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু পাশের বাড়িতে অন্য শিশুদের সাথে খেলা করার সময় ওই বাড়িতে থাকা বখাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে পানিতে ডুবে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার) বেলা ৩ টার দিকে শিশুটি শার্শা উপজেলার কায়বা বাগুড়ি কলেজ রোড সংলগ্ন এলাকার একপি পুকুরের পানিতে ডুবে মারা যায়। শিশুটি ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামের ভ্যানচালক রাজু আহমেদের ছোট মেয়ে। এলাকাবাসী ও পারিবারিকভাবে জানা যায়, শিশুটির মা পরের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে গৃহকর্তার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফতেমাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…
নড়াইল প্রতিনিধি নড়াইলে পানিতে পড়ে ১০ম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন বিশ্বাস ওই গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শারীরিক কসরত (শরীরচর্চা) করতো। গতকাল সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোসকে পুকুরে পড়ে সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি। বেশ কিছুক্ষণ পর একপর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে কান্নাকাটি শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর, সঞ্জয় দাস, জিএম ওসমান গনি, মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান, প্রধান শিক্ষক আজমিরা সুলতানা, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বাঁকারডাঙ্গা সরকারি প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক…