Author: banglarbhore

♦ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রথমে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যশোরের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের অমিত্রাক্ষও সভাকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ‘বাংলাদেশকে একটি জ্ঞান ভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনী জাতি হিসেবে পরিচিত করতে স্মার্ট বাংলাদেশ যথেষ্ট ভূমিকা রাখবে। যশোরকে স্মার্ট জেলা করতে হলে আগে স্মার্ট ভিলেজ গড়তে হবে। গ্রামের ঐতিহ্য যে ফসল বা পণ্য রয়েছে সেটা…

Read More

♦ ছাত্রলীগের পাল্টা সংবাদ সম্মেলন বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলের এক শিক্ষার্থীকে গভীর রাতে নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এই কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা উপাচার্যকে ঘেরাও করে; পরে জড়িতদের শাস্তির আশ্বাস দিলে উপাচার্যের পথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপিও প্রদান করেন। কর্মসূচিতে উপস্থিত অনেক শিক্ষার্থীকে লুঙ্গি পরে প্রতিবাদ জানাতে দেখা গেছে। তবে ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই দাবি করে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রলীগ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সফলতা, সমস্যা ও সংকট উত্তরণের উপায় সমূহ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সফলতা, সমস্যা ও সংকট নিয়ে উপাচার্যের সামনে তুলে ধরেন। এর আগে বিশ^বিদ্যালয়ের গবেষণা সংকলন ও বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন…

Read More

বাংলার ভোর ডেস্ক জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, স্থানীয় সময় রোববার রাত ৯টা ১০ মিনিটে মিউনিখ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। সোমবার সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেটি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির…

Read More

বাংলার ভোর ডেস্ক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকলেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপির গৃহীত নিরাপত্তা-ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ২১ ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে দুই ভাগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ১২টার পর প্রথম ভাগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে…

Read More

বাংলার ভোর ডেস্ক দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের জমা দেওয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষে সব কয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রির্টানিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার । সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বাছাইয়ে কারও নাম বাদ না পড়লেও বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে কেউ চাইলে আপিল করতে পারবেন। আর ঘোষিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির জন্য ২৪ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রাখা হয়েছে। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক নতুন উচ্চতায় যাওয়ার আভাস মিলছে। ঢাকা-ইইউ ২২ বছর আগের করা সহযোগিতা চুক্তি থেকে বেরিয়ে নতুন চুক্তি করার কথা ভাবছে। সম্পর্ক নতুন কলেবরে নিতে উভয়পক্ষ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে খুব শিগগির আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। চলতি মাসে (ফ্রেব্রুয়ারি) পিসিএ চুক্তির খসড়া ঢাকার কাছে পাঠানোর কথা রয়েছে ব্রাসেলসের। পিসিএ চুক্তি সইয়ের আগে খসড়া নিয়ে দুইপক্ষের মধ্যে বছরজুড়ে সিরিজ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মার্চে ব্রাসেলসে চুক্তির এই খসড়া নিয়ে প্রথম বৈঠকের কথা রয়েছে। ঢাকা ও ব্রাসেলসের কূটনৈতিক সূত্রগুলো থেকে এসব তথ্য জানা গেছে। ঢাকার একটি…

Read More

বাংলার ভোর ডেস্ক বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি শ্রমিক-প্রবাসী আটক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দি সৌদি আরবের কারাগারে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটকদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে একজন, মিশরে ছয়জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ছয়জন, শ্রীলঙ্কায় তিনজন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় নয়জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনের বেইজিংয়ে ১৮৪ জন,…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাসেও পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে মোদী সরকার। তবে পেঁয়াজ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিপক্ষীয় উদ্দেশে এসব দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে ঠিক কী পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে,…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর পিতা রোববার থানায় ৫ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী উপজেলার রাজঘাট এলাকার মল্লেমতলা গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি বিকেলে মল্লেমতলা গ্রামের প্রতিবেশীর শিশু পুত্র ও নির্যাতিত ওই শিক্ষার্থীর ছোট ভাই মারামারি করে। তার ভাইকে কেন মারা হয়েছে জানতে চাইলে প্রতিবেশী বিষ্ণু শীল (৫৫), বিষ্ণু শীলের দুই পুত্র উজ্জল শীল (৪০), জনোশীল (৩৫), উজ্জ্বল শীলের স্ত্রী তিথিকা শীল (২৬) ও বিষ্ণু শীলের স্ত্রী শেপালী শীল (৫৫) মিলে ওই কিশোরীকে এলোপাতাড়ি মারধরে জখম করে ও জামাকাপড়…

Read More